আহমদ দীদাত রচনাবলি
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

১৪৪ আহমদ দীদাত রচনাবলি বলবেন, না। তিনি কি জুলু ভাষায় কথা বলতেন? তারাও বলবেন, না। আন্তরিকান ভাষায় বাইবেলে কমফোর্টারের পরিবর্তে টুন্টার {Trooster) ব্যবহার করা হয়েছে। যীশু নিশ্চয়ই আফ্রিকানা ভাষায় কথা বলতেন না। খ্রিস্টানরা বর্তমানে অত্যন্ত গর্বের সঙ্গে দাবি করে যে তারা সম্পূর্ণ বাইবেল শত শত ভাষায় অনুবাদ করেছে। নিউ টেস্টামেন্ট (বাংলায় নতুন নিয়ম) এবং যেখানে ভবিষ্যদ্বাণী রয়েছে সেই বাইবেল দু'হাজারেরও বেশি ভাষায় অনুদিত হয়েছে। এর অর্থ ইংরেজিতে যে শব্দকে অনুবাদ করে কমফোরটার করা হয়েছে তার দু'হাজার বিভিন্ন ভাষার প্রতিশব্দ আছে। নিউমা : ঘোস্ট বা আত্মা চার্চের ফাদারদের বড় রোগ হচ্ছে মানুষের নামেরও অনুবাদ করা । মানুষের নামের অনুবাদ করার কোন অধিকার তাদের নেই । যেমন এসাউ-কে করেছে জেসাস, মসিহ হয়েছে খাইস্ট, সেফাস হয়েছে পিটার ইত্যাদি । খ্রিস্ট ধর্মগ্রন্থে ঈসা (আ) মূল যে শব্দটি উচ্চারণ করেছিলেন তার সবচেয়ে নিকটবর্তী প্রতিশব্দ আমরা পাই গ্রিক শব্দ প্যারাক্লিটাস। সেটিকেও বাতিল করতে হয় কারণ প্রভু যীশু তো গ্রিক ভাষায় কথা বলেন নি। যা হোক সেজন্য আলোচনার জন্য বিষয়টিকে কঠিন করার প্রয়োজন নেই । আমরা গ্রীক পারাক্লিটাস ও তার সমান ইংরেজি শব্দ কমফরটার (C০দ£০৮e%)-কে আলোচনার জন্য গহণ করতে পারি । যে কোন জ্ঞানী খ্রিষ্টান ব্যক্তিকে যদি প্রশ্ন করা যায়, যে কমফরটার কে ছিলেন। তিনি জবাবে বলবেন কমফরটর হচ্ছেন হলি ঘোস্ট (যোহন ১৪ : ২৬) ৷ এই বাক্যটি বারো নম্বর পঙ্ক্তিমালার অংশ মাত্র । যথাসময়ে আমরা পূর্ণ পঙ্ক্তিমালার আলোচনা করবো । কিন্তু প্রথমে খ্রিস্টানদের মনকে ‘হোলি ঘোস্ট' নামের অপব্যাখ্যা সম্পর্কে প্ৰভুত করিয়ে নিতে হবে। গ্রীক ভাষায় স্পিরিট শব্দের মূল ধাতু নিউমা। নতুন নিয়ম বাইবেলের পাণ্ডুলিপিতে ঘোস্টের জন্য কোন পৃথক শব্দ নেই খ্রিস্টানরা গর্ব করে বলে তাদের নিকট ২৪,০০০ পাণ্ুুলিপি রয়েছে। সেগুলোর কোন দুটি এক প্রকার নয়। গ্রিক হতে ইংরেজিতে বাইবেলে অনুবাদ করার সময় কিং জেমস সংস্করণের ও রোমান ক্যাথলিক সংস্করণের উভয়ের অনুবাদক সম্পাদক নিউমা শব্দের প্রতিশব্দ হিসেবে ইংরেজি ‘স্পিরিট’ ও ‘ঘোস্ট’ দুটি শব্দের মধ্যে ‘ঘোস্ট’ শব্দকে অগ্রাধিকার দিয়েছিলেন। হযরত মুহাম্মদ (সা) হযরত ঈসা (আ)-এর স্বাভাবিক উত্তরাধিকারী ১৪৫ সর্বাধুনিক প্রমিত