১৮৮ আহমদ দীদাত রচনাবলি নাম দিয়ে কারো পরিচয় নেই! আমি জানতে চাইলাম, “আপনার কথামত ওন্ড টেস্টামেন্টে যীশুর আগমন সম্পর্কে শত শত ভবিষ্যদ্বাণী রয়েছে।” তিনি যোগ করলেন, “শত শত নয়, হাজার ‘হাজার ।” আমি বললাম, “যীশুর আগমন সম্পর্কে ওল্ড টেস্টামেন্টে সহস্ববার না একবার ভবিষ্যদ্বাণী করা হয়েছে সে বিষয়ে কোন বিতর্ক করতে যাচ্ছি না। কারণ ‘বিশ্বের সকল মুসলমান বাইবেলের ভবিষ্যদ্বাণী ব্যতিরেকেই তাকে স্বীকার করে নিয়েছে। আমরা মুসলমানরা কেবলমাত্র হযরত মুহাম্মদ (সা)-এর কথাতেই তাকে যীশু হিসাবে মেনে নিয়েছি। বর্তমান বিশ্বে কমপক্ষে একশ কোটি মুসলমান রয়েছে যারা হযরত মুহাম্মদ (সা)-এর অনুসারী এবং যারা যীশু খ্রিস্টকে ভালবাসে, শ্রদ্ধা করে এবং মনে করে তিনি আল্লাহ্র একজন রসূল এবং সেজন্য ভাকে বাইবেলের দোহাই দিয়ে কোন খ্িস্টানকে উদ্যোগী হতে হয় না। সে নিজেই মুসলমান হিসাবে এটা মেনে নিয়েছে। আপনি বলছেন, যীশুর আগমন সম্পর্কে হাজার হাজার ভবিষ্যদ্বাণী রয়েছে, আপনি হাজার নয়, মাত্র একটি ভবিষ্যদ্বাণীর উল্লেখ করুন যেখানে যীশুর নাম ধরে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। “মসীয়া’র অনুবাদ করে হয়েছে ‘যীশু’, এটি কোন নাম নয়, এটি হচ্ছে একটি পদবী ৷ এমন কোন ভবিষ্যদ্বাণী আছে যেখানে বলা হয়েছে, মসীয়ার নাম হবে যীশু আর তার মায়ের নাম হবে মেরী, তার পিতার নাম হবে যোশেফ দি কার্পেন্টার, তার জন্ম হবে রাজা হেরোডের রাজত্বকালে ইত্যাদি ইত্যাদি? না এমন কোন বিস্তারিত তথ্য বাইবেলে নেই। তাহলে আপনি কি করে বলছেন যে, যীশু সম্পর্কে হাজার হাজার ভবিষ্যদ্বাণী রয়েছে?” ভবিষ্যদ্বাণী কি? পাদ্রী আমার প্রশ্নের উত্তরে বললেন, “দেখ, ভবিষ্যদ্বাণী হচ্ছে শব্দচিত্র, ভবিষ্যতে কোন কিছু ঘটতে যাচ্ছে এমন বিষয়ের একটি শব্দচিত্র । যখন সেই ঘটনা ঘটে যায়, তখন আমরা স্পষ্টভাবে বুঝতে পারি বা দেখতে পাই যে অতীতে যে কথা বলা হয়েছিল তাই সংঘটিত হয়েছে।” আমি বললাম, “অর্থাৎ আপনারা অনুমান করেন অথবা সিদ্ধান্তে উপনীত হন, যাকে বলা যায় দুই আর দুইকে এক সঙ্গে রাখেন” তিনি বললেন, “হ্যা” আমি বললাম, “তাই যদি হয় তাহলে আপনারা যীশুর ক্ষেত্রে যে হাজার হাজার ভবিষ্যদ্বাণীকে তুলে এনেছেন বা প্রয়োগ করেছেন সেগুলিকে মুহাম্মদ (সা.)