৬/৬/৬/.105100011110 ুদ্ধাভিযান ২২৭ আল্লাহ্র কসম আমি পরিজ্ঞাত যে, আজ যদি আমি আপনার কাছে মিথ্যা কথা বলে আমার প্রতি আপনাকে রাষী করার চেষ্টা করি তাহলে অচিরেই আল্লাহ্ তা'আলা আপনাকে আমার প্রতি অসস্তুষ্ট করে দিতে পারেন। আর যদি আপনার কাছে সত্য প্রকাশ করি যাতে আপনি আমার প্রতি অসন্তুষ্ট হন, তবুও আমি এতে আল্লাহ্র ক্ষমা পাওয়ার নির্ঘাত আশা রাখি । না, আল্লাহ্র কসম, আমার কোন ওযর ছিল না। আল্লাহ্র কসম, সেই অভিযানে আপনার সাথে না যাওয়াকালীন সময় আমি সর্বাপেক্ষা শক্তিশালী ও সামর্থ্যবান ছিলাম । তখন রাসূলুল্লাহ্ (সা) বললেন, সে সত্য কথাই বলেছে! তুমি এখন চলে যাও, যতদিনে না তোমার সম্পর্কে আল্লাহ্ তা“আলা ফায়সালা করে দেন। তাই আমি উঠে চলে গেলাম ৷ তখন বনী সালিমার কতিপয় লোক আমার অনুসরণ করল। তারা আমাকে বলল, আল্লাহ্র কসম তুমি ইতিপূর্বে কোন গুনাহ করেছ বলে আমাদের জানা নেই। তুমি কি অন্যান্য পশ্চাদগামীর মত তোমার অক্ষমতার একটি ওযর রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে পেশ করে দিতে পারতে না? আর তোমার এ অপরাধের কারণে রাসূলুল্লাহ্ (সা)-এর তোমার জন্য ক্ষমা প্রার্থনাই তো যথেষ্ট ছিল। আল্লাহ্র কসম তারা আমাকে অনবরত কঠিনভাবে ভ€সনা করতে থাকে । ফলে আমি পূর্ব স্বীকারোক্তি থেকে প্রত্যাবর্তন করে মিথ্যা বলার বিষয়ে মনে মনে চিন্তা করতে থাকি । এরপর আমি তাদের বললাম, আমার মত এ কাজ আর কেউ করেছে কি? তারা জওয়াব দিল, হ্যা, আরও দু'জন তোমার মত বলেছে । এবং তাদের ক্ষেত্রেও তোমার মত একই রূপ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । আমি তাদের জিজ্ঞাসা করলাম, তারা কে কেঃ তারা বলল, একজন মুরারা ইব্ন রবী আমরী এবং অপরজন হলেন, হিলাল ইবৃন উমায়্যা ওয়াকিফী। এরপর তারা আমাকে অবহিত করল যে, তারা উভয়ে উত্তম মানুষ এবং তারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সেজন্য উভয়ে আদর্শবান । যখন তারা তাদের নাম উল্লেখ করল, তখন আমি পূর্ব মতের উপর অটল রইলাম এবং রাসূলুল্লাহ্ (সা) আমাদের মধ্যকার যে তিনজন তাবুকে অংশগ্রহণ হতে বিরত ছিল তাদের সাথে কথা বলতে মুসলমানদের নিষেধ করে দিলেন.। তদনুসারে মুসলমানরা আমাদের পরিহার করে চললো । আমাদের প্রতি তাদের আচরণ পরিবর্তন করে নিল । এমনকি এদেশ যেন আমাদের কাছে অপরিচিত হয়ে গেল । এ অবস্থায় আমরা পঞ্চাশ রাত অতিবাহিত করলাম । আমার অপর দু'জন সাথী তো সংকট ও শোচনীয় অবস্থায় নিপতিত হলেন । তারা নিজেদের ঘরে বসে বসে কাদতে থাকেন। আর আমি যেহেতু অধিকতর যুবক ও শক্তিশালী ছিলাম তাই বাইরে বের হয়ে আসতাম, মুসলমানদের জামাআতে নামায আদায় করতাম । এবং বাজারে চলাফেরা করতাম কিন্তু কেউ আমার সাথে কথা বলত না। আমি রাসূলুল্লাহ্ (সা)-এর খেদমতে হাযির হয়ে তাকে সালাম দিতাম । যখন তিনি নামায শেষে মজলিসে বসতেন তখন আমি মনে মনে বলতাম ও লক্ষ্য করতাম, তিনি আমার সালামের জবাবে তার ঠোঁটছয় নেড়েছেন কি না। তারপর আমি তার নিকটবর্তী স্থানে নামায আদায় করতাম এবং গোপন দৃষ্টিতে তার দিকে দেখতাম যে, আমি যখন নামাযে মগ্ন হতাম তখন তিনি আমার প্রতি দৃষ্টি দিতেন, আর যখন আমি তার দিকে তাকাতাম তখন তিনি দৃষ্টি ফিরিয়ে নিতেন । এভাবে আমার প্রতি লোকদের কঠোরতা ও এড়িয়ে চলার আচরণ দীর্ঘকাল ধরে বিরাজমান থাকে । একদা আমি আমার চাচাত ভাই ও প্রিয় বন্ধু আবূ কাতাদা (রা)-এর বাগানের প্রাচীর টপকে প্রবেশ করে তাকে সালাম দেই। কিন্তু আল্লাহ্র কসম তিনি আমার সালামের জওয়াব দিলেন না । আমি তখন বললাম, হে
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।