আহমদ দীদাত রচনাবলি
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

১৩৬ আহমদ দীদাত রচনাবলি দয়াপরবশ হয়ে আমার প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তির জন্য চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত প্রায় হতাশ হয়ে গিয়েছিলেন এবং শুক্রবারের জুমার নামাজের সময় হয়ে পড়ায় আমাকে ও আমার পুত্র ইউসুফকে এক মিশরীয় অল্প বয়স্কা মহিলার হাওলা করে চলে গেলেন । মহিলা ইউরোপীয় পোশাকে শোভিত । বেশ কিছু সময় চেষ্টা তদ্বির করার পর মহিলা এসে বললেন, ‘দিন, চনল্লিশটি ডলার দিন’ । আমি প্রশ্ন করলাম ‘কেন’? মহিলা উত্তর দিলেন, ‘ভিসার জন্য'। আমার জন্য বিশ ডলার আর আমার পুত্রের জন্য বিশ ডলার দিতে হবে। আমি আপত্তি জানিয়ে বললাম, আমি যেহেতু সরকারি দাওয়াতে সরকারি মেহমান হিসেবে এসেছি আমার কেন ফিস লাগবে। মহিলা জানালেন, তিনি সেসব কিছু জানেন না, ভিসার জন্য এই ফিস আমাকে দিতে হবে৷ বাধ্য হয়ে স্মিত হাসি হেসে মহিলার হাতে চল্লিশটি ডলার তুলে দিলাম । মহিলার কথাবার্তায় আচরণে আমি অনুধাবন করতে পেরেছিলাম, মহিলা উচ্চ শিক্ষিত ও সংস্কৃতিবান। তাই নির্ভয়ে আমার ভাঙ্গা ভাঙ্গা আরবি ভাষায় তার নাম জানতে চাইলাম ৷ তার নামটি মনে রাখবার মতই নতুন । আবার জিজ্ঞাসা করলাম, ‘আপনি কি মুসলমান?’ তিনি বললেন, ‘না, আমি মিশরীয় খ্রিস্টান । এই সুযোগের অপেক্ষায় ছিলাম । বললাম, “যীশু খ্রিস্ট ইহজগত পরিত্যাগের পূর্বে তার শিষ্যদের উদ্দেশ্য করে কি বলেছিলেন তা কি আপনি জানেন?’ এ কথা বলেই আমি চোস্ত আরবিতে বাইবেল থেকে উদ্ধৃতি মুখস্থ আবৃত্তি করে তাকে শুনালাম । এই প্রকার সুযোগ কাজে লাগানোর জন্য আমি আরবি বাইবেলের বিশেষ বিশেষ অংশ আগে হতেই মুখস্থ করে রেখেছিলাম । বাইবেলের যে অংশ তাকে পাঠ করে শুনালাম তার আর ইংরেজি অনুবাদ প্রয়োজন হলো না ৷ কারণ, মহিলার মাতৃভাষা আরবি । আমার পাঠকদের সুবিধার্থে সেই অং! হযরত মুহাম্মদ (সা) হ্যরত ঈসা (আ)-এর স্বাভাবিক উত্তরাধিকারী . ১৩৭ ইংরেজি বাইবেল থেকে তুলে দিলাম । সেটিও আমি অবসর সময়ে কষ্ট করে মুখস্থ করে নিয়েছিলাম । পাঠক, আপনারও যদি আল্লাহ্র দীনের প্রতি ভালবাসা থাকে এবং আপনিও যদি মনে করেন অন্যরাও এই দীনের অংশীদার হোক তাহলে আপনিও এজন্য অবসর সময় বের করে নিতে পারেন। | তথাপি আমি তোমাদিগকে সত্য বলছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভাল, কারণ আমি না গেলে সেই সহায় তোমাদের নিকট আসবেন না : কিন্তু আমি যদি যাই তবে তোমাদের নিকটে তাকে পাঠিয়ে দেব। - যোহন (১৬:৭) আল মুউজ্জি অর্থাৎ সহায় আমার মুসলমান ভাইদের নিকট অনুরোধ করছি তারা যেন উপরের উদ্ধৃতি আরবি ইংরেজি উভয়ই, সম্ভব হলে অন্য ভাষায় অনুবাদসহ মুখস্থ করে নেন। তাহলে ইসলাম প্রচারে সামগ্রিকভাবে সুবিধা হবে। ইংরেজিতে বলা হয়েছে কমফরটার (Comforter), বাংলায় অনুবাদ করা হয়েছে সহায় এবং আরবিতে = আল মুউজ্জি। আমি ভদ্র মহিলাকে প্রশ্ন করলাম, এই সহায় = আল মুউজ্জি কে যার সম্পর্কে বাইবেলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে? মহিলা অহেতুক সময় ক্ষেপণ না করে বললেন যে তিনি জানেন না। তখন আমি বললাম ‘আমাদের কুরআন শরীফে বলা হয়েছে, যে ঈসা (আ) তার শিষ্যদেরকে বলেছিলেন : Fl Eo) GUS 2 SELLS 2 এবং আমার পরে আহ্‌মদ নামে যে রাসূল আসবে আমি তার সুসংবাদদাতা ৷-- কুরআন ৬১:৬ আমি আরো বললাম, হযরত মুহাম্মদ সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লামের অপর নাম আহ্মদ এবং মুহাম্মদ সাল্লান্পাহু আলাইহি ওয়া সাল্লামই মুউজ্জি’। তখন তিনি বলে উঠলেন, ‘ভারি আশ্চর্য! মিশরীয় কত মুসলমান আমাকে সিনেমায় নিয়ে যায়, নাচের পার্টিতে নিয়ে যায়, কিন্তু কেউ কখনো এই মুউজ্জি বিষয়ে কিছুই বলেনি’ ৷

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।