-এর ক্ষেত্রেও প্রয়োগ করতে পারেন। তাহলে কি দাড়ায়?” পাদ্রী আমার কথায় রাজী হলেন। এটি একটি যুক্তিসঙ্গত প্রস্তাব। এ সমস্যাকে এইভাবে বিচার করে দেখা যেতে পারে। বাইবেলে হযরত মুহাম্মদ (সা) ১৮৯ আমি তাকে বাইবেলের দ্বিতীয় বিবরণ আঠার অধ্যায়ের আঠার নম্বর পঙ্ক্তি দেখার জন্য বললাম, তিনি তাই করলেন । আমি স্মৃতি থেকে সেই অংশটি আফ্রিকানা ভাষায় মুখস্থ তাকে পাঠ করে শুনালাম কারণ, আমার উদ্দেশ্য ছিল দক্ষিণ আফ্রিকার শাসকগোষ্ঠির ভাষা অনুশীলন করেন নেওয়া ৷ পঙ্ক্তিটি ছিল এরূপ ‘আমি তাদের জন্য তাদের ভাইদের মধ্য হতে তোমার সদৃশ এক ভাববাদী উৎপন্ন করব, ও তীর মুখে আমার বাক্য দিব; আর আমি তীকে যা আজ্ঞা করব, তা তিনি তাদেরকে বলবেন ।' মুসা (আ)-এর ন্যায় নবী আফ্ৰিকানা ভাষায় বাইবেলের এই পতঙ্্ক্তি স্মৃতি থেকে পাঠ করে আমার অশুদ্ধ উচ্চারণের জন্য ক্ষমা প্রার্থনা করলাম ৷ পাদ্রী আমাকে আশ্বস্ত করে বললেন, আমি নাকি ভালই উচ্চারণ করছি। আমি বললাম, “এই পঙ্ক্তি বা বাক্যে যে ভবিষ্যদ্বাণী করা হয়েছে সেটি কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? বিন্দুমাত্র দ্বিধা না করে তিনি বললেন, “যীশু” । আমি বললাম, “যীশু কেন-তীর নাম তো কোথাও এখানে উল্লেখ করা হয়নি?” পাদ্রী উত্তর দিলেন, “ভবিষ্যদ্বাণী হচ্ছে ভবিষ্যতে কোন কিছু ঘটতে যাচ্ছে তার শব্দচিত্ৰ সে কারণে আমরা লক্ষ্য করি যে বাক্যের শব্দগুলি তার সম্পর্কে যথেষ্ট ব্যাখ্যা করছে। তুমি দেখেছ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দগুচ্ছ হচ্ছে ‘সুস জাই ইস' (তোমার সদৃশ)-মূসার সদৃশ এবং যীশু হচ্ছেন মূসার সদৃশ” । আমি প্রশ্ন করলাম, “কি প্রকারে যীশু মুসার সদৃশ?” উত্তর হলো, প্রথমত মুসা ছিলেন ইহুদী এবং যীশুও ছিলেন ইহুদী ; দ্বিতীয়ত মূসা ' একজন নবী ছিলেন, ঈসাও নবী ছিলেন-অতএব যীশু মুসার সদৃশ”-যা ঈশ্বর পূর্বেই মুসাকে বলে দিয়েছেন-“সুস জাই ইস” । “আপনি মূসা ও যীশুর মধ্যে আর কোন সাযুজ্য বা সাদৃশ্যের কথা মনে করতে পারেন কি?’ তাকে প্রশ্ন করলাম । পাদ্রী মহোদয় আর কোন সাদৃশ্য স্মরণ করতে পারলেন না। তখন আমি বললাম, ‘বাইবেলের ডিউটারোনমি বা দ্বিতীয় বিবরণ " অধ্যায়ে ১৮:১৮ এই দুটি মানদণ্ড ব্যতীত আর কোন মানদণ্ড যদি না থাকে তাহলে এই মানদণ্ড দ্বারা মূসার পরবর্তীকালে আগত অন্যান্য নবীকেও মূসার অনুরূপ বলা যেতে পারে। তাদের মধ্যে রয়েছেন সোলায়মান, ইসাইয়াহ এজেইকেল, ডানিয়াল,
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।