আহমদ দীদাত রচনাবলি
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

১৫০ আহমদ দীদাত রচনাবলি চূড়ান্ত আল্লাহ্‌র রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মেনে নেওয়া এবং আল্লাহ্র নিকট শুকরিয়া আদায় করা। সহায়-এর আগমন শর্তাধীন (৩) সহায় নিশ্চয় পবিত্র আত্মা নন, কারণ সহায়ের প্রতিশ্রুত পয়গম্বর আগমন ছিল শ্তযুক্ত । অথচ ভবিষ্যদ্বাণীতে আমরা লক্ষ্য করি পবিত্র আত্মার আগমন শর্তযুক্ত নয়। তথাপি আমি তোমাদেরকে সত্য বলছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভাল, কারণ আমি না গেলে সেই সহায় তোমাদের নিকট আসবেন না; কিন্তু যদি যাই, তবে তোমাদের নিকট তাকে পাঠিয়ে দেব । -_ যোহন ১৬ :৭ আমি যদি না যাই তিনি আসবেন না । কিন্তু যদি আমি যাই আমি তাকে পাঠিয়ে দেব । পবিত্র বাইবেলে মসিহের জন্মের পূর্বে এবং তার অন্তর্ধানের পরে অসংখ্যবার পবিত্র আত্মার আসা-যাওয়ার উল্লেখ আছে। হ্যাক সেগুলো বাইবেলে দেখতে পারেন । খ্ৰিস্টের জন্মের পূর্বে ১. .... “আর সে তার মাতার গর্ভ হতেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হবে। __ লুক ১: ১৫।৷ ২. :... “আর ইলিশাবেৎ (এলিজাবেথ) পবিত্র আত্মায় পূর্ণ হবেন।” -_লূক ১:৪১ ৩. ... “আর তার পিতা সকরিয় (জাকারিয়া) পবিত্র আত্মায় পরিপূর্ণ হবেন” -- লক ১: ৬৭ - “আর পবিত্র আত্মা তার উপরে ছিলেন।” -_ লুক ২: ২৫ ৫. “এর পবিত্র আত্মা দৈহিক আকারে কপোতের ন্যায় তার উপরে নেমে আসলেন ।” -_লুক ৩:২২ মনে হয় লুক পবিত্র আত্মা বিষয়ে বিশেষজ্ঞ । খ্রিস্টের জন্মের পূর্বের ও পরের উপরোক্ত উদ্ধৃতিগুলোর জন্য লূককে প্রশংসা না করে পারা যায় না। আমরা খ্রিস্টানদেরকে প্রশ্ন করতে পারি কবুতরের নেমে আসার পর হযরত ঈসা (আ) কার হযরত মুহাম্মদ (সা) হযরত ঈসা (আ)-এর স্বাভাবিক উত্তরাধিকারী ১৫১ সাহায্যে অনেক অলৌকিক কাজ করেছিলেন যদি না সেগুলো পবিত্র আত্মার সহায়তায় হয়ে থাকে? প্রভু নিজেই আমাদেরকে কি বলেছেন দেখা যাক । যখন তার নিজের লোকেরা অর্থাৎ ইহুদীরা তাকে অভিযুক্ত করে বলেছিল তিনি বীলযেবাব (শয়তানের সর্দার) এর সহযোগিতায় তার অলৌকিক ক্রিয়া সম্পন্ন করেছিলেন, তখন ঈসা (আ) দোষারোপ করে যে এই পবিত্র আঁত্মা-আল্লাহর আত্মা যা তাকে সাহায্য করেছিল। সে ছিল শয়তান প্রকৃতির । এ তো চরম বেয়াদবি! তাই তিনি তাদেরকে চরম সাবধান করেছিলেন : কিন্তু পবিত্র আত্মার নিন্দার ক্ষমা হবেনা । = মথি ১২:৩১ প্রভু কথা বলার পূর্বে মথি নিজেই তিনটি পঙ্ক্তিতে পবিত্র আত্মা সম্পর্কে বলেন $ তোমাদের কাছে এসে পড়েছে।” মথি ১২: ২৮ তুলনা করা যায়, এই একই বক্তব্য আরেকজন গসপেল রচয়িতার ভাষায় : কিন্তু যদি আমি ঈশ্বরের অঙ্গুলি দ্বারা ভূত ছাড়াই, তবে ঈশ্বরের রাজ্য তোমাদের কাছে এসে পড়েছে ৷ _ লুক ১১:২০ এই বক্তব্য অনুধাবন করার জন্য আপনাকে বাইবেল বিশেষজ্ঞ হতে হবে না। ক. ঈশ্বরের আঙ্গুল খ. ঈশ্বরের আত্মা গ. পবিত্র আত্মা । এই সবগুলো কথাই একই অর্থ বহন করে। অর্থাৎ পবিত্র আত্মা ঈসা (আ)-কে সাহায্য করেছিল এবং এই পবিত্র আত্মা তীর শিষ্যদেরকে প্রচার কার্যে এবং রোগ নিরাময় কার্যে সাহায্য করেছিল । পবিত্র আত্মার কার্য সম্পর্কে আপনার মনে যদি কোন সন্দেহ থাকে তাহলে পাঠ করুন : শূন্যগৰ্ভ প্রতিশ্রুতি “পিতা যেমন আমাকে প্রেরণ করেছেন, তেমনি আমিও তোমাদেরকে (যীশুর শিষ্য) পাঠাই, একথা বলে তিনি তাদের উপরে ফুঁ দিলেন, আর তাদেরকে ‘বললেন, পবিত্র আত্মা গহণ কর ।” = যোহন ২০: ২১-২২ নিশ্চয়ই এটা কোন শূন্যগর্ভ প্রতিশ্রুতি ছিল না শিষ্যরা নিশ্চয়ই পবিত্র আত্মার নিকট হতে উপহার লাভ করেছিল । তাই যদি হয় তাহলে পবিত্র আত্মা যাদের সঙ্গে ছিলেন তারা :

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।