বুখারী শরীফ ৭ম খণ্ড
/ ৩৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬/৬/.105100011110 যুদ্ধাভিযান ৬৩ ০595 467 5315117৯৮১০) 4১০ :৫/5১০০৩। তা ০ ৪৩ 9১, 4০1০৭৩৮৯470 ৯০৮৮৮ ০৫ ১৪ ক পতি ০০৩৮ ২৪৮ আত ও 7215 ও ০ ০৯৪৬ ৩ ০১৮৯ 0৯০ ৮১৯১৩ ০০ ০৬৬ ৬৪৪০৩ ১১৪৯৮০15৩৭1 51953 ও ১ ১ ৬ ২-১৯।4-১] ০119014210545150 3 ১৬০ ডল ঠা 82 20180250302 [৩৮২২] যাকারিয়া ইব্‌ন ইয়াহ্‌ইয়া (র) রন আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, খন্দকের যুদ্ধে সা'দ (রা) আহত হয়েছিলেন। কুরাইশ গোত্রের হিব্বান ইবুন ইরকা নামক এক ব্যক্তি তার উভয় বাহুর মধ্যবর্তী রগে তীর বিদ্ধ করেছিল । কাছে থেকে তার শুশ্জষা করার জন্য নবী (সা) মসজিদে নববীতে একটি খিসা তৈরি করেছিলেন। রাসূলুল্লাহ্‌ (সা) খন্দকের যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করে যখন হাতিয়ার রেখে গোসল সমাপন করলেন তখন জিবৃরাঈল (আ) তার মাথার ধুলোবালি ঝাড়তে ঝাড়তে রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে উপস্থিত হলেন এবং বললেন, আপনি তো হাতিয়ার রেখে দিয়েছেন, কিন্তু আল্লাহ্‌র কসম! আমি এখনো তা রেখে দেইনি । চলুন তাদের প্রতি । নবী করীম (সা) তাকে জিজ্ঞাসা করলেন কোথায়? তিনি বনী কুরায়যা গোত্রের প্রতি ইঙ্গিত করলেন । তখন রাসূলুল্লাহ্‌ (সা) বনূ কুরায়যার মহল্লায় এলেন । পরিশেষে তারা রাসূলুল্লাহ (সা)-এর ফয়সালা মেনে নিয়ে দুর্গ থেকে নিচে নেমে এল । কিন্তু তিনি ফয়সালার ভার সা'দ (রা)-এর উপর অর্পণ করলেন । তখন সা'দ (রা) বললেন, তাদের ব্যাপারে আমি এই রায় দিচ্ছি যে, তাদের যোদ্ধাদেরকে হত্যা করা হবে, নারী ও সন্তানদেরকে বন্দী করা হবে এবং তাদের ধন-সম্পদ (মুসলমানদের মধ্যে) বন্টন করে দেওয়া হবে । বর্ণনাকারী হিশাম (র) বলেন, আমার পিতা [উরওয়া (রা)] আয়েশা (রা) থেকে আমার কাছে বর্ণনা করেছেন যে, সা'দ (রা) (বনূ কুরায়যার ঘটনার পর) আল্লাহ্র কাছে এ বলে দোয়া করেছিলেন, হে আল্লাহ! আপনি তো জানেন, যে সম্প্রদায় আপনার রাসূলকে মিথ্যাবাদী বলেছে এবং দেশ থেকে বের করে দিয়েছে আপনার সন্তুষ্টির জন্য তাদের বিরুদ্ধে জিহাদ করার চেয়ে কোন কিছুই আমার কাছে অধিক প্রিয় নয় । হে আল্লাহ্‌! আমি মনে করি (খন্দক যুদ্ধের পর) আপনি তো আমাদের ও তাদের মধ্যে যুদ্ধের অবসান ঘটিয়েছেন তবে এখনো যদি কুরাইশদের বিরুদ্ধে কোন যুদ্ধ বাকী থেকে থাকে তাহলে আমাকে সে জন্য বাচিয়ে রাখুন, যেন আমি আপনার রাস্তায় তাদের বিরুদ্ধে জিহাদ করতে পারি। আর যদি যুদ্ধের অবসান ঘটিয়ে থাকেন তাহলে ক্ষতস্থান থেকে রক্ত প্রবাহিত করুন এবং এতেই আমার মৃত্যু ঘটান। এরপর তার ক্ষত থেকে রক্তক্ষরণ হয়ে তা প্রবাহিত হতে লাগল । মসজিদে বনী গিফার গোত্রের একটি তাবু ছিল । তাদের দিকে রক্ত প্রবাহিত হয়ে আসতে দেখে তারা ভীত হয়ে বললেন, হে তাবুবাসিগণ আপনাদের দিক থেকে এসব কি আমাদের দিকে বয়ে আসছে? পরে তারা দেখলেন যে, সা*দ (রা)-এর ক্ষত স্থান থেকে রক্তক্ষরণ হচ্ছে। অবশেষে এ জখমের কারণেই তিনি মারা যান। 0০৪ 4১০ 401 ৮59০ 519) ১৭ 41 ৫০ ১১০ 05 25 9৮ ০৬৯ 0১০ ০৬৯ ঠিখা

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।