আহমদ দীদাত রচনাবলি
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

১৯২ আহমদ দীদাত রচনাবলি বিবাহ বন্ধন (৩) “হযরত মূসা (আ) এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিবাহ করেছিলেন এবং তাদের সন্তান হয়েছিল। কিন্তু যীশু সারা জীবন অবিবাহিত ছিলেন। এ কথা কি সত্য? পাদ্রী বললেন, “হ্যা । আমি বললাম, “অতএব, যীশু হযরত মুসার সদৃশ নন। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম হযরত মূসার সদৃশ ৷” যীশু তার গোত্র কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছিলেন (8) “হযরত মূসা (আ) এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের জীবনকালেই স্বজাতি কর্তৃক নবী হিসেবে স্বীকৃত হয়েছিলেন। এতে কোন সন্দেহ নেই যে, ইহুদীরা মুসা (আ)-কে সীমাহীন যন্ত্রণা এবং কষ্ট দিয়েছিল এবং তারা গৃহহারা হয়ে দেশে দেশে ঘুরে বেড়িয়েছিল । তথাপি তারা মূসা (আ)-কে তাদের নবী হিসেবে স্বীকার করেছিল। আরবরাও অনুরূপভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জীবন অতিষ্ঠ করে তুলেছিল, তাদের হাতে তিনি নিদারুণ যন্ত্রণা ভোগ করেছিলেন। দীর্ঘ তের বছর মক্কায় দীন প্রচার করার পর তাকে তার জন্মভূমি মক্কা নগর ত্যাগ করে যেতে হয়েছিল। কিন্তু মৃত্যুর পূর্বে সমগ্র আরব জাতি তাঁকে আল্লাহ্‌র প্রেরিত রসূল হিসেবে স্বীকার করে নিয়েছিল। কিন্তু বাইবেলে কি বলে ‘তিনি নিজ অধিকারে এলেন, আর যারা তার নিজের, তারা তাকে গ্রহণ করল না’ (জন ১:১১) । এমন কি হাজার বছর পর বর্তমান কালেও তীর স্বজাতি ইহুদীরা সামগ্রিকভাবে তাকে *ত্যাখ্যান কাছে। একথা কি সত্য নয়?” পাদ্রী বললেন, “হ্যা । তখন আমি পুনরায় বললাম, “অতএব যীশু হযরত মুসার সদৃশ নন, হজ গছাত আম যহত গত মক ‘ভিন্ন জগৎ’-রাজত্ব (৫) “হযরত মূসা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম উভয়েই ছিলেন নবী আবার তারা রাষ্ট্র পরিচালানও করেছেন। নবী বলতে আমি তাকেই বুঝি যিনি তার জাতিকে পথনির্দেশের জন্য সৃষ্টার নিকট হতে বাণী লাভ করেন এবং তিনি সেই বাণী কোন প্রকার সংযোজন, পরিমার্জন, পরিবর্তন বা পরিবর্ধন ব্যতিরেকে যথাযথভাবে তীর জাতির নিকট প্রকাশ করেন। একজন রাষ্ট্র পরিচালক তাকেই বলি যিনি তার জাতির ভাগ্য নিয়ন্তা হন, তাদের জীবন-মৃত্যু তার উপর নির্ভর করে। বাইবেলে হযরত মুহাম্মদ (সা) ১৯৩ এখানে তিনি কি বস্তু পরিধান করেন অথবা মস্তকে কি মুকুট পরিধান করেন অথবা আদৌ কোন রাজমুকুট পরিধান করেন কি করেন না সেটি কোন বিবেচ্য বিষয় নয়। অথবা তাকে রাজা বলে সম্বোধন করা হয়েছে কি হয়নি সেটা কোন বড় কথা নয়। কিন্তু বড় কথা হচ্ছে যিনি কোন ব্যক্তিকে চরম শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড প্রদান রুরবার অধিকার রাখেন তিনিই শাসক বা মূসার সেই ক্ষমতা ও অধিকার ছিল। আপনি কি বাইবেলের সেই ঘটনার কথা স্মরণ করতে পারেন যেখানে বলা হয়েছে, সাবাত দিনে কোন ইসরাইলী যদি কাঠ কুড়াতে যায় তাকে মূসা প্রস্তর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দিয়েছিলেন? (গণনাপুস্তক ১৫ : ৩৬) বাইবেলে আরো অনেক অপরাধের কথা উল্লেখ আছে যে ক্ষেত্রে মূসা অনেক ইহুদীকে মৃত্যুদণ্ড প্রদান করেছিলেন। তার সম্পৃদায়ের জনগণের জীবন ও মৃত্যুর উপর হযরত মুহাম্মদেরও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্ষমতা এবং অধিকার ছিল। বাইবেলে এমন অনেক দৃষ্টান্ত রয়েছে যেখানে কোন কোন ব্যক্তিকে কেবল নবুয়ত’ দান করা হয়েছিল, কিন্তু তারা তাদের নির্দেশ কার্যকর করতে সক্ষম ছিলেন না। এমন অনেক আল্লাহ্র নবী তাদের উপদেশ কঠোরভাবে উপেক্ষিত হতে দেখেছেন। এমন নবী ছিলেন লুত, ডানিয়েল, এজরা, ব্যাপ্টিস্ট জন। তীরা কেবল বাণী পৌছে দিতে পেরেছিলেন, কিন্তু আইন প্রয়োগ করতে সক্ষম হননি । হযরত ঈসা (আ) দুর্ভাগ্যকক্রমে এদের শ্রেণীভুক্ত ছিলেন। যীশুর জীবন কাহিনী সম্বলিত বাইবেলে এই বক্তব্যর স্পষ্ট সমর্থন পাওয়া যায়: যখন খীশুকে টেনে হিচড়ে রোমান শাসনকর্তা পনটিয়াস পাইলেটের সম্মুখে আনয়ন করা হলো এবং তার বিরুদ্ধে রাজদ্রোহের অভিযোগ আনা হলো। তখন যীশু তার বিরুদ্ধে আনীত মিথ্যা অভিযোগ খণ্ডনের জন্য যুক্তিসঙ্গত বক্তব্য পেশ করেছিলেন : যীশু উত্তর করলেন, ‘আমার রাজ্য এ জগতের নয়; যদি আমার রাজ্য এ জগতের হত, তবে আমার অনুচরেরা প্রাণপণ করত, যেন আমি ইহুদীদের হস্তে সমর্পিত না হই; কিন্তু আমার রাজ্য ত এখানকার নয় । (যোহন ১৮ : ৩৬) এই বক্তব্য শুনে পাইলেট সন্মত হয়েছিলেন যে যদিও যীশুও মানসিক দিক হতে সম্পূর্ণ নয়। তিনি তাকে তার শাসনের ক্ষেত্রে বিপজ্জনক মনে করেননি। যীশু তো কেবল আধ্যাত্মিক জগতের অধিকার দাবী করেছেন; অন্যভাবে বলতে গেলে বলতে হয় তিনি নিজেকে কেবল নবী হিসেবে দাবী করেছিলেন, এ কথা কি সত্য?” পাদ্রী বললেন, “হ্যা ৷” আমি তখন বললাম, “অতএব, যীশু হযরত মূসা (আ)-এর সদৃশ নন, কিন্তু হযরত মুহাম্মদ মুসা (আ)-এর সদৃশ ৷” ১৩

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।