৬/৬/৬/.1051000111710 ভ ৭৫ [৩৮৩৫]আবদুল আযীয ইব্ন আবদুল্লাহ্ (র)........উরওয়া ইব্ন যুবায়র, সাঈদ ইব্ন মুসায়্যিব, আলকামা ইবৃন ওয়াককাস ও উবায়দুল্লাহ্ ইব্ন আবদুল্লাহ্ ইবন উতবা ইব্ন মাসউদ (রা) সূত্রে নবী (সা)-এর সহধর্মিণী আয়েশা (রা) থেকে বর্ণিত যে, যখন অপবাদ রটনাকারিগণ তীর প্রতি অপবাদ রটিয়েছিল । রাবী যুহরী (র) বলেন, তারা প্রত্যেকেই হাদীসটির অংশবিশেষ আমার কাছে বর্ণনা করেছেন । হাদীসটি স্বরণ রাখা ও সঠিকভাবে বর্ণনা করার ক্ষেত্রে তাদের কেউ কেউ একে অন্যের চেয়ে অধিকতর অগ্রগামী ও নির্ভরযোগ্য । আয়েশা (রা) সম্পর্কে তারা আমার কাছে যা বর্ণনা করেছেন আমি তাদের প্রত্যেকের কথাই যথাযথভাবে স্মরণ রেখেছি। তাদের একজনের বর্ণিত হাদীসের অংশবিশেষ অপরের বর্ণিত হাদীসের অংশবিশেষের সত্যতা প্রমাণ করে । যদিও তাদের একজন অন্যজনের চেয়ে অধিক স্মৃতিশক্তির অধিকারী । বর্ণনাকারিগণ বলেন, আয়েশা (রা) বলেছেন যে, রাসূলুল্লাহ্ (সা) যখন সফরের ইচ্ছা করতেন তখন তিনি তার স্ত্রীগণের (নামের জন্য) কোরা ব্যবহার করতেন । এতে যার নাম আসত তাকেই তিনি সাথে করে সফরে বের হতেন । আয়েশা (রা) বলেন, এমনি এক যুদ্ধে (মুরায়সীর যুদ্ধ) তিনি আমাদের মাঝে কোরা ব্যবহার করেন, এতে আমার নাম বেরিয়ে আসে । তাই আমিই রাসূলুল্লাহ্ (সা)-এর সঙ্গে সফরে বের হলাম । এ ঘটনাটি পর্দার হুকুম নাযিল হওয়ার পর সংঘটিত হয়েছিল। তখন আমাকে হাওদাজ সহ সাওয়ারীতে উঠানো ও নামানো হত। এমনি করে আমরা চলতে থাকলাম | অবশেষে রাসূলুল্লাহ (সা) যখন এ যুদ্ধ থেকে অবসর হলেন, তখন তিনি (বাড়ির দিকে) ফিরলেন। ফেরার পথে আমরা মদীনার নিকটবর্তী হলে তিনি একদিন রাতের বেলা রওয়ানা হওয়ার জন্য নির্দেশ দিলেন। রওয়ানা হওয়ার ঘোষণা দেওয়ার পর আমি উঠলাম এবং (প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য) পায়ে হেঁটে সেনাছাউনী অতিক্রম করে (একটু সামনে) গেলাম । এরপর প্রয়োজন সেরে আমি আমার সাওয়ারীর কাছে ফিরে এসে বুকে হাত দিয়ে দেখলাম যে, (ইয়ামানের অন্তর্গত) ঘিফার শহরের পুতি তালাশ করতে আরম্ভ করলাম । হার তালাশ করতে করতে আমার আসতে বিলম্ব হয়ে যায় । আয়েশা (রা) বলেন, যে সমস্ত লোক উটের পিঠে আমাকে উঠিয়ে দিতেন তারা এসে আমার হাওদাজ উঠিয়ে তা আমার উটের পিঠে তুলে দিলেন, যার উপর আমি আরোহণ করতাম । তারা মনে করেছিলেন যে, আমি এর মধ্যেই আছি, কারণ খাদ্যাভাবে মহিলাগণ তখন খুবই হালকা পাতলা হয়ে গিয়েছিল এবং তাদের দেহ মাংসল ছিল না। তারা খুবই স্বল্প পরিমাণ খানা খেতে পেত । তাই তারা যখন হাওদাজ উঠিয়ে উপরে রাখেন তখন তা হাল্কা হওয়ায় বিষয়টিকে কোন প্রকার অস্বাভাবিক মনে করেননি । অধিকন্তু আমি ছিলাম একজন অল্প বয়স্কা কিশোরী । এরপর তারা উট হাঁকিয়ে নিয়ে চলে যায় । সৈন্যদল রওয়ানা হওয়ার পর আমি আমার হারটি খুঁজে পাই এবং নিজস্ব স্থানে ফিরে এসে দেখি তাদের (সৈন্যদের) কোন আহবায়ক এবং কোন উত্তরদাতা তথায় নেই । (নিরুপায় হয়ে) তখন আমি পূর্বে যেখানে ছিলাম সেখানে বসে রইলাম । ভাবছিলাম, তারা আমাকে দেখতে না পেলে অবশ্যই আমার কাছে ফিরে আসবে । এ স্থানে বসে থাকা অবস্থায় ঘুম চেপে আসলে আমি ঘুমিয়ে পড়লাম । বানু সুলামী গোত্রের যাকওয়ান শাখার সাফওয়ান ইব্ন মুআত্তাল (রা) [যাকে রাসূলুল্লাহ্ (সা) ফেলে যাওয়া আসবাবপত্র কুড়িয়ে নেয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন] সৈন্যদল চলে যাওয়ার পর সেখানে ছিলেন । তিনি প্রত্যুষে আমার অবস্থানস্থলের
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।