সংস্করণের বাইবেলের সম্পাদকবৃন্দ দাবি করেন যে তারা পেছন দিকে গিয়ে সবচেয়ে পুরাতন পাণ্ডুলিপি পরীক্ষা করেছেন। তারা বলেন যে, সহযোগী পঞ্চাশ ফেকরার বত্রিশ জন সর্বোচ্চ সম্মানিত পণ্ডিতের সহায়তায় এই কাজ করা হয়েছে। তারা অনেক সাহসিকতার সঙ্গে অস্পষ্ট ঘোস্ট শব্দের পরিবর্তে স্পিরিট শব্দ ব্যবহার করেছেন। অতএব এখন থেকে সকল আধুনিক ইংরেজি বাইবেলে আপনি পাঠ করবেন, “‘কমফরটর যিনি হোলি স্পিরিট’! তথাপি তথাকথিত গোড়া যুদ্ধংদেহী অনেক খ্ৰিষ্টান গোয়ার্তুমি করে সেই পুরাতন ভূতুড়ে শব্দ ‘ঘোস্ট' আকঁড়ে আছে। তারা আকড়ে থাকুক । তারা আধুনিক সংস্করণ গ্রহণ করতে রাজি নয় । তার চেয়ে ভাল আমরা পুরাতন বাইবেল ব্যবহার করি । তাহলে স্পিরিট শব্দ ব্যবহার করলে যা দাড়ায় (বাংলা অনুবাদে অবশ্য আত্মা ব্যবহার হয়েছে)ঃ কিনু সেই সহায়, পবিত্র আত্মা, যাকে পিতা আমার নামে পাঠাবেন তিনি সকল বিষয়ে তোমাদেরকে শিক্ষা দেবেন, এবং আমি তোমাদেরকে যা যা বলেছি, সে সকল স্মরণ করিয়ে দেবেন ।-- যোহন ১৪ : ২৬ পবিত্র আত্মা বা হোলি স্পিরিট বা হোলি ঘোস্ট এই বক্তব্য প্রকৃতপক্ষে একই কমফরটরই ভিন্ন নাম বা নামের প্রক্ষেপণ । কথাটি ব্রাকেটের মধ্যে থাকা উচিত ছিল । অবশ্য প্রমিত সংস্করণের সম্পাদকগণ এরূপ অনেক প্রক্ষেপণ বিলোপ করেছেন। এবং সেজন্য তারা গর্বিত ৷ কিন্তু তারা বেখাগ্না কথাটা রেখে দিয়েছে। তার ফলে ঈসা (আ)-এর স্পস্ট ভবিষ্যদ্বাণীকে অস্বীকার করে যে শব্দ কমফরটর -সেটিকে রেখে দিয়েছে। হোলি স্পিরিট বা পবিত্র আত্মাই পবিত্র পয়গম্বর (১) একটি বিষয় লক্ষণীয় যে, কোন বাইবেল বিশেষজ্ঞ আজ অবধি মূল গ্রিক বাইবেলের যোহন অধ্যায়ের পারাক্লেটস শব্দের সঙ্গে হোলি ঘোস্ট বা পবিত্র আত্মার সমন্বয় করেনি । এখন আমরা বলতে পারি কমফরটর অর্থ হোলি ঘোস্ট এবং হোলি ঘোস্ট অর্থ হোলি স্পিরিট বা পবিত্র আত্মা । তাহলে পবিত্র আত্মার অর্থ হোলি প্রফেট বা পবিত্র পয়গম্বর ৷ মুসলমান হিসেবে আমরা স্বীকার করি যে আল্লাহ্‌র সকল পয়গস্বরই পবিত্র বা পাপমুক্ত । কিন্তু যখনই মুসলমানদের মধ্যে হোলি প্রফেট বলা হয় তখনই আমরা ধরে নেই তিনি আল্লাহ্র রসূল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম । এটা বিশ্বস্বীকৃত ৷ বাইবেলে বৰ্ণিত যীশুর জীবন কাহিনীতে সেই অসঙ্গতিহীন বাক্য -“‘সেই সহায়, পবিত্র আত্মা-কে আমরা যদি সত্য বলে মেনেও নিই তাহলেও Yo:

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।