৬/৬/৬/.1051000111710 ৮০ বুখারী শরীফ এবং এ কথা শোনামাত্র তোমরা কেন বললে না যে, এ বিষয়ে বলাবলি করা আমাদের জন্য উচিত নয়। আল্লাহ পবিত্র, মহান! এ তো এক গুরুতর অপবাদ । আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, যদি তোমরা মু'মিন হয়ে থাক তাহলে কখনো অনুরূপ আচরণের পুনরাবৃত্তি করবে না, আল্লাহ্ তোমাদের জন্য তার আয়াতসমূহ বিবৃত করেন এবং আল্লাহ্ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় । যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতের মর্মন্তুদ শান্তি । আল্লাহ্ জানেন, তোমরা জান না। তোমাদের প্রতি আল্লাহ্র অনুগ্রহ ও দয়া না থাকলে তোমান্ধের কেউই অব্যাহতি পেতে না। আল্লাহ্ দয়ার্দ ও পরম দয়ালু । (২৪ $ ১১-২০) এরপর আমার পবিত্রতা ঘোষণা করে আল্লাহ্ এ আয়াতগুলো নাযিল করলেন। আত্মীয়তা এবং দারিদ্রের কারণে আবু বকর সিদ্দীক (রা) মিস্তাহ্ ইব্ন উসাসাকে আর্থিক ও বৈষয়িক সাহায্য করতেন । কিন্তু আয়েশা (রা) সম্পর্কে তিনি যে অপবাদ রটিয়েছিলেন এ কারণে আবূ বকর সিদ্দীক (রা) কসম করে বললেন, আমি আর কখনো মিসতাহ্কে আর্থিক কোন সাহায্য করব না। তখন আল্লাহ্ তা'আলা নাধিল করলেন- -তোমাদের মধ্যে যারা এশ্বর্য ও প্রাচুর্যের অধিকারী তারা যেন শপথ গ্রহণ না করে যে, তারা আত্মীয়-স্বজন ও অভাবত্রস্তকে এবং আল্লাহ্র রাস্তায় যারা গৃহত্যাগ করেছে তাদেরকে কিছুই দিবে না। তারা যেন তাদেরকে ক্ষমা করে এবং তাদের দোষ-ক্রটি উপেক্ষা করে। শোন! তোমরা কি পছন্দ কর না যে, আল্লাহ তোমাদের ক্ষমা করেন? আল্লাহ্ ক্ষমাশীল; পরম দয়ালু । (২৪ 2 ২২) | (এ আয়াত নাযিল হওয়ার পর) আবূ বকর সিদ্দীক (রা) বলে উঠলেন হ্যা, আল্লাহ্র কসম অবশ্যই আমি পছন্দ করি যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। এরপর তিনি মিসতাহ (রা)-এর জন্য যে অর্থ খরচ করতেন তা পুনঃ দিতে শুরু করলেন এবং বললেন, আল্লাহ্র কসম, আমি তাকে এ অর্থ দেওয়া আর কখনো বন্ধ করব না। আয়েশা (রা) বললেন, আমার এ বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ্ (সা) যায়নাব বিন্ত জাহাশ (রা)-কেও জিজ্ঞাসা করেছিলেন । তিনি যায়নাব রো)-কে বলেছিলেন, তুমি আয়েশা রো) সম্পর্কে কী জান অথবা বলেছিলেন তুমি কী দেখেছ? তখন তিনি বলেছিলেন, ইয়া রাসূলাল্লাহ্, আমি আমার চোখ ও কানকে সংরক্ষণ করেছি। আল্লাহ্র কসম! আমি তার সম্পর্কে ভাল ছাড়া আর কিছুই জানি না। আয়েশা (রা) বলেন, নবী (সা)-এর স্ত্রীগণের মধ্যে তিনি আমার সমকক্ষ ও প্রতিদ্বন্দ্বী ছিলেন । আল্লাহ্ তাকে আল্লাহ্-ভীতির ফলে রক্ষা করেছেন। আয়েশা (রা) বলেন, অথচ তার বোন হামনা (রা) তার পক্ষ অবলম্বন করে অপবাদ রটনাকারীদের মত অপবাদ রটনা করে বেড়াচ্ছিলেন। ফলে তিনি ধ্বংসপ্রাপ্তদের সাথে ধ্বংস হয়ে গেলেন। বর্ণনাকারী ইব্ন শিহাব (র) বলেন, এ সমস্ত লোকের ঘটনা সম্পর্কে আমার কাছে যা পৌঁছেছে তা হলো এই £ উরওয়া (রা) বলেন, আয়েশা (রা) বর্ণনা করেছেন যে, আল্লাহর কসম! যে ব্যক্তি সম্পর্কে অপবাদ দেওয়া হয়েছিল, তিনি এসব কথা শুনে বলতেন, আল্লাহ্ মহান। এ সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি কোন স্ত্রীলোকের কাপড় খুলেও কোনদিন দেখিনি আয়েশা (রা) বলেন, পরে তিনি আল্লাহ্র পথে শাহাদত লাভ করেছিলেন । শক্তিতে ৩ তত ত6 প ৪৩৪৪ চিনি ৮৫ পচ ০০৩৪০৪৩৭৯৮5 ৬০ বত ৩০ ০০ 0৮৯1৩ 4৯৬৯ ৮৮ 7০৬৮ ০270৬ 55 চি 0৩ ১০৯০ ৫471 ৮5 ৮৬০৬ না & ০০৬ ০৪০৩ (০ ০১ ৩৮ পল পতি ড পতি পণ শা ভিত তি লাপণত পঞ। ৪০56৮5:০ লি ঙঠ ৩:৯। এ 5458 ০4৪ 425০ 535 ০১৪ 0৫ 0 01 এত এ ০ ০ এ এ ০৩ ০৪ ০১১।
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।