৬/৬/৬/.1051000111710 ৭৮ বুখারী শর নাম উল্লেখ করছে যার সন্বন্ধেও আমি ভাল ছাড়া কিছু জানি না। সে তো আমার সাথেই আমার ঘরে যায়। আয়েশা (রা) বলেন, (এ কথা শুনে) বনী আবদুল আশহাল গোত্রের সাদ (ইব্ন মুআয) (রা) উঠে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি আপনাকে এ অপবাদ থেকে মুক্তি দেব। সে যদি আউস .গোত্রের লোক হয় তা হলে তার শিরশ্ছেদ করব.। আর যদি সে আমাদের ভাই খাযরাজের লোক হয় তাহলে তার ব্যাপারে আপনি যা বলবেন তাই পালন করব । আয়েশা (রা) বলেন, এ সময় হাস্সান ইব্ন সাবিত (রা)-এর মায়ের চাচাতো ভাই খাযরাজ গোত্রের সর্দার. সাঈদ ইব্ন উবাদা (রা) দীড়িয়ে এ কথার প্রতিবাদ করলেন । আয়েশা (রা) বলেন ঃ এ ঘটনার পূর্বে তিনি একজন সৎ ও নেককার লোক ছিলেন। কিন্তু (এ সময়) গোত্রীয় অহমিকায় উত্তেজিত হয়ে তিনি সা“দ ইব্ন মুআয (রা)-কে বললেন, তুমি মিথ্যা কথা বলছ। আল্লাহ্র কসম, তুমি তাকে হত্যা করতে পারবে না এবং তাকে হত্যা করার ক্ষমতাও তোমার নেই। যদি সে তোমার গোত্রের লোক হত তাহলে তুমি তার হত্যা হওয়া কখনো পছন্দ করতে না। তখন সা'দ ইব্ন মুআয (রা)-এর চাচাতো ভাই উসাইদ ইব্ন হুযাইর (রা) সা'দ ইব্ন ওবায়দা (রা)-কে বললেন, বরং তৃমিই মিথ্যা কথা বললে । আল্লাহ্র কসম! আমরা অবশ্যই তাকে হত্যা করব। তুমি হলে মুনাফিক । তাই মুনাফিকদের পক্ষ অবলম্বন করে কথাবার্তা বলছ। আয়েশা (রা) বলেন, এ সময় আউস ও খাযরাজ উভয় গোত্র খুব উত্তেজিত হয়ে উঠে । এমনকি তারা যুদ্ধের সংকল্প পর্যন্ত করে বসে। এ সময় রাসূলুল্লাহ্ (সা) মিশ্বরে দীড়িয়ে ছিলেন। আয়েশা (রো) বলেন, রাসূলুল্লাহ্ (সা) তাদের থামিয়ে শান্ত করলেন এবং নিজেও চুপ হয়ে গেলেন । আয়েশা (রা) বলেন, আমি সেদিন সারাক্ষণ কেদে কাটালাম । অশ্রুঝরা আমার বন্ধ হয়নি এবং একটু ঘুমও আমার আসেনি ।.তিনি বলেন, আমি ক্রন্দনরত ছিলাম আর আমার পিতা-মাতা আমার পারে বসা ছিলেন । এমনি করে একদিন দুই রাত কেঁদে কেঁদে কাটিয়ে দিই । এর মাঝে আমার কোন ঘুম আসেনি । বরং অবারিত ধারায় আমার চোখ থেকে অশ্রুপাত হতে থাকে । মনে হচ্ছিল যেন, কান্নার ফলে আমার কলিজা ফেটে যাবে । আমি ক্রন্দনরত ছিলাম আর আমার আব্বা-আম্মা আমার পাশে বসা ছিলেন। এমতাবস্থায় একজন আনসারী মহিলা আমার কাছে আসার অনুমতি চাইলে আমি তাকে আসার অনুমতি দিলাম । সে এসে বসল এবং আমার সাথে কাদতে আরন্ত করল । তিনি বলেন, আমরা ক্রন্দনরত ছিলাম ঠিক এ সময় রাসূলুল্লাহ্ (সা) আমাদের কাছে এসে সালাম করলেন এবং আমাদের পাশে বসে গেলেন । আয়েশা (রা) বলেন, অপবাদ রটানোর পর আমার কাছে এসে এভাবে তিনি আর কখনো বসেননি ৷ এদিকে রাসূলুল্লাহ (সা) দীর্ঘ একমাস কাল অপেক্ষা করার পরও আমার বিষয়ে তার নিকট কোন ওহী আসেনি । আয়েশা (রা) বলেন, বসার পর রাসূলুল্লাহ (সা) কালিমা শাহাদাত পড়লেন । এরপর বললেন, যা হোক, আয়েশা তোমার সন্বন্ধে আমার কাছে অনেক কথাই পৌঁছেছে, যদি তৃমি এর থেকে মুক্ত হও তাহলে শীঘ্রই আল্লাহ তোমাকে এ অপবাদ থেকে মুক্ত করে দেবেন। আর যদি তুমি কোন গুনাহ করে থাক তাহলে আল্লাহ্র কাছে ক্ষমা প্রার্থনা কর এবং তওবা কর। কেননা বান্দা গুনাহ স্বীকার করে তওবা করলে আল্লাহ্ তা'আলা তওবা কবৃল করেন। আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) তার কথা বলে শেষ করলে আমার অশ্রুপাত বন্ধ হয়ে যায়। এমনকি এক ফৌটা অশ্রুও আমি আর অনুভব করলাম না। তখন আমি আমার আব্বাকে বললাম, রাসূলুল্লাহ্ (সা) যা বলছেন আমার পক্ষ হতে আপনি তার জবাব দিন । আমার আব্বা বললেন, আল্লাহ্র কসম! রাসূলুল্লাহ (সা)-কে কি জবাব দিব আমি তা জানি না। তখন আমি আমার আম্মাকে বললাম,
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।