বুখারী শরীফ ৭ম খণ্ড
/ ৩৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬/৬/.105100011110 যুদ্ধাভিযান ১২৫ ০6 ৭ ক ৬০০০৪ কা ১০15 ০6 হন 5 ক এ এড ০515 ০১০৪1582805 ৫ 879 | 0 ৩০ 5৫0 215০5846০৬৩ 125 %| ১১এ এ 49০১ ।১13০১4এ | ১১. ০.1 ৪ 286 --২১৯এ৪ ০০ ৫৯1০ ০১৯৭ 0১৪ [৩৯২০ ইয়াহইয়া ইবৃন বুকায়র (র)...... আয়েশা (রো) থেকে বর্ণিত, নবী (সা)-এর কন্যা ফাতিমা (রা) আবূ বকর (রা)-এর নিকট রাসূলুল্লাহ্‌ (সা)-এর ত্যাজ্য সম্পত্তি মদীনা ও ফাদকে অবস্থিত ফাই (বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পদ) এবং খায়বারের খুমুসের (পঞ্চমাংশ) অবশিষ্টাংশ থেকে মিরাসী স্বতৃ চেয়ে পাঠালেন। তখন আবূ বকর (রা) উত্তরে বললেন যে, রাসূলুল্লাহ (সা) বলে গেছেন, আমাদের (নবীদের) কোন ওয়ারিস হয় না, আমরা যা রেখে যাবো তা সাদকা হিসেবে পরিগণিত হবে । অবশ্য মুহাম্মদ (সা)-এর বংশধরগণ এ সম্পত্তি কেবল ভোগ করতে পারেন। আল্লাহ্র কসম, রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাদৃকা তার জীবদ্দশায় যে অবস্থায় ছিল আমি সে অবস্থা থেকে সামান্যতমও পরিবর্তন করবো না। এ ব্যাপারে তিনি যে নীতিতে ব্যবহার করে. গেছেন আমিও ঠিক সেই নীতিতেই কাজ করবো । এ কথা বলে আবু বকর (রা) ফাতিমা (রা)-কে এ সম্পদ থেকে কিছু প্রদান করতে অস্বীকার করলেন । এতে ফাতিমা (রা) (মানবোচিত কারণে) আবূ বকর (রা)-এর উপর নারাজ হয়ে গেলেন এবং তার থেকে নিস্পৃহ হয়ে রইলেন। পরে তার ওফাত পর্যস্ত তিনি (মানসিক সংকোচের দরুন ) আবু বকর (রা)-এর সাথে কথা বলেননি । নবী (সা)-এর ওফাতের পর তিনি ছয় মাস পর্যস্ত জীবিত ছিলেন। এরপর তিনি ইন্তিকাল করলে তার স্বামী আলী (রা) রাতের বেলা তার দাফন কার্য শেষ করে নেন। আবু বকর (রা)-কেও এ সংবাদ দেননি । এবং তিনি তার জানাযার নামায আদায় করে নেন।১ ফাতিমা (রা) জীবিত থাকা পর্যস্ত লোকজনের মনে আলী (রা)-এর বেশ সম্মান ও প্রভাব ছিল। এরপর যখন ফাতিমা (রা) ইন্তিকাল করলেন, তখন আলী (রা) লোকজনের চেহারায় অসস্তুষ্টির চিহ্ন দেখতে পেলেন। তাই তিনি আবূ বকর রো)-এর সাথে সমঝোতা ও তার হাতে বায়আত গ্রহণের ইচ্ছা করলেন। [ফাতিমা (রা)-এর অসুস্থতা ও অন্যান্য] ব্যস্ততার দরুন এ ছয় মাসে তার পক্ষে বায়আত গ্রহণের অবসর হয়নি । তাই তিনি আবূ বকর (রা)-এর কাছে লোক পাঠিয়ে জানালেন যে, আপনি আমার কাছে আসুন । তবে অন্য কেউ যেন আপনার - সঙ্গে না আসে। কারণ আবু বকর (রা)-এর সঙ্গে উমর (ো)-ও উপস্থিত হোক__তিনি তা পছন্দ ১. ওফাতের পূর্বে ফাতিমা (রা)-এর ওয়াসিয়াত ছিল যে, মৃত্যুর সাথে সাথেই যেনো তার কাফন-দাফন শেষ করা হয়, কারণ লোকজন ডাকাডাকি করলে তাতে পর্দার ব্যাঘাত ঘটনের আশংকা আছে। সেমতে আলী (রা) রাতের ভিতরই সব কাজ সেরে নিয়েছেন । আর সংবাদ তো নিশ্চয়ই আবূ বকর (রা) পর্যন্ত পৌঁছে যাবে এ ধারণায় তিনি নিজে গিয়ে সংবাদ দেওয়ার প্রয়োজন বোধ করেননি । অবশ্য এ ছয় মাস যাবত তিনি আবূ বকর (রা)-এর হাতে বায়আত গ্রহণ না করায় মুসলমানদের মনে প্রশ্র উদয় হলেও যেহেতু তিনি রোগে শয্যাশায়ী রাসূল তনয়ার খিদমতে ব্যস্ত থাকতেন, সেহেতু লোকজন তাঁর প্রতি কোন অসন্তুষ্ট প্রকাশ করেনি । কিন্তু ফাতিমা (রা)- ০০০০০০০০০০০ চেহারায় অস্তুষ্টির ভাব দেখতে পেয়েছেন ।

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।