আহমদ দীদাত রচনাবলি
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

১৮০ আহমদ দীদাত রচনাবলি ঈসা (আ) বা যীশু ঠিক তেমনিভাহে ভবিষ্যদ্বাণী করেছিলেন “কারণ তিনি আপন হতে কিছু বলবেন না, কিন্তু যা শুনেন, তাই বলবেন ।” -- যোহন ১৬ : ১৩ খ্ৰিষ্টান ট্রাইলেমা অপর সহায় যা কিছু বললেন বা সন্মান প্রদর্শন করলেন তাতে খ্রিস্টানরা প্রশমিত হল না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের বিকৃত রুচির পূর্ব-ধারণাকে উৎসাহিত করেননি। তাদের নিকট প্রশংসা করার অর্থ খীশুকে অস্বীকার করা, তাকে ঈশ্বর বানানো । তাদের সমস্যা হল যীশু কি মানুষ হিসেবে ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন নাকি ঈশ্বর হিসেবে মারা গিয়েছিলেন এ এক মহা সমস্যা । এখন সেই জন্য তারা ট্রাইলেমা আবিষ্কার করেছে। ডাইলামার বদলে ট্রাইলেমা যার অর্থ বিশ্বের কোন অভিধানে পাওয়া যায় না। কেম্পাস ক্রুসেড ফর হিন্ট ইন্টারন্যাশনাল-এর ভ্রাম্যমাণ প্রতিনিধি জনাব যোহশ মেকডোয়েল তার গ্রন্থ এভিডেন্স ' দেট ডিম্যান্ড ভারডিক্ট গ্রন্থে সাত অধ্যায়ে সত্য সত্য তার নতুন ধাঁ ধা অথবা কঠিন প্রশ্ন - “ট্রাইলেমা লর্ড লায়ার অব লুনাটিক?” ব্যবহার করেছেন। এখন ভেবে দেখুন এই তিন ইংরেজি ‘এল’ অক্ষরের অর্থ কি? তিনি চাচ্ছেন যে তার পাঠকরা এই প্রশ্নের উত্তর দিক যে যীশু খ্রিষ্ট তোমার প্রভু (ঈশ্বর, অথবা তিনি একজন মিথ্যাবাদী অথবা উন্মাদ ছিলেন) । (১) স্বীকার না করে উপায় নেই যে, এ এক অভাবনীয় উদ্ভাবনী শক্তি । কোন মুসলমানের এমন সাহস হবে না যে তারা যীশুখ্রিস্টকে মিথ্যাবাদী বা উন্মাদ বলবে। তাহলে কি দাড়াচ্ছে? এ তো দোদুল্যমানতার অধিক । প্রকৃতপক্ষে সর্বোচ্চ পর্যায়ের “ব্রাসাম ফেমি” অর্থাৎ অশালীন ভাষায় ঈশ্বর নিন্দা । কিন্তু তারা পূর্ব ধারণার বশবর্তী হয়ে আজো অন্ধ । প্রসিদ্ধ দার্শনিক রোজার বেকন যথার্থ বলেছেন “মানুষ সহজেই নিজের ঘরে আগুন দিতে পারে; কিন্তু পূর্ব ধারণা ত্যাগ করতে পারে না” । শিশুর জ্ঞান কোন মানুষকে যদি বলা হয় যে তিনি ঈশ্বরের অবৈধ সন্তান অথবা তার পিতা ঈশ্বর এর দ্বারা তাকে সন্মান প্রদর্শন কয়া হয় না। বরং অপমান করা হয়। ফরাসী দেশের একজন সাধারণ চাষীও এই পার্থক্য অনুধাবন করতে পারে, অথচ মহামহা পণ্ডিত খ্রিস্টান পাদ্রী আজকের জগতে গর্বভরে ঘুরে বেড়াচ্ছেন তারা বুঝতে পারেন না। হযরত মুহাম্মদ (সা) হযরত ঈসা (আ)-এর স্বাভাবিক উত্তরাধিকারী ১৮১ শোনা যায় ফ্রানের রাজা পঞ্চদশ লুই লম্পট প্রকৃতির মানুষ ছিলেন। কোন মহিলা এই দুশ্চরিত্রের হাত থেকে নিরাপদ ছিল না । তার মৃত্যুর পর যখন তার পুত্র সিংহাসনে উপবিষ্ট তখন একদিন এক গুজব শোনা গেল যে নবীন রাজার মত দেখতে হুবহু এক চেহারার এক লোক প্যারিসে ঘুরে বেড়াচ্ছে । নতুন রাজার ওৎসুক্য জাগলো যে লোকটিকে দেখা দরকার- যে নাকি দেখতে অবিকল তার মত । গরীব কৃষকের ভিতরের খবর জানার জন্য তিনি তাকে প্রধু করলেন, “আমার বাবার রাজত্বকালে তোমার মা-কি কোনদিন প্যারিস এসেছিল?” সে বলল “না আমার মা তো আসেনি, বাবা এসেছিল।” এ জবাবটা ছিল রাজার জন্য মৃত্যুঘন্টার সামিল । কিন্তু তিনি তো এটাই চেয়েছিলেন! চরম পর্যায়ে না যাওয়াই উত্তম যীশু ও তার মা'র প্রতি ঘৃণাবোধ থেকে ইহুদীদের যে অশালীনতা তা যেমন মন্দ তেমনি যীশুর প্রতি খ্রিষ্টানদের অতিভক্তিও মন্দ । হযরত মুহাম্মদ (সা) এই প্রকৃতির সীমালঙ্ঘনকে নিন্দা করেছেন এবং তিনি যীশু তথা ঈসা (আ)-কে তার যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠা করেছেন । তিনি তাকে একজন মহান পয়গন্বর ও মসীহ বলে সম্মান করেছেন। তাকে ভালবাসা সন্মান কর, তাকে অনুসরণ কর কিন্তু তাকে পূজা করো না। কারণ, পূজা একমাত্র ঈশ্বরের প্রাপ্য-আল্লাহর প্রাপ্য- যিনি আরশে সমাসীন। এটাই প্ৰকৃত সম্মান তিনি আমাকে মহিমাৰ্বিত করলেন ৷-_ যোহন ১৬: ১৪ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম এঁতিহাসিকভাবে, নৈতিকভাবে এবং পয়গন্বরের দিক থেকেও আল্লাহ্র সর্বশেষ ও চূড়ান্ত প্রেরিত পুরুষ-রাসূল ৷ তিনিই সত্য আত্মা, তিনি একমাত্র পথ প্রদর্শক যিনি মানব জাতিকে সর্বসত্যে পথ প্রদর্শন করেছেন। স্বাভাবিকভাবেই তিনি যীশুখ্রিস্টের প্রকৃত উত্তরাধিকারী । ' আল্লাহর ওয়াস্তে আপনারা নীরবে বসে না থেকে কিছু কাজ করুন । যে কোন প্রকার প্রশ্ন অথবা মন্তব্য অথবা সমালোচনা সানন্দে গ্রহণীয় । আহমেদ দীদাত (খাদেমুল ইসলাম)

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।