৬/৬/৬/.105100011110 যুদ্ধাভিযান ১৬৩ চালিয়ে যুদ্ধে জয়ী হলো) যুদ্ধের পর নবী (সা) (এক স্থানে) বসলেন এবং ঘোষণা দিলেন, যে ব্যক্তি কোন মুশরিক যোদ্ধাকে হত্যা করেছে এবং তার কাছে এর প্রমাণ রয়েছে তাকে তার (নিহত ব্যক্তির) পরিত্যক্ত সব সম্পদ প্রদান করা হবে। এ ঘোষণা শুনে আমি (দীড়িয়ে সবাইকে লক্ষ করে) বললাম, আমার পক্ষে সাক্ষ্য দেওয়ার মতো কেউ আছে কি? (কিন্তু কোন জবাব না পেয়ে) আমি বসে পড়লাম । আবু কাতাদা (রা) বলেন £ (তারপর) আবার নবী (সা) অনুরূপ ঘোষণা দিলেন । আমি দীড়িয়ে বললাম, আমার পক্ষে সাক্ষ্য দেওয়ার মতো কেউ আছে কি? কিন্তু (এবারও কোন সাড়া না পেয়ে) আমি বসে পড়লাম । নবী (সা) তারপর অনুরূপ ঘোষণা দিলে আমি দীড়ালাম । আমাকে দেখে তিনি বললেন, আবু কাতাদা! তোমার কি হয়েছে? আমি তাকে ব্যাপারটি জানালাম ৷ এ সময়ে এক ব্যক্তি বললো, আবু কাতাদা (রা). ঠিকই বলেছেন, তবে নিহত ব্যক্তির পরিত্যক্ত দ্রব্যগুলো. আমার কাছে আছে। সুতরাং সেগুলো আমাকে দিয়ে দেওয়ার জন্য আপনি তাকে সম্মত করে দিন। তখন আবূ বকর (রা) বললেন, না, আল্লাহ্র শপথ, তা হতে পারে না। আল্লাহর সিংহদের এক সিংহ যে আল্লাহ্ ও তার রাসূলের পক্ষ হয়ে যুদ্ধ করেছে তার যুদ্ধলন্ধ দ্রব্যাদি তোমাকে দিয়ে দেয়ার ইচ্ছা রাসূলুল্লাহ্ (সা) করতে পারেন না। নবী (সা) বললেন, আবূ বকর (রা) ঠিকই বলছে। সুতরাং এসব দ্রব্য তুমি তাকে (আবূ কাতাদা) দিয়ে দাও। [আবূ কাতাদা রো) বলেন] তখন সে আমাকে পরিত্যক্ত দ্রব্যগুলো দিয়ে দিল। এ দ্রব্যগুলোর বিনিময়ে আমি বনী সালিমার "এলাকায় একটি বাগান খরিদ করলাম । আর ইসলাম কবুল রুরার পর এটিই ছিল প্রথম উপার্জিত মাল যা দিয়ে আমি আমার অর্থের বুনিয়াদ রেখেছি । অপর সনদে লাইস (র).......আবু কাতাদা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, হুনাইন যুদ্ধের দিন আমি দেখতে পেলাম যে, একজন মুসলিম এক মুশরিকের সাথে লড়াই করছে। অপর এক মুশরিক মুসলিম ব্যক্তির পেছন দিক থেকে তাকে হত্যা করার জন্য আক্রমণ করছে । আমি আক্রমণকারীর উপর ঝাঁপিয়ে পড়লাম । সে আমাকে আঘাত করার জন্য তার হাত উঠাল । আমি তার হাতের উপর আঘাত করলাম এবং তা কেটে ফেললাম । সে আমাকে ধরে সজোরে চাপ দিল। এমনকি আমি (মৃত্যুর) ভয় পেয়ে গেলাম । এরপর সে আমাকে ছেড়ে দিল ও সে দুর্বল হয়ে পড়ল। আমি তাকে আক্রমণ করে মেরে ফেললাম । মুসলিমগণ পালাতে লাগলেন । আমিও তাদের সাথে পালালাম । হঠাৎ লোকদের মাঝে উমর ইবনুল খাত্তাব (রা)-কে দেখতে পেয়ে আমি তাকে বললাম. লোকজনের অবস্থা কি? তিনি বললেন, আল্লাহ্র যা ইচ্ছা তাই হয়েছে। এরপর লোকেরা রাসূলুল্লাহ (সা)-এর নিকট ফিরে এলেন। তখন . ব্লাসূলুল্লাহ (সা) বললেন, “যে মুসলিম ব্যক্তি (শক্রদলের) কাউকে হত্যা করেছে বলে প্রমাণ পেশ করতে পারবে নিহত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ সে-ই পাবে । আমি যে একজনকে হত্যা করেছি সে ব্যাপারে আমি দীড়িয়ে সাক্ষী খুঁজতে লাগলাম । কিন্তু আমার পক্ষে সাক্ষ্য দেওয়ার কাউকে পেলাম না । তখন আমি বসে পড়লাম । এরপর আমি ঘটনাটি রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে বর্ণনা করলাম । তখন তীর সঙ্গীদের একজন বললেন, উল্লিখিত নিহত ব্যক্তির (পরিত্যক্ত) হাতিয়ার আমার কাছে আছে । তা আমাকে দিয়ে দেওয়ার জন্য আপনি তাকে সম্মত করে দিন। তখন আবূ বকর (রা) বললেন, না, তা হতে পারে না। আল্লাহ্র সিংহদের এক সিংহ যে আল্লাহ্ এবং তার রাসূলের পক্ষ হয়ে যুদ্ধ করেছে তাকে না দিয়ে এ কুরায়শী
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।