//৬/.00121761/১10.001া। গন্ডি ও ভৌগলিক সীমারেখা পেরিয়ে দূর-দূরান্তের পথে প্রবাসে পাড়ি জমিয়ে অবশেষে আমেরিকার নিউইয়র্ক শহরে এসে উপনীত হই । অতঃপর এখানেই বসবাস করতে শুরু করি। যুক্তরাষ্ট্রের এই প্রত্যন্ত বিদেশ বিভূঁয়ে এমনিতেই অবসর মুহুর্তের উৎকট অভাব, তদুপরী ইসলাম বিষয়কে কোন কিছু শেখার জন্যে যে সব মাল-মসলা, উপাদান- উপকরণের অপরিহার্য প্রয়োজন তাও এখানে একান্তই দুক্প্রাপ্য । বিশেষতঃ বাংলাভাষায় কোন উপাদান উপকরণ একেবারেই শুন্যের কোটায় । তবুও আজ আল্লাহ পাকের দরবারে জানাই লাখো শুকর যে তিনি এত সব সমস্যা ও প্রতিকূলতার মধ্য দিয়েও এই মহান কাজটিকে অব্যাহত রাখার তাওফীক দিয়েছেন। তাফসীর প্রকাশনার শুভ সন্ধিক্ষণে সাগর পারের এই সুদূর নগরীতে অবস্থান করে আরো কয়েক জনের কথা আমার বার বার মনে পড়ছে। এরা আমাকে প্রেরণা যুগিয়েছে, প্রতিশ্রণতি দিয়েছে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য-সহযোগিতার হাত প্রসারিত করেছে। এই প্রাণপ্রিয় ন্নেহাম্পদদের মধ্যে ডঃ ইউসুফ, ডাঃ রুক্তম, মেজর ওবাইদ, নাজিবুর আতীক, হাবীব, মুহাম্মদ ও আবদুল্লাহ প্রমুখের নাম বিশেষভাবে ন্মর্তব্য ও উল্লেখ্য । এদের সবার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক রক্তের। তাই ঘটা করে সপ্রসং কৃতজ্ঞতা প্রকাশ সমীচীন হবেনা । তবে এদের আবেগাপ্রুত আন্তরিকতা আমি মনে প্রাণেই অনুভব করি। তাই এদের উজ্জ্বল ভবিষ্যত এবং উভয় জগতের সর্বাঙ্গীন কল্যাণ ও শুভ কামনান্তে আজ প্রাণ খুলে নিরন্তর দোয়া করছি। শুধু তাই নয়, একান্ত ন্যায়সঙ্গতভাবে আমি আরো দৃঢ় প্রত্যাশা করছি যে এই কুরআন তাফসীরের মহান আদর্শ ও আলোকেই যেন তারা গড়ে তুলতে পারে স্বীয় জীবনধারা । যেন আরো সঞ্জিবিত, পরিমার্জিত, পরিবর্ধিত, সুশোভিত এবং পত্র-পল্লবিত করে তুলতে পারে । আমীন! সুম্মা আমীন!! এই তাফসীর খণ্ডকে দিনের আলো বাতাসের সঙ্গে পরিচিত করতে গিয়ে কম্পিউটার কম্পোজ থেকে শুরু করে আরবী হস্থলিপি ও সুষ্ঠ মুদ্রণের গুরুন্দায়িত্ কাধে নিয়ে মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান (কাতিব) সাহেব এবং “রিজেন্ট প্রিন্টিং লিমিটেড' মালিক ও কর্মচারীবৃন্দ যে কর্তব্য পরায়ণতা ও যোগ্যতার পরিচয় দিয়েছেন তা সকল যুগেই দৃষ্টান্তমূলক প্রশংসার দাবিদার । এ প্রসঙ্গে
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।