ds আহমদ দীদাত রচনাবলি সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা হয়েছে, এমনকি তাদের পরিণতির দিনগুলো সম্পর্কেও ভবিষ্যদ্বাণী করা হয়েছে। বলতে বলতে এক পর্যায়ে তিনি বলতে লাগলেন যে, বাইবেলে নাকি পোপ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে বাকি রাখেনি । শ্রোত্মণ্ডলীকে সত্ভুষ্ট করার জন্য তিনি দারুণ উৎসাহের সঙ্গে ব্যাখ্যা করে বলেছিলেন, প্রত্যাদেশ অধ্যায় (নিউ টেস্টামেন্টের সর্বশেষ অধ্যায়) যে ‘পণ্ড_৬৬৬-_এর উল্লেখ রয়েছে তিনি হচ্ছেন পোপ অথচ যিনি পৃথিবীতে খ্িস্টের ভিকার বা প্রতিভূ ৷ খ্রিস্টান রোমান ক্যাথলিক ও খ্রিষ্টান প্রোটেস্ট্যান্টদের ঝগড়ার মধ্যে আমাদের মুসলমানদের প্রবেশ করা শোভা পায় না । তবু প্রসঙ্গত উল্লেখ করতে হয় যে, এ সম্পর্কে প্রোটেস্ট্যান্টদের সৰ্বশেষ ব্যাখ্যা হচ্ছে খ্রিষ্টান বাইবেলের ‘পণ্ড _৬৬৬ তিনি হচ্ছেন হেনরী কিসিঞ্জার খ্রিষ্টান পণ্ডিতেরা তাদের কোন বিষয় প্রমাণ করার জন্য অসাধারণ উদ্ভাবনী শক্তির পরিচয় দিতে পারে। . রেভারেণ্ড হিটেনের বক্তৃতা আমাকে প্রশ্ন করতে উদ্বুদ্ধ করছিল যে, বাইবেলে যখন এত ভবিষ্যদ্বাণী রয়েছে_-- এমনকি ‘পোপ’, ‘ইসরাইল’ও বাদ যায়নি তখন মানবকুলের সর্বশ্রেষ্ঠ হিতৈষী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম সম্পর্কে অবশ্যই কিছু ভবিষ্যদ্বাণী থাকবে। যুবক বয়সেই এই প্রশ্নের জবাব অন্বেষণে ব্রতী হলাম । একের পর এক খ্রিস্টান ধর্মযাকদের সাথে সাক্ষাৎ করতাম, তাদের বক্তৃতা শুনতাম এবং বাইবেলের ভবিষ্যদ্বাণী সম্পর্কিত যা কিছু হাতের কাছে পেতাম তাই পাঠ করতাম । আজ রাতে আপনাদেরকে এমনি এক পাদ্রীর সঙ্গে যে কথোপকথন হয়েছিল তা বৰ্ণনা করবো । এই পাদ্রী ছিলেন ওলন্দাজ সংস্কারবাদী চার্চের সদস্য । শুভ ত্ৰয়োদশ . একবার ট্রান্সভাল ‘শহরে ঈদ- ই মিলাদুন্নবী উপলক্ষে সেখানে বক্তৃতা দেবার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি জানতাম সে অঞ্চলের অধিবাসীরা অধিকাংশই আফ্রিকানা ভাষায় কথা বলে, এমনকি আমার জ্ঞাতি ভাইয়েরাও সে ভাষায় কথা বলে । তাই ভাবলাম আমিও যদি ওই ভাষায় ভাঙা ভাঙা কথা বলতে পারি তাহলে আমার কাজ অনেকটা সহজ হবে। আমি টেলিফোন নির্দেশিকা দেখে আফ্কিকানাভাষী বেশ কয়েকটি গির্জার পাদ্রীর সঙ্গে যোগাযোগ করে বললাম যে, আমি তাদের সঙ্গে আলাপ করতে ইচ্ছুক । কিন্তু তারা সকলেই একে একে আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে আমার অনুরোধ রক্ষায় তাদের অক্ষমতার কথা তুলে ধরল। ত্রয়োদশ আমার শুভ সংখ্যা । তের বারের বার. টেলিফোন করতেই স্বস্তি ও আনন্দ বাইবেলে হযরত মুহাম্মদ (সা) ১৮৭ বোধ করলাম ৷ শনিবার দিন বিকেল বেলা যেদিন ট্রান্সভালের উদ্দেশ্যে রওয়ানা হবার কথা তখন ফন ভীরদেন নামে এক পাদ্রী তার বাসগৃহে আমাকে সাক্ষাতকার দিতে সম্মত হলেন। বন্ধুতৃপূর্ণ সাদর সম্ভাষণ করে তিনি তীর বাসগৃহের বারান্দায় আমাকে অভ্যর্থনা জানিয়ে বললেন, আমার যদি কোন আপত্তি না থাকে তাহলে তিনি তার শ্বত্তর সাহেবকে আমাদের আলাপচারিতায় অংশগ্রহণের জন্য বলবেন । তার শ্বশুর সওর বছর বয়সের বৃদ্ধ । ফ্রি ষ্টেটে বাস করেন। আমি সন্মত হলাম, তারপর আমরা তিনজন পাঁ্রী গ্রন্থাগারে আসন গহণ করলাম ৷ কেন নেই? আমি প্রশ্ন উথাপন করলাম, “বাইবেল গ্রন্থে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম সম্পর্কে কি আছে? বিনা দ্বিধায় তিনি উত্তর দিলেন,“ কিছুই নেই । আমি বললাম,“কিছুই নেই কেন? আপনার নিজের ব্যাখ্যা অনুসারে আমরা জানতে পারি যে, বাইবেলে অনেক বিষয় সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা হয়েছে; যেমন সোভিয়েত রোমান ক্যাথলিক পোপ সম্পর্কেও বলা হয়েছে।” তিনি বললেন, “হ্যা, কিনতু মুহাম্মদ সম্পর্কে তো কিছু নেই ।” আমি পুনরায় জিজ্ঞাসা করলাম, “কেন নেই? এ কথা স্বীকার করতেই হবে যে, এই মানুষটি অর্থাৎ মুহাম্মদ সাল্লান্পাহু আলায়হি ওয়া সাল্লাম বিশ্বের কোটি কোটি মানুষ এক বিশ্বাসী জনগোষ্ঠীতে পরিণত করেছেন। যে জনগোষ্ঠী বিশ্বাস করে: ১. যীশুর জন্ম অলৌকিক, ২ যীশু একজন মসীয়া ছিলেন। দান করতে পারতেন এবং কুষ্ঠ রোগীর রোগ নিরাময় করতে পারতেন। নিশ্চয়ই এই গ্রন্থে অর্থাৎ বাইবেল গ্রন্থে এমন একজন মহৎ ব্যক্তি সম্পর্কে কিছু বর্ণিত আছে, কারণ তিনি যীশু এবং তার মাতা মেরি সম্পর্কে অনেক ভাল কথা বলেছেন” ফ্রি স্টেট থেকে আগত বৃদ্ধ প্রতিউত্তরে বললেন, “বৎস, আমি বিগত পঞ্চাশ বছর যাবত বাইবেল পাঠ করছি, যদি তার সম্পর্কে সত্যিই কিছু থাকত, আমি অবশ্যই জানতাম ৷”
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।