১৩২ আহমদ দীদাত রচনাবলি অস্তিত্ব নেই এবং ‘নির্বোধ জাতি তারা কারা? তাদেরই ইসমাইলি চাচাতো ভাই? আরবরা? কার্লাইলের ভাষায়- জাতত জত ঘুরে বেড়াচ্ছিল?” গেলেন,পারশিকরাও তাদেরকে উপেক্ষা করে চলে গেল, মিশরীয়রা তাদেরকে উপেক্ষা করে চলে গেল এবং রোমকরাও তাদেরকে লক্ষ্য না করে চলে গিয়েছিল । তাদেরকে জয় করা বা অধিকার করা হতো এক চরম বোঝা । কিন্তু আল্লাহ্ তা'আলা তাদেরকে উপেক্ষা করলেন না। তিনি তাদেরকে অন্ধকারের গভীরতম তলদেশ থেকে তুলে আনলেন এবং তাদেরকে বানালেন আলোকবর্তিকা বাহক, বিশ্বের জ্ঞানের দিশারী । ‘আমি তাদেরকে (ইহুদী) ঈর্ষাপরায়ণতায় নিয়ে যাব।’ এই ঈর্ষা এক প্রকার পরিমার্জিত রোগ । স্মরণ করুন আল্লাহ্র বন্ধু ইবরাহীমের দুই স্ত্রী ছিলেন - সারাহ ও হাজেরা ৷ সারাহর ঈর্ষা তীর সন্তানদের মধ্যে প্রবাহিত হয়ে বংশানুক্রমে সমগ্র জাতির মধ্যে ও যাদের জন্ু হয়নি তাদের মধ্যেও সংক্রামিত হয়েছে। অল্প কিছুদিন পূর্বে একজন ইহুদী চিকিৎসাবিজ্ঞানীর লেখা একটি বই পড়েছিলাম ৷ দুঃখের বিষয় বইটির নাম ও লেখকের নাম কিছুই আজ আমার স্মরণে নেই । তবে মনে আছে তিনি যে ভাষায় তার সেমেটিক (আরব) চাচাতো ভাইদের প্রশংসা করেছিলেন, সে কথাগুলো ভুলবার নয়৷ তিনি বলেছিলেন : ছাগলের পাল ও উট চালক, সিজারের সিংহাসনে আরোহণ করেছে। কথাগুলোর মধ্যে রয়েছে চরম ঘৃণা, বিষাদগার ও ব্যঙ্গ! তথাপি কত সত্য কথা! ' আল্লাহ সত্যিই তাই করেছিলেন। আল্লাহ্ তাই করেন; তিনি যাকে ইচ্ছে সম্মানিত করেন। তিনি কি করতে পারেন তা দেখানোর জন্য করেন। HELLS VESSEL ATL 24 45 5% 44 ELITE BIS I যদি তোমরা বিমুখ হও তিনি অন্য জাতিকে তোমাদের স্থলবতী করবেন; তারা তোমাদের মত হবে না ।--- কুরআন ৪৭ : ৩৮ হযরত মুহাম্মদ (সা) হযরত ঈসা (আ)-এর স্বাভাবিক উত্তরাধিকারী ১৩৩ ইতিহাসের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা সম্ভবত এটাই যে আরবের প্রতিকূল পরিস্থিতি লঙ্ঘন করে একদল লোকের আবির্ভাব হবে, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সহচর, তার পর মাত্র কয়েক দশকের ব্যবধানে পিরেনিজ পর্বত হতে আরম্ভ করে চীন দেশের দোরগোড়া পর্যন্ত বিস্তৃত এক নতুন সভ্যতার সৃষ্ট করবে। (আবদুল ওয়াদুদ শালাবি: “ইসলাম জীবনের ধর্ম”) সর্বশেষ সাবধান বাণী মানব জাতিকে আধ্যাত্মিক দিকনির্দেশনার যোগ্যতা হতে ইহুদী জাতির অপসারণ সম্পর্কে যীশু খ্রিস্টের (ইহুদী জাতির সর্বশেষ পয়গম্বর) নিজের ভবিষ্যদ্বাণী পূর্ণ বাস্তবায়ন ছিল পূর্বোল্লিখিত সত্য । প্রভুর নিজের কথা : এই জন্য আমি তোমাদিগকে (ইহুদী) বলছি, তোমাদের (ইহুদী) নিকট হতে ঈশ্বরের রাজ্য কেড়ে নেয়া যাবে, এবং এমন এক জাতিকে দেওয়া হবে, যে জাতি তার ফল দেবে । - মথি (২১ : ৪৩)
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।