১২২ আহমদ দীদাত রচনাবলি ১. ইসলামের বিরুদ্ধাবাদীদের অন্তরে এটা সৃষ্টি করবে মহা আতংক । ২. এটা যে দৃঢ় প্রত্যয় সৃষ্টি করবে জুল্স মেসারম্যান বা মাইকেল হার্ট-এর মত যথার্থ ইহুদী ও খৃষ্টানদের মনে, যারা ইসলাম সম্বন্ধে অনুকূল ধারণা পোষণ করে, মুহাম্মদ (সা)-এর প্রত্যাদেশের উৎস হলো সর্বশক্তিমান আল্লাহ্, এবং আল-কুরআন আল্লাহরই অমোঘ বাণী, যা সংরক্ষিত রয়েছে যথার্থ অবস্থায় । ৩. এটা আরও দৃঢ় ও শক্তিশালী করবে মুসলমানদের বিশ্বাস, যারা ইতিমধ্যেই কুরআনুল করীমকে করেছে আল্লাহরই কালাম বা বাণী বলে । 8. মুসলমানদের, এবং এই পবিত্র গ্রন্থের অনুসারীদের সর্বপ্রকার দীর্ঘস্থায়ী সন্দেহ দূর করবে এটা । ৫. এবং অবশেষে এটা উন্মোচিত করবে সেই সব হতভাগ্য ধর্মান্ধ ভণ্ডদের, যারা স্বেচ্ছায় প্রত্যাখ্যান করেছে তার পথনির্দেশ; আর সর্বশক্তিমান আল্লাহ্ তাদেরই জন্য নির্ধারিত করে রেখেছেন নিকৃষ্টতম গস্তব্যস্থল-জাহারাম ৷ উপসংহারে, আমার বিনীত প্রার্থনা এটাই যে,পরম করুণাময় আল্লাহ তীর সর্বোৎকৃষ্ট করুণা বর্ষণ করুন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের উপর এবং মুসলমানদের অনুপ্রাণিত করুন তীর কৃপা ও শ্রদ্ধা অর্জনে, যা তিনি প্রদান করেছেন সবাইকে- যারা কৃতজ্ঞতাভরে একাত্মতার সাথে করছে তাঁর ইবাদত ৷ আমিন! f } + Sill all G3 হযরত মুহাম্মদ (সা) হযরত ঈসা (আ)-এর স্বাভাবিক উত্তরাধিকারী ফজলে রাব্বী
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।