বুখারী শরীফ ৭ম খণ্ড
/ ৩৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬/৬/.1051000111710 ১৪৩ অদূরে) মাররন্য জাহ্রান নামক স্থান পর্যন্ত এসে পৌঁছলে আরাফার ময়দানে প্রজ্বলিত আলোর মত. অসংখ্য আগুন দেখতে পেল । আবূ সুফিয়ান (আশ্চর্যান্বিত হয়ে) বলে উঠল, এ সব কিসের আলো £ ঠিক যেন আরাফার ময়দানে প্রজ্বলিত আলোর মত (অসংখ্য বিস্তৃত)। বুদায়ল ইব্ন ওয়ারকা উত্তর করল, এগুলো আমর গোত্রের চুলার) আলো । আবূ সুফিয়ান বলল, আমর গোত্রের লোক সংখ্যা এ অপেক্ষা অনেক কম। ইত্যবসরে রাসূলুল্লাহ (সা)-এর কয়েকজন সামরিক প্রহরী তাদেরকে দেখে ফেলল এবং কাছে গিয়ে তাদেরকে পাকড়াও করে রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে নিয়ে এলো। এ সময় আবূ সুফিয়ান ইসলাম গ্রহণ করল। এরপর তিনি [রাসূলুল্লাহ্‌ (সা)] যখন (সেনাবাহিনী সহ মক্কা নগরীর দিকে) , রওয়ানা হলেন তখন আব্বাস (রা)-কে বললেন, আবূ সুফিয়ানকে পথের একটি সংকীর্ণ জায়গায় (পাহাড়ের কোণে) দীড় করাবে, যেন সে মুসলমানদের সমগ্র সেনাদলটি দেখতে পায় । তাই আব্বাস (রা) তাকে যথাস্থানে থামিয়ে রাখলেন । আর নবী (সা)-এর সাথে আগমনকারী বিভিন্ন গোত্রের লোকজন আলাদা আলাদাভাবে খণ্ডদল হয়ে আবু সুফিয়ানের সম্মুখ দিয়ে অতিক্রম করে যেতে লাগল । প্রথমে একটি দল অতিক্রম করে গেল । আবু সুফিয়ান বললেন, হে আব্বাস (রা), এরা কারা £ আববাস (রা) বললেন, এরা গিফার গোত্রের লোক । আবূ সুফিয়ান বললেন, আমার এবং গিফার গোত্রের মধ্যে কোন যুদ্ধ-বিগ্রহ ছিল না। এরপর জুহায়না গোত্রের লোকেরা অতিক্রম করে গেলেন, আবু সুফিয়ান অনুবূপ বললেন। তারপর সা'দ ইবৃন হুযায়ম গোত্র অতিক্রম করল, তখনো আবু সুফিয়ান অনুরূপ বললেন । তারপর সুলায়ম গোত্র অতিক্রম করলেও আবূ সুফিয়ান অনুরূপ বললেন । অবশেষে একটি বিরাট বাহিনী তার সামনে এলো যে, এত বিরাট বাহিনী এ সময় তিনি আর দেখেননি । তাই (আশ্চর্য হয়ে) জিজ্ঞাসা করলেন, এরা কারা £ আব্বাস (রা) উত্তর দিলেন, এরাই (মদীনার) আনসারবৃন্দ। সা'দ ইবন উবাদা (রো) তাদের দলপতি । তার হাতেই রয়েছে তাদের পতাকা । (অতিক্রমকালে) সা'দ ইব্‌ন উবাদা (রা) বললেন, হে আবূ সুফিয়ান! আজকের দিন রক্তপাতের দিন, আজকের দিন কা'বার অভ্যত্তরে রক্তপাত হালাল হওয়ার দিন। আবু সুফিয়ান বললেন, হে আব্বাস! আজ হারাম ও তার অধিবাসীদের প্রতি তোমাদের করুণা প্রদর্শনেরও কত উত্তম দিন। তারপর আরেকটি সেনাদল আসল । সংখ্যাগত দিক থেকে এটি ছিল সবচেয়ে ছোট দল । আর এদের মধ্যেই ছিলেন রাসূলুল্লাহ্‌ (সা) ও তীর সাহাবীগণ । যুবায়র ইবনুল আওয়াম (রা)-এর হাতে ছিল নবী (সা)-এর ঝাণ্তা। রাসূলুল্লাহ্‌ (সা) যখন আবু সুফিয়ানের সামনে দিয়ে অতিক্রম করছিলেন, তখন আবৃ সুফিয়ান বললেন, সা'দ ইব্‌ন উবাদা কি বলছে আপনি তা কি জানেন £ রাসূলুল্লাহ (সা) বললেন, সে কি বলেছে £ আবূ সুফিয়ান বললেন, সে এ রকম এ রকম বলেছে। রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, সা'দ ঠিক বলেনি বরং আজ এমন একটি দিন যে দিন আল্লাহ্‌ কা+বাকে মর্যাদায় সমুন্নত করবেন। আজকের দিনে কা'বাকে গিলাফে আচ্ছাদিত করা হবে। বর্ণনাকারী বলেন, (মক্কা নগরীতে পৌঁছে) রাসূলুল্লাহ্‌ (সা) হাজুন নামক স্থানে তার পতাকা স্থাপনের নির্দেশ দেন। বর্ণনাকারী উরওয়া নাফি' জুবায়র ইবৃন মুত্ঈম আব্বাস (রা) থেকে বর্ণনা করেন মে, তিনি যুবায়র ইবৃন আওয়াম (রা)-কে মক্কা বিজয়ের পর একদা) বললেন, হে আবু আবদুল্লাহ? রাসূলুল্লাহ (সা) আপনাকে এ জায়গায়ই পতাকা স্থাপনের নির্দেশ দিয়েছিলেন। উরওয়া (রা) আরো বলেন, সে

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।