বুখারী শরীফ ৭ম খণ্ড
/ ৩৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬/৬/.105100011110 ১৯৮ বুখারী শরীফ (১০,90,41151 2050 এত 08 8:40 05540 ০৯: ০ ০১৪4১০০৭। ৫৩০০৭ 0825০ 00 ১০ 5১০০৪। ৮০০৫ ০47০১০০০৫০40105 ১৫ ০410, 2 9০ 17 ৫১০৮৬, 4০০ ১১০০ ০০ ০৫ ০465৯ চিনা 5 ৩0 ৮১১৮ ৫৯ 0 ন্গা। ১১৪ ২1 ৩০১ ০:০৪ 4১০ ০০ গা ০৯০4০ ১০ :40.০১5456 40 ৪০৪ ০৪ 7 ঠক 9 2০৮০ (০৯) 404১ ১৫ ৪৮13 2০০৯১০০০৭।১০৪৪৮4০০৯০১-০/১০৮১৭৭৮৪ (০০) ৪1 [৪০৩৩]আবদুল্লাহ্‌ ইব্‌ন ইউসুফ (র) ...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা) একদল অশ্বরোহী সৈন্য নজদের দিকে পাঠিয়েছিলেন । (সেখানে গিয়ে) তারা সুমামা ইব্‌ন উসাল নামক বনূ হানীফার এক ব্যক্তিকে ধরে আনলেন এবং মসজিদে নববীর একটি খুঁটির সাথে তাকে বেঁধে রাখলেন। তখন নবী (সা) তার কাছে এসে বললেন, ওহে সুমামা! তোমার কাছে কেমন মনে হচ্ছেঃ সে উত্তর দিল, হে মুহাম্মদ! আমার কাছে তো ভালই মনে হচ্ছে। (কারণ আপনি মানুষের উপর কখনো জুলুম করেন না বরং অনুগ্রহই করে থাকেন) যদি আমাকে হত্যা করেন তাহলে আপনি একজন খুনীকে হত্যা করবেন। আর যদি আপনি অনুগ্রহ দান করেন তা হলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে অনুগ্রহ দান করবেন। আর যদি আপনি (এর বিনিময়ে) অর্থ সম্পদ চান তা হলে যতটা খুশী দাবি করুন৷ নবী (সা) তাকে সেই অবস্থার উপর রেখে দিলেন। এভাবে পরের দিন আসল । নবী (সা) আবার তাকে বললেন, ওহে সুমামা! তোমার কাছে কেমন মনে হচ্ছে? সে বলল, আমার কাছে সেটিই মনে হচ্ছে যা (গতকাল) আমি আপনাকে বলেছিলাম যে, যদি আপনি অনুগ্রহ প্রদর্শন করেন তা হলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর অনুগ্রহ প্রদর্শন করবেন । তিনি তাকে সেই অবস্থায় রেখে দিলেন। এভাবে এর পরের দিনও আসল । তিনি জিজ্ঞাসা করলেন, হে সুমামা! তোমার কাছে কেমন মনে হচ্ছে? সে বলল, আমার কাছে তা-ই মনে হচ্ছে যা আমি পূর্বেই বলেছি। নবী (সা) বললেন, তোমরা সুমামার বন্ধন ছেড়ে দাও। এবার (মুক্তি পেয়ে) সুমামা মসজিদে নববীর নিকটস্থ একটি খেজুরের বাগানে গেল এবং গোসল করল । এরপর ফিরে এসে মসজিদে নববীতে প্রবেশ করে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্‌ ছাড়া কোন ইলাহ নেই এবং মুহাম্মদ (সা) আল্লাহ্র রাসূল। (তিনি আরো বললেন) হে মুহাম্মদ! আল্লাহ্র কসম, ইতিপূর্বে আমার কাছে যমীনের বুকে আপনার চেহারার চাইতে অধিক অপছন্দনীয় আর কোন চেহারা ছিল না। কিন্তু এখন আপনার চেহারাই আমার কাছে সকল চেহারা অপেক্ষা অধিক প্রিয় । আল্লাহ্র কসম, আমার কাছে আপনার দীন অপেক্ষা অধিক ঘৃণ্য অপর কোন দীন ছিল না। কিন্তু এখন আপনার দীনই আমার কাছে অধিক সমাদৃত । আল্লাহ্র কসম, আমার মনে আপনার শহরের চেয়ে বেশি খারাপ শহর অন্য কোনটি ছিল না। কিন্তু এখন আপনার শহরটিই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনার অশ্বারোহী

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।