আহমদ দীদাত রচনাবলি
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

১৯৬ আহমদ দীদাত রচনাবলি ইসমাইল প্রথম সন্তান - পাদ্রী সাহবে অসহায় ভাবে যেহেতু প্রতিটি ক্ষেত্রে আমার সঙ্গে একমত হচ্ছিলেন তাই আমি বললাম, “পাদ্রী সাহেব এতক্ষণ পর্যন্ত আমি কেবল সমগ্র ভবিষ্যদ্ধাণীর একটি ক্ষেত্র প্রমাণ করার চেষ্টা করছি-সেটি ছিল তোমার সদৃশ-‘তোমার মত’-‘মূসার মত’- এই বাক্যটি প্রমাণ করার চেষ্টা করেছি। কিন্তু ভবিষ্যদ্বাণীর বাক্যটিতে আরো কিছু কথা রয়েছে, সেগুলো সহ পাঠ করলে দাড়ায় : “আমি তাদের জন্য তাদের :ভ্রাতৃগণের মধ্য হতে তোমার সদৃশ এক ভাববাদী উৎপন্ন করব, ও তীর মুখে আমার বাক্য দেব; আর আমি তাকে যা আজ্ঞা করব, তা তিনি তাদেরকে বলবেন ।” এখানে গুরুত্ব দেয়া হচ্ছে তাদের ভ্রাতৃগণের মধ্য হতে কথার উপর । এ স্থলে মুসা এবং তার জনগণ, অর্থাৎ ইহুদীদেরকে একটি জাতিসত্তা হিসেবে বিবেচনা করা হয়েছে, ফলে আরবগণ তাদের ভ্রাতা সে বিষয়ে কোন সন্দেহ নেই । আপনি লক্ষ্য করে থাকবেন যে বাইবেলে আবরাহামকে ঈশ্বরের বন্ধু বলা হয়েছে। আবরাহামের দুই স্ত্রী ছিল। সারাহ ও হাজারা ৷ হাজারার গর্ভে আবরাহামের যে পুত্র জন্ম এহণ করেছিল তিনি তার নামকরণ করেছিলেন ইসমাইল “হাগার আবরাহামের নিমিত্তে পুত্র প্রসব করল; আর আবরাহাম হাগারের গর্ভজাত আপনার সেই পুত্রের নাম ইশ্যায়েল রাখলেন । (আদি পুস্তক ১৬: ১৫) “পরে আবরাহাম আপন পুত্র ইশ্যায়েলকে..... (আদি পুস্তক ১৭ : ২৩) “ইশ্মায়েলের লিঙ্গাগ্রের তুকছেদন কালে তার বয়স তের বৎসর (আদি পুস্তক ১৭: ২৫)। তের বৎসর বয়সকাল পর্যন্ত ইশ্মায়েলই ছিল আবরাহামের একমাত্র পুত্র, একমাত্র বংশধর; অতঃপর আল্লাহ্‌ এবং আবরাহামের মধ্যে চুক্তি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় এবং আল্লাহৃতায়ালা আব্রাহামকে সারাহর মাধ্যমে আর একটি পুত্রসন্তান দান করেন যার নাম রাখা হয়েছিল, আইজাক । যিনি ইশ্রায়েল অপেক্ষা অনেক ছোট ছিলেন। আরব এবং ইহুদী যদি ইশ্মায়েল (ইসমাইল) ও আইজাক (ইসরাইল) এক পিতা আতব্রাহামের সন্তান হন তাহলে তারা দুজন ভাই । আর একজনের বংশধর অপরজনের বংশধরের ভাই । আইজাকের বংশধরই ইহুদী এবং ইশ্যায়েলের বংশধর আরব-অতএব একে অপরের ভাই । বাইবেলেও সেকথাই বলে, “সে তার সকল ভ্রাতার সন্মুখে বসতি করবে” (আদি পুস্তক ১৬: ১২) । “এবং তিনি তীর সকল ভ্রাতার সম্মুখে বসতিস্থান (সমাধিস্থ) পেলেন (আদি পুস্তক ৫ : ১৮) । আইজাকের বংশধররা ইশ্মায়েলের বংশধরদের ভ্রাতা । সে হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাইবেলে হযরত মুহাম্মদ (সা) ১৯৭ ইসরাঈলদের ভাইদের একজন কারণ তিনি আব্রাহামের পুত্র ইশ্মায়েলের বংশধর । ভবিষ্যৎবাণীও ঠিক সে কথাই বলছে-তাদের ভ্রাতৃগণের মধ্য হতে সেখানে স্পষ্টই উল্লেখ করা হয়েছে যে আগামীতে যে পয়গম্বর আসবেন তিনি হযরত মুসা (আ)-এর সদৃশ, আইজাকের বংশোদ্ভূত নন অথবা তাদের মধ্য হতে নয়, বরং তাদের ভ্রাতূগণের মধ্য হতে । হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অতএব তাদের ভ্রাতৃগণের মধ্য হতে এসেছেন। ভবিষ্যদ্বাণী আরো বলছে যে, ‘তার মুখে আমার বাক্য দেব’ । এ কথার অর্থ কি, বিশেষ করে যখন বলা হচ্ছে : তার মুখে আমার বাক্য দিব? দেখুন যখন আমি প্রথমে আপনাকে বাইবেল খুলে দ্বিতীয় বিবরণ, ১৮ অধ্যায় ১৮ পঙ্ক্তি দেখতে বলেছিলাম, তখন যদি প্রথমে আপনাকে পাঠ করতে বলতাম এবং আপনি যদি পাঠ করতেন: তাহলে আমি কি আপনার মুখে আমার বাক্য দিতাম?’ পাদ্রী সাহেব বললেন, “না” । আমি আবার বললাম, ‘যদি আপনাকে আরবির মত কোন বাষা শেখাতাম, যে ভাষা: সম্পর্কে আপনার কোনরূপ ধারণাই নেই; তারপর বলতাম আমার সঙ্গে আমি যা বলি তা বলুন, যেমন : বল, ‘তিনিই আল্লাহ্‌, একক ও অদ্বিতীয় । Hl আল্লাহ কাহারও মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী । WL তিনি কাকেও জন্য দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি । ibid এবং তার সমতুল্য কেউ নেই । তাহলে আমি কি আপনার মুখে এমন বাক্য দিব না যা আপনি কোন দিন শোনেন নি? এবং সেই বাক্য আপনি উচ্চারণ করছেন, তাহলে কি সেই বাক্য আপনার মুখে দেয়া হল না। পাদ্রী সাহেব আমার সঙ্গে একমত হলেন। আমি বললাম, এমনিভাবেই পবিত্র কুরআন অবতীর্ণ হয়েছে।

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।