Tafseer Ibn Kasir ( 12th Part) PDF
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

//৬/.030121761/১10.001া) সূরাঃ হুদ ১১ ১০৩ পারাঃ ১২ হযরত শুআ*ইব (আঃ) স্বীয় কওমকে বলতে লাগলেনঃ “দেখো, আমি আমার প্রতিপালকের তরফ হতে দলীল প্রমাণের উপর প্রতিষ্টিত রয়েছি এবং সেই দিকেই তোমাদেরকে আহ্বান করছি। আমার প্রতিপালক আমাকে অনুগ্রহ পূর্বক উত্তম রিযৃক দান করেছেন।” কেউ কেউ বলেছেন যে, এখানে উত্তম রিয্ক ছারা উদ্দেশ্য হচ্ছে নুবওয়াত । আবার কেউ কেউ হালাল জীবিকা অর্থ নিয়েছেন । দু'টোই হতে পারে। তিনি বলেনঃ হে আমার কওম! তোমরা আমার নীতি এরূপ পাবে না যে, আমি তোমাদেরকে ভাল কাজের হুকুম করবো এবং নিজে গোপনে এর বিপরীত কাজ করবো । আমার তো একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার সাধ্য অনুযায়ী সংশোধন করা । হ্যা, তবে আমার উদ্দেশ্যের সফলতা আল্লাহ তাআ'লার হাতেই রয়েছে। তারই উপর আমি ভরসা রাখি এবং তীরই দিকে প্রত্যাবর্তন করি ও ঝুঁকে পড়ি। হাকীম ইবনু মুআ"বিয়া তার পিতা হতে বর্ণনা করেছেন যে, তার (মুআ"বিয়ার) ভাই মালিক তাকে বলেনঃ “হে মুআ'বিয়া! রাসূলুল্লাহ সেঃ) আমার প্রতিবেশীদেরকে বন্দী করে রেখেছেন। তুমি তার নিকট গমন কর। তার সাথে তোমার আলাপ আলোচনা হয়ে থাকে এবং তিনি তোমাকে চিনেন।” (মুআ'বিয়া বলেনঃ) আমি তখন তার সাথে গমন করলাম । সে (মোলিক) বললোঃ “আমার প্রতিবেশীদেরকে ছেড়ে দিন! তারা মুসলমান হয়েছিল।” তার এ কথা শুনে রাসুলুল্লাহ (সঃ) মুখ ফিরিয়ে নেন। সে তখন রাগাবিত হয়ে উঠে দীড়ায় এবং বলেঃ “আল্লাহর কসম! যদি আপনি এটা করেন তবে লোকেরা বলাবলি করবেঃ আপনি আমাদেরকে কোন কাজের আদেশ করেন, অথচ নিজে ওর বিপরীত কাজ করে থাকেন । তখন রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “তুমি কি বলছো?” সে উত্তরে বললোঃ আল্লাহর কসম! যদি আপনি এটা করেন তবে অবশ্যই লোকেরা ধারণা করবে যে, আপনি কোন কাজের আদেশ করেন, আর নিজেই ওটার বিপরীত কাজ করে থাকেন ।” বর্ণনাকারী বলেন যে, তার একথা শুনে রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “লোকেরা কি এ কথা সত্যিই বলেছেঃ অবশ্যই দি আমি এরূপ তোমরা তার প্রতিবেশীদেরকে ছেড়ে দাও ।* ১. এ হাদীসটি ইমাম আহমদ (রঃ) স্বীয় মুসনাদ" গ্রন্থে বর্ণনা করেছেন।

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।