আহমদ দীদাত রচনাবলি
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

১৯৮ আহমদ দীদাত রচনাবলি ইতিহাস থেকে আমরা জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বয়স তখন চল্লিশ বৎসর, রমজান মাসের ২৭ তারিখের রাত, হেরা পাহাড়ের গুহার মধ্যে জিবরাঈল (আ) তাকে তার মাতৃভাষায় নির্দেশ করলেন-‘ইকরা’ অর্থাৎ পাঠ করুন বা বলুন! হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভয়ে দিশাহারা অবস্থায় উত্তর করলেন, ‘ মা আনা বেকারে এন’ অর্থাৎ আমি শিক্ষিত নই! ফিরিণতা দ্বিতীয় বার তাকে একই নির্দেশ দিয়ে একই উত্তর পেলেন। তৃতীয়বার ফেরেশতা তাকে একই নির্দেশ দিয়ে বললেন “পাঠ কর তোমার প্রতিপালকের নামে।” তখন তিনি অনুধাবন কররেন যে তাকে কি করতে হবে। অতঃপর তিনি সেই বাক্য উচ্চারণ করলেন যা তার মুখে দেয়া হলো...... | GLE GHIA LL 3 (পাঠ কর তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন৷) selon (সৃষ্টি করেছেন মানুষকে আলাক হতে) SS LBL পাঠ কর, আর তোমার প্রতিপালক মহা মহিমাৰিত), rie isd যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন) FPL AOE (শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানত না) কুরআন ৯৬ : ১-৫ এই পীচটি আয়াত সর্বপ্রথম তার নিকট প্রকাশ করা হলো। এ আয়াতগুলো পবিত্র কুরআন ৯৬ অধ্যায়ের বা সূরার প্রথমে রয়েছে। বিশ্বাসী সাক্ষী ফেরেশতা চলে যাবার পর হযরত মুহাম্মদ সাল্লান্পাহ আলায়হি ওয়া সাল্লাম দৌড়ে গৃহে প্রত্যাবর্তন করতেন । ভীত-সন্তরস্ত ও ঘর্মাক্ত কলেবরে প্রিয়তমা স্ত্রী খাদিজাকে বললেন “শরীর ঢেকে” দিতে ৷ তিনি শুয়ে পড়লেন। বিবি খাদিজা পাশে বসে তাকে দেখতে লাগলেন। সুস্থির হয়ে তিনি বিবি খাদিজাকে বললেন, কি হয়েছে, তিনি কি দেখেছেন ও কি শুনেছেন। বিবি খাদিজা তাকে আশ্বস্ত করে বললে তার উপর তার পূৰ্ণ আস্থা আছে এবং আল্লাহ্‌ এমন কিছু ঘটাবেন না যা তাঁর জন্য ক্ষতিকর । কোন প্রতারক এরূপ স্বীকারোক্তি করতে পারে না। কোন প্রতারক কি বলবে যে আল্লাহর Le বাইবেলে হযরত মুহাম্মদ (সা) ১৯৯ তরফ হতে যখন কোন ফেরেশতা কোন বাণী নিয়ে তার নিকট উপস্থিত হয় তখন সে ভীত-সন্তস্ত ঘৰ্মাক্ত কলেবরে গৃহে প্রত্যাবর্তনে করে? তার স্বীকারোক্তি এবং প্রতিক্রিয়া দেখে যে কোন সমালোচক অনুধাবন করতে পারেন যে, তার স্বীকারোক্তি ও প্রতিক্রিয়া প্রকৃতপক্ষে একজন প্রকৃত সৎ, স্পষ্টবাদী এবং আল-আমিন ব্যক্তির পক্ষেই সম্ভব । পরবর্তী তেইশ বছর কাল ধরে তার মুখে বাক্য দেয়া হয়েছিল এবং তিনি তা উচ্চারণ করেছিলেন। সেই শব্দাবলি তীর হৃদয়ে ও মনে অমোচনীয়ভাবে চিরকালের জন্য অংকিত হয়ে গিয়েছিল । পবিত্র গ্রন্থের কলেবর যতই বৃদ্ধি পেতে থাকে সেগুলো তার সাহাবাগণ বৃক্ষপত্রে, oA RAE LN এসব বাক্য বর্তমানে কুরআনুল করীম আমরা যে অবস্থায় পাচ্ছি সে অবস্থায় সংকলিত করা হয়েছিল । অতএব প্রকৃতই আল্লাহ তার বাণীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম-এর মুখে বাক্য আকারে দিয়েছিল । আলোচ্য ভবিষ্যদ্বাণীতে ঠিক সেভাবেই বলা হয়েছে; তাহার মুখে আমার বাক্য দেব । (দ্বিতীয় বিবরণ -১৮ : ১৮) বাইবেলের অপর আর একটি ভবিষ্যদ্বাণীর যথাযথ বাস্তবায়ন দেখতে পাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম হেরা পর্বত গুহায় যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন এবং প্রত্যাদেশের ফলে যে প্রতিক্রিয়া হয়েছিল তার মধ্যে । যিশাইয় ২৯ অধ্যায় ১১২ পঙ্ক্তিতে বলা হয়েছে... যে লেখাপড়া জানে না, তাকে যদি সে পুস্তক দিয়া বলে, অনুগ্রহ করিয়া ইহা পাঠ কর, তবে সে উত্তর করিবে আমি লেখাপড়া জানি না (পুস্তক, আল কিতাব আর কুরআন-পাঠ, আবৃত্তি) নিরক্ষর পয়গম্বর আন্নবী আল উন্মি অনুগ্রহ করিয়া ইহা পাঠ কর, হিক্রু গ্রন্থে কথাটি নেই; ক্যাথলিকদের ডোয় পাঠে এবং রিভাইজড স্ট্যান্ডার্ড ভারশনে আছে ‘এবং তিনি বলিলেন, আমি নিরক্ষর’ আরবী মাআনা বেকারিও-এর সঠিক অনুবাদ। এই বাক্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুবার জিবরাঈল ফেরেশতার নিকট উচ্চারণ করেছিলেন যখন ফেরেশতা তাকে পাঠ করতে নির্দেশ করেছিলেন।

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।