৬/৬/৬/.1051000111710 ১৩০. বুখারী শরীফ মাসে উমরা আদায় করার ইচ্ছায় মক্কা অভিমুখে রওয়ানা করেন। মক্কাবাসীরা তাকে মক্কা নগরীতে প্রবেশের, অনুমতি দিতে অস্বীকৃতি জানালো । অবশেষে তিনি তাদের সঙ্গে এ কার উপর সন্ধি-চুক্তি সম্পাদন করেন যে, (আগামী বছর উমরা পালন করতে এসে) তিনি মাত্র তিন দিন মক্কায় অবস্থান করবেন। মুসলিমগণ সন্ধিপত্র লেখার সময় এভাবে লিখেছিলেন, আল্লাহ্র রাসূল মুহাম্মদ আমাদের সঙ্গে এ চুক্তি সম্পাদন করেছেন । ফলে তারা (কথাটির উপর আপত্তি উঠিয়ে) বললো, আমরা তো এ কথা (মুহাম্মদ আল্লাহ্র রাসূল) স্বীকার করিনি । যদি আমরা আপনাকে আল্লাহ্র রাসূল বলে স্বীকারই করতাম তা হলে মক্কা প্রবেশে মোটেই বাধা দিতাম না। বরং আপনি তো মুহাম্মদ ইব্ন আবদুল্লাহ । তখন তিনি বললেন, আমি আল্লাহ্র রাসূল এবং মুহাম্মদ ইবৃন 'আবদুল্লাহ (উভয়টিই)। তারপর তিনি আলী (রা)-কে বললেন, রাসূলুল্লাহ শব্দটি মুছে ফেল । আলী (রা) উত্তর করলেন, আল্লাহ্র কসম, আমি কখনো এ কথা মুছতে পারবো না। রাসূলুল্লাহ্ (সা) তখন নিজেই চুক্তিপত্রটি হাতে নিলেন। তিনি (আক্ষরিকভাবে) লিখতে জানতেন না, তবুও তিনি (তার এক মু'জিযা হিসেবে) লিখে দিলেন যে, মুহাম্মদ ইব্ন আবদুল্লাহ্ এ চুক্তিপত্র সম্পাদন করে দিয়েছে যে, তিনি কোষবদ্ধ তরবারি ব্যতীত অন্য কোন অস্ত্র নিয়ে মক্কায় প্রবেশ করবেন না। মক্কার অধিবাসীদের কেউ তার সাথে যেতে চাইলেও তিনি তাকে সঙ্গে নিয়ে যাবেন না। তার সাথীদের কেউ মক্কায় (পুনরায়) অবস্থান করতে চাইলে তিনি তাকে বাধা দেবেন না। (পরবর্তী বছর সন্ধি অনুসারে) যখন রাসূলুল্লাহ্ (সা) মক্কায় প্রবেশ করলেন এবং নির্দিষ্ট মেয়াদ অতিক্রম হলো তখন মুশরিকরা আলীর কাছে এসে বললো, আপনার সাথী [রাসূলুল্লাহ (সা)]-কে বলুন যে, নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে গেছে। তাই তিনি যেন আমাদের নিকট থেকে চলে যান। নবী (সা) সে মতে প্রত্যাবর্তন করলেন। এ সময়ে হামযা (রা)-এর কন্যা চাচা চাচা বলে ডাকতে ডাকতে তার পেছনে ছুটলো । আলী (রা) তার হাত ধরে তুলে নিয়ে ফাতিমা (রা)-কে দিয়ে বললেন, তোমার চাচার কন্যাকে নাও। ফাতিমা (রা) বাচ্চাটিকে তুলে নিলেন । (কাফেলা মদীনা পৌছার পর) বাচ্চাটি নিয়ে আলী, যায়িদ (ইব্ন হারিসা).ও জাফর [ইব্ন আবূ তালিব (রা)]-এর মধ্যে ঝগড়া আরম্ু হয়ে গেল। আলী (রা) বললেন, আমি তাকে (প্রথমে) কোলে নিয়েছি এবং সে আমার চাচার কন্যা (তাই সে আমার কাছে থাকবে) ! জাফর দাবি করলেন, সে আমার চাচার কন্যা এবং তার খালা হলো আমার স্ত্রী । যায়িদ [ইবৃন হারিসা রো)] বললেন, সে আমার ভাইয়ের কন্যা (অর্থাৎ সবাই নিজ নিজ সম্পর্কের ভিত্তিতে নিজের কাছে রাখার অধিকার পেশ করলো)। তখন নবী (সা) মেয়েটিকে তার খালার জন্য (অর্থাৎ জা“ফরের পক্ষে) ফায়সালা দিয়ে বললেন (আদর ও লালন-পালনের ব্যাপারে) খালা মায়ের সমপর্যায়ের । এরপর তিনি আলীর দিকে লক্ষ্য করে বললেন, তুমি আমার এবং আমি তোমার | জা'ফর (রা)-কে বললেন, তুমি দৈহিক গঠন এবং চারিত্রিক গুণে আমার মতো । আর যায়িদ (র1)-কে বললেন, তুমি আমাদের ঈমানী ভাই ও আযাদকৃত গোলাম । আলী (রা) [নবী (সা)-কে] বললেন, আপনি হামযার মেয়েটিকে বিয়ে করছেন না কেন? তিনি [নবী (সা)] উত্তরে বললেন, সে আমার দুধ-ভাই (হামযা)-এর মেয়ে । ৩৩৩৬ ০৩ ৪৩9 555০5 5 ৫ত ০ ৪125০ ৪০১ কুলেত ১৩১০৪৪2৫২5০ 00 12৯1815৯০৯.৯ ০১ ০০৯০ ০০০৯৩ 0 (৪ ১১ ৫:১১ ১১/০৪/০৫১০ ০০৯০৯ ₹৭/৬ ক তত দৃ ০৮০9০০5৪০5৮ রি ক 2৮3৯, ৪ রে ত:৪৫:৫ ৩৩৫ 25 ৮7511:৮2 5325 কত ০৯৯ (০) 4401 4৯০০ ০1 ৮৫ 420 ৮৮০০ ০৯ ১৯1 ০০৪০ ০০-০০৯৪ ৩2 লৌঠি ০১০৯ ৪01 ৬০০৯
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।