বুখারী শরীফ ৭ম খণ্ড
/ ৩৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬/৬/.105100011110 ৩৬ আমার চাচার প্রতিশোধস্বরূপ হামযাকে হত্যা করতে পার তাহলে তুমি আযাদ । রাবী বলেন, যে বছর উহুদ পাহাড় সংলগ্ আইনাইন পাহাড়ের উপত্যকায় যুদ্ধ সংঘটিত হয়েছিল সে যুদ্ধে আমি সকলের সাথে রওয়ানা হয়ে যাই। এরপর লড়াইয়ের জন্য সকলেই সারিবদ্ধ হয়ে দীড়ালে (কাফির সৈন্যদলের মধ্য থেকে) সিকা নামক এক ব্যক্তি ময়দানে এসে বলল, ছন্দযুদ্ধের জন্য কেউ প্রন্তুত আছ কি? ওয়াহ্‌শী বলেন, তখন হামযা ইব্‌ন আবদুল মুত্তালিব (রা) (বীর বিক্রমে) তার সামনে গিয়ে বললেন, হে মেয়েদের খতনাকারিণী উম্মে আনমারের পুত্র সিবা! তুমি কি আল্লাহ্‌ ও তার রাসূলের সাথে দুশমনী করছ? বর্ণনাকারী বলেন, এরপর তিনি তার উপর প্রচণ্ড আঘাত করলেন, যার ফলে সে অতীত দিনের মত বিলীন হয়ে গেল। ওয়াহ্‌শী বলেন, আমি হামযা (রা)-কে কতল করার উদ্দেশ্যে একটি পাথরের নিচে আত্মগোপন করে ওঁত পেতে বসেছিলাম । যখন তিনি আমার নিকটবর্তী হলেন তখন আমি আমার অস্ত্র দ্বারা এমন জোরে আঘাত করলাম যে, তার মূত্রথলি ভেদ করে নিতন্বের মাঝখান দিয়ে তা বেরিয়ে গেল। ওয়াহ্‌শী বলেন, এটাই হল তার শাহাদতের মূল ঘটনা । এরপর সবাই ফিরে এলে আমিও তাদের সাথে ফিরে এসে মক্কায় অবস্থান করতে লাগলাম । এরপর মন্কায় ইসলাম প্রসার লাভ করলে আমি তায়েফ চলে গেলাম । কিছুদিনের মধ্যে তায়েফবাসিগণ রাসূলুল্লাহ্‌ (স্বা)-এর কাছে দূত প্রেরণের ব্যবস্থা করলে আমাকে বলা হল যে, তিনি দূতদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন না । তাই আমি তাদের সাথে রওয়ানা হলাম এবং রাসূলুল্লাহ্‌ (সা)-এর সামনে গিয়ে হাযির হলাম । তিনি আমাকে দেখে বললেন, তুমিই কি ওয়াহ্‌শী? আমি বললাম, হ্যা । তিনি বললেন, তুমিই কি হামযাকে হত্যা করেছিলে? আমি বললাম, আপনার কাছে যে সংবাদ পৌছেছে ব্যাপারটি তাই । তিনি বললেন, আমার সামনে থেকে তোমার চেহারা কি সরিয়ে রাখতে পার? ওয়াহ্‌শী বলেন, তখন আমি চলে আসলাম । রাসূলুল্লাহ্‌ (সা) -এর ইন্তিকালের পর (নবুয়াতের মিথ্যাদাবিদার) মুসায়লামাতুল কায্যাৰ আবির্ভূত হলে আমি বললাম, আমি অবশ্যই মুসায়লামার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হব এবং তাকে হত্যা করে হামযা (রা)-কে হত্যা করার ক্ষতিপূরণ করব । ওয়াহ্‌শী বলেন, তাই আমি লোকদের সাথে রওয়ানা করলাম । তার অবস্থা যা হওয়ার তাই হল। তিনি বর্ণনা করেন যে, এক সময় আমি দেখলাম যে, হালকা কালো বর্ণের উটের ন্যায় উক্ুখু্চ চুলবিশিষ্ট এক ব্যক্তি একটি ভাঙ্গা প্রাচীরের আড়ালে দীড়িয়ে আছে । তখন সাথে সাথে আমি আমার বর্শা দ্বারা তার উপর আঘাত করলাম । এবং তার বক্ষের উপর এমনভাবে বসিয়ে দিলাম যে, তা দু কাধের মাঝখান দিয়ে বেরিয়ে পড়ল । এরপর আনসারী এক সাহাবী এসে তার উপর ঝাপিয়ে পড়লেন এবং তরবারি দ্বারা.তার মাথার খুলিতে প্রচণ্ড আঘাত করলেন । আবদুল্লাহ্‌ ইব্‌ন ফযল (র) বর্ণনা করেছেন যে, সুলায়মান ইব্‌ন ইয়াসির (র) আমাকে সংবাদ দিয়েছেন যে, তিনি আবদুল্লাহ্‌ ইবৃন উমর (রা)-কে বলতে শুনেছেন যে, (মুসায়লামা নিহত হলে) ঘরের ছাদে উঠে একটি বালিকা বলছিল, হায়, হায়, আমীরুল মু'মিনীন (মুসায়লামা)-কে একজন কালো ক্রীতদাস হত্যা করল । রত ১৮1 ৬ চপ] ০ (৮৯) শসা ৩ 6০১8৫ ২১৮৭. অনুচ্ছেদ £ উহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ (সা)-এর আঘাতপ্রাপ্ত হওয়ার বর্ণনা পল ৯৪ত 5৪ প্‌ চে পপ ৩ ৮০৬০ পপ ত ৬৪ ৬৬০ পপ এ ৪০১৬৪ ৪ কিনে ০৩4০ 41 ০৯০ 2০৯ ৪1 ৮০4০০ ১০৮৯০০০ ০১০। ৬০ (০৯৮০১ ০১ ৬৯০ স্বাদ

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।