//৬/.030121761/১10.001া) সুরাঃ হুদ ১১ ১২৪ পারাঃ ১২ (সাগীরা) গুনাহ মাফ হয়ে যাবে । তারপর সে আসরের নামায পড়বে, এর ফলে) তার জন্যে আসর ও যুহরের মধ্যবর্তী সময়ের (সাগীরা) গুনাহ মাফ করে দেয়া হবে। এরপর সে মাগরিবের নামায পড়বে, এর ফলে তার মাগরিব ও আসরের মধ্যবর্তী সময়ের পাপ ক্ষমা করে দেয়া হবে। তারপর সে শুয়ে পড়বে এবং সকালে উঠে ফজরের নামায পড়বে, এতে তার ফজর ও ই*শার মধ্যবর্তী সময়ের গুনাহ্ মাফ করে দেয়া হবে । এ গুলিই হচ্ছে সৎ কর্ম, যেগুলি মন্দ কাজগুলিকে মিটিয়ে দেয় ।” সহীহ হাদীসে হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আচ্ছা বলতো, যদি তোমাদের কারো বাড়ীর দরজার ওপর প্রবাহিত নদী থাকে এবং সে প্রত্যহ তাতে পীচ বার করে গোসল করে, তবে তার শরীরে কোন ময়লা থাকবে কি? তারা (সাহাবীগণ) উত্তরে বললেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! না (তার দেহে কোন ময়লা থাকবে না)।” তিনি তখন বললেনঃ “এটাই দৃষ্টান্ত হচ্ছে পাচ ওয়াক্ত নামাযের । এগুলির কারণে আল্লাহ তাআলা ভুলক্রটি ও পাপরাশি , ক্ষমা করে থাকেন।” সহীহ মুসলিমে হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “পাচ ওয়াক্ত নামায এক জুমআ' হতে আর এক জুমআ" পর্যন্ত এবং এক রমাযান হতে আর এক রমাযান পর্যন্ত মধ্যবতী সময়ের জন্যে কাফ্ফারা স্বরূপ (গুনাহ্ মাফের কারণ), যে পর্যন্ত কাবীরা গুণাহ্ থেকে বেঁচে থাকা যায়।” হযরত আবু আইয়ুব আনসারী (রোঃ) হতে বর্ণিত তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সঃ বলতেনঃ “প্রত্যেক নামায ওর পূর্ববর্তী সময়ের গুনাহকে মিটিয়ে দেয়।” হযরত আবু মালিক আশআ'রী রোঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “নামাযসমূহকে পূর্ববর্তী সময়ের জন্যে গুনাহ মাফের কারণ করা হয়েছে। কেননা, আল্লাহ তাআ'লা বলেছেনঃ “নিশ্চয় সৎ কার্যাবলী মন্দকার্য সমূহকে মুছে ফেলে ।”২ ১. এ হাদীসটি ইমাম আহমদ.(রঃ) স্বীয় “মুসনাদ' গ্রন্থে বর্ণনা করেছেন। ২. এ হাদীসটি আবু জা'ফর ইবনু জারীর (রঃ) বর্ণনা করেছেন।
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।