//৬/.030121761/১10.001া) ন্য় আমার ন্যায় একজন সদাব্যস্ত গুনাহগার ব্যক্তির পক্ষে যেহেতু এককভাবে এত বড় দুঃসাহসী ও দায়িতৃপূর্ণ কাজ সম্পন্ন করে বিজ্ঞ পাঠককুলের হাতে অর্পণ করা কোন ক্রমেই সম্ভবপর ছিল না, তাই আমি কতিপয় মহানুভব বিদগ্ধ ও বিজ্ঞ আলেমের অকুগ্ঠ সাহায্য-সহায়তা ও সক্রিয় সহযেগিতা গ্রহণ করতে বাধ্য হয়েছি। এই সহযোগিতার হাত যাঁরা প্রসারিত করেছেন তন্মধ্যে চাপাই নওয়াবগঞ্জ হিফযুল উলুম মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক মাওলানা আব্দুল লতীফের নাম বিশেষভাবে স্মর্তব্য। আর এই স্নেহাম্পদ কৃতি ছাত্রের ইহ পারলৌকিক কল্যাণ কামনায় আল্লাহর কাছেই সুদূর প্রবাসে বসে প্রতিনিয়ত আকুল মিনতি জানাই । আমি যুগপৎতভাবে দুঃখিত যে, আপ্রাণ প্রচেষ্টা এবং সম্ভাব্য প্রযত্ব সত্তেও একান্ত অনিচ্ছাকৃতভাবে এতে কিছু মুদ্রণ বিভ্রাট এবং অন্যান্য ক্রুটি বিচ্যুতি ও ভ্রম প্রমাদ হয়তো রয়ে গেছে। পরবর্তীতে এগুলো সংশোধিত ও পরিমার্জিত আকারে পরিবেশিত হবে বলে আমি দৃঢ় প্রত্যাশা পোষণ করছি। এছাড়া এই অনুদিত তাফসীরের উপস্থাপনা এবং অন্যান্য যে কোন ব্যাপারে যদি সুধী পাঠকমহলের পক্ষ থেকে এই দীনহীন অনুবাদকের দৃষ্টি আকর্ষণ করা হয় তবে তা পরম কৃতজ্ঞতা ও ধন্যবাদসহ গৃহীত হবে। এভাবে এই মহা কল্যাণপ্রদ কাজটিকে আরো উন্নতমানের এবং একান্ত কুচিশীলভাবে সম্পন্ন করার মানসে যে কোন মূল্যবান মতামত, সুপরামর্শ ও সদুপদেশ আমি বেশ আগ্রহ ও গুরুত্ব : সহকারে বিবেচনা করতে সদাপ্রস্তুত। কারণ, আমার মতো অভাজন অনুবাদকের পক্ষে নানা ব্যস্ততার মধ্যে দিয়ে যেভাবে যতোটুকু সম্ভব হয়েছে, ততোটুকুই আমি আপাতত সুধী পাঠকবৃন্দের খিদমতে হাজির করতে প্রয়াস পেয়েছি। সুতরাং এই দুঃসাহসিক পদক্ষেপের ন্যায়সঙ্গতঃ চুল-চেরা বিচার বিশ্লেষণ এবং এর ভাল-মন্দ দোষগুণের সুষ্াতিসুক্ষ্স মূল্যায়ন তারাই করবেন। তাদের হাতেই তো রয়েছে মানদণ্ড ও উত্তপ্ত কষ্টিপাথর । এক্ষণে এই তরজমা যদি চিন্তাশীল পাঠক-পাঠিকার মনের কোণে রূহানী পর্যায়ে পূর্ণাঙ্গ রূপলাভের সংকল্প জাগিয়ে তোলে আর এই আলোকেই তাঁরা গড়ে তুলতে পারেন তাদের নিত্য নৈমিত্তিক জীবনধারা, তাহলেই এতদিনের অক্ান্ত পরিশ্রম ও সাধনাকে আমি সফল ও সার্থক মনে করবো। পবিভ্র কুরআনের এক এক হরফে যখন দশ দশ করে নেকী, তখন ইবনে কাসীর শীর্ষক
— Page 10 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.