//৬/.030121761/১10.001া) দশ কুরআনের এই সহীহ হাদীস ভিত্তিক বিশুদ্ধতম বিশদ ব্যাখ্যা তীদের অন্তরকোণে যে বিপুলভাবে স্পন্দন ও সাড়া জাগাবে এতে আর বিচিত্র কিঃ তাফসীর ইবনে কাসীরের বাংলা তরজমা প্রকাশের পথে সবচাইতে বেশী অন্তরায়, প্রতিকূলতা এবং সমস্যা দেখা দিয়েছিল অর্থের। আল্লাহপাকের লাখো শুকর যে, এর সুষ্ঠ: সমাধান কল্পে এবারের এই দ্বাদশ খণ্ডের প্রকাশনা প্রসঙ্গে জনাব আবদুর ওয়াহেদ সাহেবের ব্যক্তিগত উদ্যোগ এবং উপর্ধূপরী আন্তরিক প্রয়াস বিশেষ উল্লেখের দাবীদার । তাফসীর একাদশ খণ্ড এবং আলহাজ্জ মুহাম্মদ আহসান সাহেবের সহযোগিতায় ব্রিংশতিতম তথা আমপারা খণ্ড প্রকাশনার পর আমি যখন প্রায় ভগ্নোৎসাহ অবস্থায় হতাশ প্রাণে হাত গুটিয়ে বসার উপক্রম করছিলাম, ঠিক এমনি সময়ে তিনি একান্ত আকম্থিকভাবে গভীর রাতে আশার আলোক বর্তিকা হাতে নিয়ে দূরআলাপনীর মাধ্যমে আমার সাথে এই প্রকাশনা সম্পর্কিত কিছু প্রাসঙ্গিক কথাবার্তী ও আলাপ আলোচনা করেন । শুধু তাই নয়, তাফসীর ইবনে কাসীরের সুষ্ঠু প্রকাশনার যাবতীয় গুরু দায়িত্ তিনি স্বেচ্ছায় নিজ স্বন্ধে তুলে নেন। প্রথম দিকে তিনি নাকি ঢাকা বাজার থেকে এর সমস্ত খণ্ডগুলো এক এক করে সংগ্রহ করে সার্বিকভাবে আত্মস্থ করার প্রয়াস চালাতে থাকেন। কিন্তু পরবর্তী খগুগুলো প্রকাশিত গ্রন্থের আকারে না দেখতে পেয়ে তিনি মনে মনেই বেদনার্ত হন। অবশেষে তিনি আমার রাজশাহীর বাসায় ৫৮০৭ নং টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করেন। একথা আমি আগেই ব্যক্ত করেছি। জনাব আবদুল ওয়াহেদ সাহেব বাকী খণ্ডগুলোর সুষ্ঠু প্রকাশনার উদ্যোগ নিতে গিয়ে ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করেন। এই সদস্যমপ্ডলীর মধ্যে তিনি এবং আমি ছাড়া বাকি দু'জন হচ্ছেন তার সহকর্মী জনাব নূরুল আলম ও মরহুম মুহাম্মদ মকবুল হোসেন সাহেব । কিছু দিন পর গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) মামুনুর রশীদ সাহেব এই কমিটিতে যোগ দিন। এভাবে আল্লাহ পাক অপ্রত্যাশিত ও অকল্পনীয়ভাবে তার মহিমান্বিত মহাগ্রসথ আল্ কুরআনুল কারীমের ব্যাপক প্রচার ও প্রসারের অচল প্রায় কাজটিকে সচল ও অব্যাহত রাখার ব্যবস্থা করলেন এবং এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করেন গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) মামুনুর রশীদ সাহেব, বেগম বদরিয়া রশীদ এবং বেগম ইয়াসমিন রোকাইয়া ওয়াহেদ ।
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।