বুখারী শরীফ ৭ম খণ্ড
/ ৩৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬/৬/.105100011110 যুদ্ধাভিযান ১০৫ -0৮০৪ 1০০ ০০ 25 ৫৫০ 4 ৩০০০৫5১2০০৩ ও বন [৩৮৮খাব্াবদুর্লাহ্‌ ইব্‌ন মাসলামা (র) ৪ সালমা ইব্‌ন আকওয়া' রো) থেকে বর্নিত, তিনি বলেন, আমরা নবী (সা)-এর সাথে খায়বার অভিযানে বের হলাম । আমরা রাতের বেলা পথ অতিক্রম করছিলাম, এমন সময় কাফেলার জনৈক ব্যক্তি আমির (রা)-কে লক্ষ্য করে বলল, হে আমির! তোমার সমর সঙ্গীত থেকে আমাদেরকে কিছু শোনাবে না কি? আমির (রা) ছিলেন একজন কবি। তখন তিনি সওয়ারী থেকে নেমে গেলেন এবং সঙ্গীতের তালে তালে গোটা কাফেলা হাকিয়ে চললেন । সঙ্গীতে তিনি বললেন ঃ হে আল্লাহ! আপনার তওফীক না হলে আমরা হেদায়েত লাভ করতাম না, সাদ্কা দিতাম না আর নামায আদায় করতাম না। তাই আমাদেরকে ক্ষমা করে দিন। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আপনার জন্য সমর্পিত-প্রাণ হয়ে থাকবো । আর আমরা যখন শক্রর মুকাবিলায় যাব তখন আপনি আমাদেরকে দৃঢ়পদ রাখুন এবং আমাদের উপর “সাকিনা" (শান্তি) বর্ষণ করুন। আমাদেরকে যখন কুফরের দিকে) সজোর আওয়াজে ডাকা হয় আমরা তখন তা প্রত্যাখ্যান করি । আর এ কারণে তারা চীৎকার দিয়ে আমাদের বিরুদ্ধে লোক-লক্কর জমা করে । (কবিতাগুলো শুনে) রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, এ সঙ্গীতের গায়ক কে? তারা বললেন, আমির ইবনুল আকওয়া । রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, আল্লাহ্‌ তাকে রহম করুন । কাফেলার একজন বললো ঃ হে আল্লাহ্‌র নবী! তার জন্য (শাহাদত) নিশ্চিত হয়ে গেলো । (আহ্‌) আমাদেরকে যদি তার কাছ থেকে আরো উপকার হাসিল করার সুযোগ দিতেন! এরপর আমরা এসে খায়বার পৌঁছলাম এবং তাদেরকে অবরোধ করলাম । অবশেষে এক পর্যায়ে আমাদেরকে কঠিন ক্ষুধার জ্বালাও বরণ করতে হলো। কিন্তু পরেই মহান আল্লাহ্‌ আমাদেরকে তাদের উপর বিজয় দান করলেন। বিজয়ের দিন সন্ধ্যায় মুসলমানগণ (রান্নাবান্নার জন্য) অনেক আগুন জ্বালালেন। (তা দেখে) নবী (সা) জিজ্ঞাসা করলেন ঃ এ সব কিসের আগুন? তোমরা কি পাকাচ্ছ? তারা জানালেন, গোশত পাকাচ্ছি। তিনি জিজ্ঞাসা করলেন, কিসের গোশতঃ লোকজন উত্তর করলেন, গৃহপালিত গাধার গোশত । নবী (সা) বললেন, এগুলি ঢেলে দাও এবং ডেকচিগুলো ভেঙ্গে ফেল । একজন বললেন, ইয়া রাসূলাল্লাহ! গোশ্তগুলো ঢেলে দিয়ে যদি পাত্রগুলো ধুয়ে নেই তাতে যথেষ্ট হবে কি? তিনি বললেন, তাও করতে পার । এরপর যখন সবাই যুদ্ধের জন্য সারিবদ্ধভাবে দীড়িয়ে গেলেন, আর আমির ইব্নুল আকওয়া (রা)-এর তরবারীখানা ছিলো খাটো, তা দিয়ে তিনি জনৈক ইন্ছদীর পায়ের গোছায় আঘাত করলে তরবারীর তীক্ষ ভাগ ঘুরে গিয়ে তার নিজের ঠিক হাঁটুতে লেগে পড়ে । তিনি এ আঘাতের কারণে মারা যান । সালমা ইব্নুল আকওয়া (রা) বলেন £ তারপর সব লোক খায়বার থেকে প্রত্যাবর্তন শুরু করলে এক সময় রাসূলুল্লাহ (সা) আমাকে দেখে আমার হাত ধরে বললেন, কি খবর? আমি বললাম £ আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক । লোকজন ধারণা করছে যে, স্বীয় হস্তের আঘাতে মারা যাওয়ার কারণে) আমির (রা)-এর আমল বাতিল হয়ে গিয়েছে। নবী (সা) বললেন, এ কথা যে বলেছে সে ভুল বলেছে। নবী (সা) তার দু'টি আঙ্গুল একত্রিত কচর সেদিকে ইঙ্গিত করে বললেন, বরং আমিরের রয়েছে দ্বিগুণ সওয়াব। অবশ্যই সে একজন কর্মতৎপর ব্যক্তি ও আল্লাহ্‌র রাস্তায় মুজাহিদ । তার মত গুণসম্পন্ন আরবী খুব কমই আছে। ০৪৪ ০:65 ৯৪০ 4 প প পপ তত ৬৪. রে €প ০52৮ ০৮5% চন বে 1৮০5 01 45 401 ৮৯০০৭ ১5 45৮৭ ০:০৯ 35 এড 0৮8৭ ০০৬2৮ 4০। ৯০ ০০ [ডা 2.

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।