৬/৬/৬/.105100011110 ২২৬ বুখারী শরীফ এদিকে অন্য লোকেরা পুরাপুরি প্রস্তুতি সম্পন্ন করে ফেলল । ইতিমধ্যে রাসূলুল্লাহ্ (সা) এবং তার সাথী মুসলিমগণ রওয়ানা করলেন অথচ আমি কোন সিদ্ধান্ত নিতে পারলাম না। আমি মনে মনে ভাবলাম, আচ্ছা ঠিক আছে, এক দু'দিনের মধ্যে আমি প্রস্তুত হয়ে পরে তীদের সঙ্গে মিলিত হব। এভাবে আমি প্রতিদিন বাড়ি হতে প্রস্তুতিপর্ব সম্পন্ন করার মানসে বের হই, কিন্তু কিছু না করেই ফিরে আসি । আবার বের হই, আবার কিছু না করে ঘরে ফিরে আসি । ইত্যবসরে বাহিনী অধ্বসর হয়ে অনেক দূর চলে গেল। আর আমি রওয়ানা করে তাদের সাথে পথে মিলে যাবার ইচ্ছা পোষণ করতে থাকলাম । আফসোস যদি আমি তাই করতাম! কিন্তু তা আমার ভাগ্যে জোটেনি । এরপর রাসূলুল্লাহ্ (সা) রওয়ানা হওয়ার পর . আমি লোকদের মধ্যে বের হয়ে তাদের মাঝে বিচরণ করতাম ৷ একথা আমার মনকে পীড়া দিত যে, আমি তখন (মদীনায়) মুনাফিক এবং দুর্বল ও অক্ষম লোক ছাড়া অন্য কাউকে দেখতে পেতাম না। এদিকে রাসূলুল্লাহ্ (সা) তাবৃক পৌঁছার পূর্ব পর্যন্ত আমার কথা আলোচনা করেননি । অনন্তর তাবৃকে একথা তিনি জনতার মধ্যে উপবিষ্টাবস্থায় জিজ্ঞাসা করে বসলেন, কাআব কি করল? বনী সালমা গোত্রের এক লোক বলল, ইয়া রাসূলাল্লাহ (সা) তার ধন-সম্পদ ও আত্মগরিমা তাকে আসতে দেয়নি । একথা শুনে মুআয ইব্ন জাবাল (রা) বললেন, তুমি যা বললে তা ঠিক নয়। ইয়া রাসূলাল্লাহ (সা) আল্লাহ্র কসম, আমরা তাকে উত্তম ব্যক্তি বলে জানি। তখন রাসূলুল্লাহ (সা) নীরব রইলেন । কাআব ইব্ন মালিক (রা) বলেন, আমি যখন অবগত হলাম যে, রাসূলুল্লাহ (সা) মদীনা মুনওয়ারার দিকে প্রত্যাবর্তন করেছেন, তখন আমি চিন্তাযুক্ত হয়ে পড়লাম এবং মিথ্যার বাহানা খুজতে থাকলাম । মনে স্থির করলাম, আগামীকাল এমন কথা বলব যাতে করে রাসূলুল্লাহ (সা)-এর ক্রোধকে প্রশমিত করতে পারি । আর এ সম্পর্কে আমার পরিবারস্থ্ জ্ঞানীগুণীদের থেকে পরামর্শ গ্রহণ করতে থাকি । এরপর যখন প্রচারিত হল যে রাসূলুল্লাহ্ (সা) মদীনায় এসে পৌঁছে যাচ্ছেন, তখন আমার অন্তর থেকে মিথ্যা তিরোহিত হয়ে গেল। আর মনে দৃঢ় প্রত্যয় জন্মাল যে, এমন কোন পন্থা অবলম্বন করে আমি তাকে কখনো ক্রোধমুক্ত করতে সক্ষম হব না, যাতে মিথ্যার নামগন্ধ থাকে । অতএব আমি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলাম যে, আমি সত্যই বলব। রাসূলুল্লাহ্ (সা) প্রাতে মদীনায় পদার্পণ করলেন । তিনি সফর থেকে প্রত্যাবর্তন করে প্রথমে মসজিদে গিয়ে দু' রাকাত নামায আদায় করতেন, তারপর লোকদের সামনে বসতেন । যখন নবী (সা) এরূপ করলেন, তখন যারা পশ্চাদপদ ছিলেন তারা তার কাছে এসে শপথ করে করে অক্ষমতা ও আপত্তি পেশ করতে লাগল । এরা সংখ্যায় আশির অধিক ছিল। অনন্তর রাসূলুল্লাহ (সা) বাহ্যিকভাবে তাদের ওযর-আপত্তি গ্রহণ করলেন, তাদের বায়আত করলেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন । কিন্তু তাদের অন্তর্নিহিত অবস্থা আল্লাহ্র হাওয়ালা করে দিলেন। [কাআব (রা) বলেন] আমিও এরপর নবী সো)-এর খেদমতে উপস্থিত হলাম । আমি যখন তাকে সালাম দিলাম তখন তিনি রাগান্িত চেহারায় মুচকি হাসি হাসলেন । তারপর বললেন, এস । আমি সে অনুসারে অগ্রসর হয়ে একেবারে তার সম্মুখ বসে গেলাম ৷ তখন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, কি কারণে তুমি অংশগ্রহণ করলে না? তুমি কি যানবাহন ক্রয় করনি? তখন আমি বললাম, হ্টা, করেছি। আল্লাহ্র কসম, এ কথা সুনিশ্চিত যে, আমি যুদি আপনি ছাড়া অন্য কোন দুনিয়াদার ব্যক্তির সামনে বসতাম তাহলে আমি তার অসম্তুষ্টিকে ওযব্র-আপত্তি উপস্থাপনের মাধ্যমে প্রশমিত করার প্রয়াস চালাতাম । আর. আমি তর্কে সিদ্ধহস্ত। কিন্তু
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।