৬/৬/৬/.1051000111710 যুদ্ধাতিযান ৭৭ কন্যা, যার মা সাথার ইব্ন আমির-এর কন্যা ও আবূ বকর সিদ্দীকের খালা এবং মিসতাহ ইব্ন উসাসা ইবন আব্বাদ ইব্ন মুত্তালিব যার পুত্র” একত্রে বের হলাম ৷ আমরা আমাদের কাজ থেকে ফারিগ হওয়ার পর বাড়ি ফেরার পথে উম্মে মিসতাহ তার কাপড়ে জড়িয়ে হোচট খেয়ে পড়ে গিয়ে বললেন, মিসতাহ ধ্বংস হোক। আমি তাকে বললাম, আপনি খুব খারাপ কথা বলছেন। আপনি কি বদর যুদ্ধে অংশগ্রহণকারী ব্যক্তিকে গালি দিচ্ছেন? তিনি আমাকে বললেন, ওগো অবলা, সে তোমার সম্পর্কে কি বলে বেড়াচ্ছে তুমি তো তা শোননি । আয়েশা (রা) বলেন, আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, সে আমার সম্পর্কে কি বলছে? তখন তিনি অপবাদ রটনাকারীদের কথাবার্তা সম্পর্কে আমাকে জানালেন । আয়েশা (রা) বর্ণনা করেন, এরপর আমার পুরানো রোগ আরো বেড়ে গেল। আমি বাড়ি ফেরার পর রাসূলুল্লাহ (সা) আমার কাছে আসলেন এবং সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কেমন আছ? আয়েশা (রা) আমি রাসূল্গুল্লাহ্ (সা)-কে বললাম, আপনি কি আমাকে আমার পিতা-মাতার কাছে যাওয়ার জন্য অনুমতি দেবেন? আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ্ (সা) আমাকে অনুমতি দিলেন । তখন (বাড়িতে গিয়ে) আমি আমার আম্মাকে বললাম, আম্মাজান, লোকজন কি আলোচনা করছে? তিনি বললেন, বেটী এ বিষয়টিকে হালকা করে ফেল । আল্লাহ্র কসম, সতীন আছে এমন স্বামী সোহাগিনী সুন্দরী রমণীকে তীর সতীনরা বদনাম করবে না, এমন খুব কমই হয়ে থাকে । আয়েশা (রা) বলেন, আমি বিস্ময়ের সাথে বললাম, সুবহানাল্লাহ । লোকজন কি এমন গুজবই রটিয়েছে। আয়েশা (রা) বর্ণনা করেন, রাতভর আমি কাদলাম। কীদতে কাদতে ভোর হয়ে গেল। এর মধ্যে আমার অশ্রুও বন্ধ হল না এবং আমি ঘৃমাতেও পারলাম না। এরপর ভোরবেলাও আমি কাদছিলাম | তিনি আরো বলেন যে, এ সময় ওহী নাঘিল হতে বিলম্ব হলে রাসূলুল্লাহ (সা) তার স্ত্রীর (আমার) বিচ্ছেদের বিষয়টি সম্পর্কে পরামর্শ ও আলোচনা করার নিমিত্তে আলী ইব্ন আবূ তালিব এবং উসামা ইব্ন যায়েদ (রা)-কে ডেকে পাঠালেন । আয়েশা (রা) বলেন, উসামা (রো) রাসূলুল্লাহ্ (সা)-এর স্ত্রীদের পবিত্রতা এবং তাদের প্রতি (নবীজীর) ভালবাসার কারণে বললেন, (হে আল্লাহ্র রাসূল) তারা আপনার স্ত্রী, তাদের সম্পর্কে আমি ভাল ছাড়া আর কিছুই জানি না। আর আলী (রা) বললেন, হে আল্লাহ্র রাসূল, আল্লাহ্ তো আপনার জন্য সংকীর্ণতা রাখেননি । তাকে (আয়েশা) ব্যতীত আরো! বহু মহিলা রয়েছে। তবে আপনি এ ব্যাপারে দাসী [বারীরা (রা)]-কে জিজ্ঞাসা করুন। সে আপনার কাছে সত্য কথাই বলবে । আয়েশা (রা) বলেন, তখন রাসূলুল্লাহ্ (সা) বারীরা (রা)-কে ডেকে বললেন, হে বারীরা, তুমি তার মধ্যে কোন সন্দেহমূলক আচরণ দেখেছ কি? বারীরা (রা) তাকে বললেন, সেই আল্লাহ্র শপথ, যিনি আপনাকে সত্য বিধানসহ পাঠিয়েছেন, আমি তার মধ্যে কখনো এমন কিছু দেখিনি যার দ্বারা তাকে দোষী বলা যায় । তবে তার ব্যাপারে শুধু এতটুকু বলা যায় যে, তিনি হলেন অল্প বয়স্কা যুবতী, কুটি তৈরী করার জন্য আটা খামির করে রেখে ঘুমিয়ে পড়েন । আর বকরী এসে অমনি তা খেয়ে ফেলে । আয়েশা (রা) বলেন, (এ কথা শুনে) সেদিন রাসূলুল্লাহ্ (সা) সাথে সাথে উঠে গিয়ে মিশ্বরে বসে আবদুল্লাহ্ ইব্ন উবায়-এর ক্ষতি থেকে রক্ষার আহবান জানিয়ে বললেন, হে মুসলিম সম্প্রদায়, যে আমার স্ত্রীর ব্যাপারে অপবাদ ও বদনাম রটিয়ে আমাকে কষ্ট দিয়েছে তার এ অপবাদ থেকে আমাকে কে মুক্ত করবে? আল্লাহ্র কসম, আমি আমার স্ত্রী সম্পর্কে ভাল ছাড়া আর কিছুই জানি না। আর তারা (অপবাদ রটনাকারীরা) এমন এক ব্যক্তির (সাফওয়ান ইবৃন মু'আত্তাল)
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।