১৫৪ আহমদ দীদাত রচনাবলি তিনি বললেন, তোমরাও কি এখন পর্যন্ত অবোধ রয়েছ? -_ মথি ১৫: ১৬ এবং যখন তাকে ধৈর্যের শেষ সীমায় নিয়ে যাওয়া হলো তিনি তখন তার হে অবিশ্বাসী ও বিপদগামী বংশ, কতকাল আমি তোমাদের নিকটে থাকব ও তোমাদের প্রতি সহিষ্ণুতা করব? —_ লুক ৯:৪১ তার আপন পরিজন তাকে উন্মাদ ভেবেছিলেন হযরত ঈসা (আ) যদি ইহুদী না হয়ে জাপানী হতেন তাহলে হয়তো হাসতে হাসতে সম্মানের সঙ্গে হারিকিরি করে আত্মহত্যা করতেন । দুঃখের বিষয় আল্মাহ্র রাসূলদের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে দুভার্গা তার আপন পরিবার-পরিজন তাকে অবিশ্বাস করেছিল । (যোহন ৭: ৫) ৷ প্রকৃতপক্ষে তারা এতদূর পর্যন্ত গিয়েছিলেন যে তাকে উন্মুদ বলে বন্দী করতেও চেয়েছিল। এটা শুনে তার আত্মীয়রা তাকে ধরে নিতে বের হল । কেননা তারা বলল, সে হতজ্ঞান হয়েছে। = মাৰ্ক৩ : ২১ হযরত ঈসা (আ)-এর আত্মীয়-স্বজন ও বন্ধুজনের মধ্যে কে বা কারা তার জ্ঞান নিয়ে চিন্তিত ছিল? শ্রদ্ধেয় ডুমেলো এম.এ. তার বাইবেল সম্পর্কে ভাষ্য এক খণ্ডের গ্রন্থে (পৃষ্ঠা ৭২৬) বলেন : মনে হয় তারা তার মা, ভাই ....তার পরিবার বলেছিল, “সে নিজের মধ্যে নেই ।” অর্থাৎ তার মাথার ঠিক নেই ৷ ইহুদীদের আইনি ব্যাখ্যাদাতারা বলেছিল, “তাকে শয়তানে ধরেছে” । অবশ্য তার অর্থ এই নয় তার পরিবার ব্যাখ্যাদাতাদের সঙ্গে সম্পূর্ণ একমত ছিল। তাদের ধারণা ছিল যে “তার মন অস্থির এবং তাকে বিশ্রামে রাখা প্রয়োজন ।” যীশু-তার স্বজাতি কর্তৃক প্রত্যাখ্যাত সেটাই ছিল হযরত ঈসা (আ)-এর আত্মীয়-স্বজনের চূড়ান্ত সিদ্ধান্ত । তাহলে তার স্বজাতি ইহুদীরা কি করল? তিনি যখন এত সুন্দর বাণী প্রচার করলেন, অলৌকিক কাণ্ড করে দেখালেন, তারপর তারা কি করল? তার শিষ্য কোমলভাবে বললেন : তিনি নিজ অধিকারে এলেন আর যারা তার নিজের, তারা তাকে গ্রহণ করল না। = যোহন ১:১১ হযরত মুহাম্মদ (সা) হযরত ঈসা (আ)-এর স্বাভাবিক উত্তরাধিকারী ১৫৫ প্রকৃতপক্ষে তার “অপর জনেরা” তাকে ব্যঙ্গ করেছে, গালি দিয়েছে নিদারুণভাবে প্রত্যাখ্যান করেছে। এমন কি জ্রুশবিদ্ধ করার প্রচেষ্টা চালিয়েছে। খ্রিস্টানরা দুই হাজার বছরের অত্যাচার ও নির্যাতন সত্বেও আবার বর্তমানে তাদের প্রতি অসাধারণ ভালবাসা তাদের নিজের বিবেককে দাসত্বে পরিণত করেছে। ইহুদীরা কখনই যীশুকে তাদের মুক্তিদাতা, তাদের রক্ষক, তাদের ঈশ্বর, কোনভাবেই তাকে গহণ করতে পারে না । তাদের ন্যায়সঙ্গত বিবেচনা বলে, “যে কোন ইহুদী অপর ইহুদীকে ঈশ্বর বলে মানতে পারে না।” একমাত্র ইসলামের মধ্যেই ইহুদী, খ্রিষ্টান, মুসলমান সকলেই একত্রিত হতে পারে। সবাই বিশ্বাস করতে পারে সত্যিকার অর্থে তিনি যা ছিলেন তাই আল্লাহ্র অন্যতম প্রধান রাসূল এবং না তিনি ঈশ্বর, না ঈশ্বর পুত্র । শিষ্যরা তাকে পরিত্যাগ করেছে তিনি যাদেরকে “তার মা এবং ভাইয়েরা” (মার্ক ৩: ৩৪) বলতেন সেই বারজন বাছাই করা শিষ্য, যখন তিনি তাদের আহবান করলেন তখন তাদের কি প্রতিক্রিয়া হল? প্রফেসর মোমেরি বলেন ৪ “তার সর্বাধিক নিকটবর্তী শিষ্যগণ তার সম্পর্কে এবং তীর কাজ সম্পর্কে সর্বদা ভুল বুঝেছে। তারা চাইত তিনি আকাশ থেকে আগুন নিয়ে আসবেন, তারা চাইত তিনি নিজেকে ইহুদীদের রাজা বলে ঘোষণা করবেন । তার রাজত্বে একজন তার ডান হাতে বসবে আরেকজন তার বা হাতে বসবে । তারা চাইত তিনি তাদেরকে পিতা দেখাবেন, ঈশ্বরকে দেখাবেন, তারা যেন শারীরিক চোখ দিয়ে ঈশ্বরকে দেখতে পায়, তারা কি না চাইত, তারা চাইত তিনি সব কিছু করে দিন, তারা সব কিছু করতে পারুক, যা কিছুসব, অথচ যা মহা পরিকল্পনায় অসম্ভব। এমনিভাবেই তারা শেষ অবধি তার সঙ্গে ব্যবহার করেছে এবং যখন শেষ সময় এলো তারা সবাই তাকে পরিত্যাগ করল এবং পালালো” (স্পিরিট অব ইসলাম, পৃষ্ঠা ৩১) সবচেয়ে দুর্ভাগ্যজনক, আপন শিষ্য নির্বাচনের ক্ষেত্রে হযরত ঈসা (আ)-এর নিজের কোন পছন্দ ছিল না। তারা তাকে পরিত্যাগ করেছে, এমনভাবে এর আগে কোন পয়গন্বরকে তার শিষ্যরা পরিত্যাগ করেনি । এজন্য তাকে দোষ দেওয়া যায় না। তিনি কেঁদে ফেলেছেন, বলেছেন- “আত্মা ইচ্ছুক বটে, কিন্তু
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।