১৯৪ আহমদ দীদাত রচনাবলি নতুন কোন বিধি বিধান নয় (৬) হযরত মূসা (আ) ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের জনগণের জন্য নতুন আইন ও নতুন বিধান এনেছিলেন। মূসা (আ) কেবল তীর ইসরাইলী জনগোষ্ঠীর জন্য দশটি নির্দেশ এনেছিলেন, শুধু তাই নয় বরং তাদের সঠিক পথে চলার জন্য একটি স্বয়ংসম্পূর্ণ আনুষ্ঠানিক বিধি বিধান এনেছিলেন। হযরত ' মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন এক জনগোষ্ঠীর মাঝে আবির্ভূত হলেন যারা অসভ্যতা ও অজ্ঞতায় সম্পূর্ণ নিমজ্জিত । তারা তাদের বিমাতাকে বিবাহ করতো, কন্যাকে জীবস্ত সমাধিস্থ করতো, মদ্যপান, জুয়া খেলা, ব্যভিচার, পুতুল পূজা ছিল অবক্ষয় ও পতন’ গ্রন্থে আরবদেরকে নরপশু বলে আখ্যায়িত করেছেন, বলেছেন যে তাদের কোন বোধ শক্তি ছিল না, তাদেরকে অপরাপর জন্তু জানোয়ার হতে প্রায় পার্থক্য করা যেতো না। সে যুগে বলতে গেলে এমন কিছুই ছিল না যা দিয়ে মানুষ ও পশুর মধ্যে পার্থক্য নির্ণয় করা যায়। তারা মানবরূপী পশু ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম এইরূপ চরম শোচনীয় দু্দশাগ্রস্ত বর্বরতা থেকে উদ্বিত করে আরব জাতিকে, কার্লাইলের ভাষায় ‘জ্ঞান ও আলোর দিশারী’ করেছিলেন। ‘আরব জাতির নিকট তা হয়েছিল অন্ধকার হতে আলোক পদার্পণ । এর দ্বারা সর্বপ্রথম আরব জাতি প্রাণ লাভ করল । এক দরিদ্র মেষ পালক জাতি সকলের অগোচরে সৃষ্টির প্রথম হতে মরু প্রান্তরে ঘুরে বেড়াচ্ছিল। যাকে কেউই চিনত না সে সকলের দৃষ্টি আকৃষ্ট করল । একটি ক্ষুদ্র জাতি বিশ্বের মহত্তম হল । মাত্র এক শতাদ্বিকাল পরে আরব জাতি একদিকে গ্রানাডা ও অপর. দিকে দিন্ী পৌছালো ৷ শৌর্যে বীর্যে পরাক্রমে সাহসে দীপ্তিতে এবং জ্ঞানের গরিমার আলোক সহসা ঝলসে উঠল, বিশ্বের এক বিশাল ভূখন্ড জুড়ে আরব সভ্যতা জ্বলজ্বল করে জ্বলতে লাগল....” সত্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তীর জাতিকে এমন আইন শৃঙ্খলার মধ্যে আনয়ন করলেন, যা কখনোই তাদের মধ্যে ছিল না। যীশুর ক্ষেত্রে কি হয়েছিল? যখন ইহুদীদের সন্দেহ হলো যে তিনি একজন বোঝাতে সচেষ্ট হলেন যে তিনি কোন নতুন ধর্ম নিয়ে আসেননি-নতুন কোন বিধি বিধান নয়। তার কথায় “মনে করিও না যে, আমি ব্যবস্থা কি ভাববাদিগ্রস্ত লোপ করিতে আসিয়াছি; আমি লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হইবে, সে পর্যন্ত ব্যবস্থার এক মাত্রা কি এক বিন্দুও লুপ্ত হইবে না, সমস্তই সফল হইবে৷” অর্থাৎ বাইবেলে হযরত মুহাম্মদ (সা) ১৯৫ তিনি কোন নতুন আইন ও বিধি বিধান নিয়ে আসেন নি; তিনি কেবল পুরাতন বিধি বিধানকে বাস্তবায়িত করতে এসেছেন। তিনি একথাই ইহুদীদের বোঝাতে চেষ্টা করলেন- যদি না তিনি হালকাভাবে তাকে আল্লাহ্র মানুষ হিসেবে গ্রহণ করতে ইহুদীদেরকে ধোঁকা দিতে চেষ্টা করতেন এবং ছলনা করে যে কোন উপায়ে একটি নতুন ধর্মকে তাদের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করতেন । না, আল্লাহ্র এই রসূল কখনোই এমন জঘন্য পন্থা অবলম্বন করে আল্লাহ্র খর্মকে বিকৃত করতে পারেন না। তিনি নিজে আল্লাহ্র বিধানকে পরিপূর্ণ করেছিলেন। হযরত মূসা (আ)-এর নির্দেশগুলি পালন করতেন, সাবাতকে শ্রদ্ধা করতেন । কখনোই কোন ইহুদী তার দিকে অঙ্গুলি নির্দেশ করে বলেনি, ‘তুমি কেন রোজা রাখ না’ অথবা ‘রুটি টুকরো করার পূর্বে কেন তুমি হাত ধৌত করনি’? যে অভিযোগ প্রায়শই তার শিষ্যদের প্রতি করা হতো কিন্তু কখনোই যীশুর বিরুদ্ধে করা হয়নি। কারণ একজন খীটি ইহুদী হিসেবে তিনি তার পূর্ববর্তী রসূলের নির্দেশকে যথাযথভাবে মান্য করতেন । সংক্ষেপে বলতে হয় যে, যীশু কোন নতুন ধর্ম প্রবর্তন করেননি; হযরত মূসা (আ.) এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ন্যায় নতুন কোন আইন বা বিধি বিধান প্রদানও করেন নি। একথা কি সত্য?” পাদ্রী বললেন, “হ্যা” । আমি বললাম, ‘অতএব যীশু হযরত মূসা (আ)-এর সদৃশ নন; বরং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম হযরত মূসা (আ)-এর সদৃশ ৷" তাদের তিরোধান কিরূপ হয়েছিল (৭) “মূসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম উভয়েরই স্বাভাবিক মৃত্যু হয়েছিল কিন্তু খ্রিন্ট ধর্ম মতে যীশু নৃশংসভাবে জ্রুশবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করেন, এ কথা কি সত্য?” পাদ্রী স্বীকার করলেন। আমি বললাম, “তাহলে যীশু হ্যরত মূসা (আ)-এর সদৃশ নন; বরং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম হযরত মূসা (আ)-এর সদৃশ ৷” বেহেশতি আবাস (৮) হযরত মূসা (আ) এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম উভয়ই এই পৃথিবীতে মাটির নিচে সমাধিস্থ হয়ে আছেন, কিন্তু আপনার মতে যীশু বেহেশতে বিশ্রাম করছেন। এ কথা কি সত্য?” পাদ্রী আমার সঙ্গে একমত হলেন। আমি বললাম, “তাহলে যীশু হযরত মুসা (আ)-এর সদৃশ নন; বরং হযরত মুহাম্মদ সাল্লান্পাহু আলায়হি ওয়া সাল্লাম হযরত মূসা (আ)-এর সদৃশ ৷”
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।