আহমদ দীদাত রচনাবলি
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

১৫২ আহমদ দীদাত রচনাবলি (১) জন দি বাপ্তিস্ত (২) এলিজাবেথ (৩) জাকারিয়া (8) সায়মন (৫) যীশু এবং (৬) যীশুর শিষ্যগণ । তাহলে “আমি যদি না যাই সহায় তোমাদের মধ্যে আসবে না” -এই কথা অর্থহীন হয়। অতএব সহায় পবিত্র আত্মা নয় । যোহন ১৬ :৭ পঙ্ক্তিমালাই আমাদের আলোচ্য বিষয় । ফেরাউনের দেশে যখন আমি আরবি ভাষায় সেই কপটির খ্রিষ্টান মহিলার নিকট উদ্ধৃতি দিচ্ছিলাম তখন আমার ভীষণ আনন্দ লাগছিল । আসলে বাইবেলের পঙ্ক্তিগুলো যখন অন্যান্য স্থানীয় ভাষায় পাঠ করা যায় অথবা ব্যাখ্যা করা যায় তখন প্রচণ্ড আনন্দ লাগে । আমি প্রায়ই এক ডজন বিভিন্ন স্থানীয় ভাষায় এটা করেছি, আপনাদেরও উচিত ইসলামের মঙ্গলের জন্য অনুরূপ দুই একটি পঙ্ক্তি স্থানীয় ভাষায় মুখস্থ করা। ‘আফ্ৰিকান’ এক চমৎকার ভাষা আমি যত ভাষায় বাইবেলের এই সকল পঙ্ক্তি মুখস্থ করেছি তার মধ্যে আফ্রিকান ভাষায় মুখস্থ করে সবচেয়ে বেশি আনন্দ ও উপকার লাভ করেছি। এই ভাষাটি দক্ষিণ আফ্রিকার শাসকগোষ্ঠীর ভাষা । এটি বিশ্বের সবচেয়ে নবীণ ভাষা । এর একটি বৈশিষ্ট্য আছে। প্রকৃতপক্ষে প্রত্যেক ভাষাতেই কিছু বৈশিষ্ট্য থাকে। আফ্রিকান ভাষা নিজেই একটি শ্রেণী । ঘটনাক্ৰমে দক্ষিণ আফ্রিকার মুসলমান জনগণের অর্ধেকের মাতৃভাষা আফ্রিকান । এরা যুদ্ধবন্দী হিসেবে এখানে এসে খ্রিষ্টান কর্তৃক ক্রীতদাস হয়েছিল সেটি হয়েছিল পারিপার্শ্বিক ঘটনার চাপে । তাদের উপকারের জন্য সেই ভাষায় একটি পঙ্‌ক্তি এখানে দিলাম : Yaar ek s¢ julle die waarbeid: bit is vir julle voordelig dat ek weggaan; want as ek Vie weggaan Clie, sal die Troostern Vie na julle kom Clie; maar as ek weggaan, sal ek bom na julle stuur. তথাপি আমি তোমাদেরকে সত্য বলছি। আমার যাওয়া তোমাদের পক্ষে ভাল, কারণ আমি না গেলে সেই সহায় তোমাদের নিকট আসবেন না; কিন্তু আমি যদি যাই, তবে তোমাদের নিকট তাকে পাঠিয়ে দেব। হযরত মুহাম্মদ (সা) হযরত ঈসা (আ)-এর স্বাভাবিক উত্তরাধিকারী ১৫৩ আফ্রিকানা ভাষায় এখানে চারবার নাই (Nie) শব্দটি ব্যবহার হয়েছে। নাই শব্দটি হা-বাচক অর্থে ব্যবহার হয়েছে। বলা হচ্ছে সহায় (17০০507) -এর আগমন অবশ্যন্তাবীভাবে যীশুর গমনের উপর নির্ভরশীল । আফ্রিকান ভাষার এই পঙ্ক্তিটি আমার অনেক দুয়ার খুলে দিয়েছে, আবার ‘সহায় পবিত্র আত্মা’ এই ধারণার দুয়ার বন্ধ করে দিয়েছে। . অনুপযুক্ত শিষ্য এখন আমরা বাইবেলের ১৬ অধ্যায় যোহনের চারটি সবচেয়ে ব্যাপক অর্থবোধক পঙ্ক্তি নিয়ে আলোচনা করব যেখানে যীশুর উত্তরসূরি সম্পর্কিত ধাধার সমাধান রয়েছে। কারণ তিনি সত্যই বলেছেন: | তোমাদিগকে বলিবার আমার আরও অনেক কথা আছে, কিন্তু তোমরা এখন সেসকল সহ্য করিতে পার না । _ যোহন ১৬: ১২ উপরের ‘আরও অনেক কথা আছে’ এই কথাটির সঙ্গে যোহন ১৬ : ১৩ পঙ্কতি ॥ তোমাদিগকে সমস্ত সত্যে লইয়া যাবেন সংযুক্ত করে পরে আলোচনা করা হবে। এখন ‘তোমরা সে সকল সহ্য করিতে পার না’ এই অংশটুকু আলোচনা করছি। এই অংশটুকু অর্থাৎ ‘তোমরা এখন সেই সকল সত্য করিতে পার না ।' নতুন নিয়ম গ্রন্থে বিভিন্ন পৃষ্ঠায় বারংবার এসেছে। তিনি তাদেরকে বললেন, হে অবিশ্বাসীরা, কেন ভীরু হও? | = মথি ৮:২৬ আর তাকে বললেন, হে অল্পবিশ্বাসী, কেন সন্দেহ করলে? = মথি ১৪: ৩১ তা বুঝে যীশু বললেন, হে অল্পবিশ্বাসীরা,....... কেন পরস্পর তর্ক করছ? = মথি ১৬৬: ৮ তাদেরকে বললেন, তোমাদের বিশ্বাস কোথায়? -_লুক ৮:২৫ এখানে মনে রাখতে হবে এইগুলি ইহুদীদের উপর তাদের ইতস্তত ভাবের জন্য । হযরত ঈসা (আ)-এর অভিযোগ নয় বরং এইগুলি তার নিজের আপন শিষ্যদের জন্য । শিষ্যদের নিকট বিষয়কে অত্যন্ত সহজ সরল করার জন্য তিনি শিশুর পর্যায়ে নেমে এসেছিলেন। তিনি নেমে এসেছিলেন শেষ পর্যায়ে । কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়ে বলতে বাধ্য হয়েছিলেন ।

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।