আহমদ দীদাত রচনাবলি
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

১২০ আহমদ দীদাত রচনাবলি লক্ষ্য করুন । আজকের বৃহৎ শক্তিবর্গের হাতে,তাদের আনবিক অস্ত্র তাদের মহাশূন্য ক্ষেপণাস্ত্র, তাদের সুবৃহৎ মুদ্রাযন্তর ও সাংগঠনিক নৈপুণ্য এবং তাদের সকল প্রকার গুরুত্বপূর্ণ সম্পদ দ্বারা যদি তার দীনকে তিনি ন্যস্ত করতে চান, তাহলে এতে বিস্ময়ের কিছুই থাকবে না । কিন্তু জীবন যুদ্ধে পরাজিত, দুর্বল, অক্ষম ও অবহেলিত চান, তবে অবশ্যই সেটা হবে একটা অলৌকিক ঘটনা । সংগ্রামে বিশ্বমানবতাকে জয় করার জন্য আমাদের মুসলমানদের রয়েছে বিশেষ কিছু সুবিধ; সেই সুবিধা বন্দুক বা ডিনামাইটের সুবিধা নয়, সে সুবিধা বুদ্ধি দীপ্ত অস্ত্রের সুবিধা । এ ব্যাপারে মহান আল্লাহ্‌ আমাদেরকে দিয়েছেন কর্তৃত্ব । আমাদের তিনি দিয়েছেন একটি জীবন বিধান; অতপর আমাদেরকে আর কারুর কাছেই হাত পাততে হবে না । মানব জাতির প্রতিটি সমস্যারই সমাধান রয়েছে ইসলামে । প্রথমে, বুদ্ধিবৃত্তি সংক্রান্ত সমর্থন আদায় করতে হবে অবিশ্বাসীদের কাছ থেকে, তাহলে আপনা-আপনিই আসবে অবশিষ্টাংশ - যেমন করে রাত্রির পরে আসে দিন। আমাদের প্রতিপক্ষের কাছে প্রমাণ করতে হবে। আল-কুরআন “আল্লাহরই অমোঘ বাণী” । নিশ্চিতভাবে প্রমাণ করতে হবে, এর অলৌকিক পদবিন্যাস, যা কেবল মাত্র রচনা করতে সক্ষম সর্বশক্তিমান, সর্বদর্শী এক মহান সত্তা । এক হাতে আল কুরআন আর অন্য হাতে তর্কবিজ্ঞান নিয়ে অবিশ্বাসীদের কাছে ইসলামের দাওয়াত পৌছানোই হবে আমাদের বড় কর্তব্য । মানবজাতির হৃদয় ও মন জয় করবার জন্য আসুন আমরা সামনে এগিয়ে যাই । REET LSA lye Vane .... তুমি আহবান কর (সবাইকে) তোমার প্রতিপালকের পক্ষে জ্ঞান দ্বারা ... এবং জ্ঞানের দাবি এটাই যে,একটা সম্পুদায়ের কাছে তাদের মানসিক পটভূমিকা ও অভিজ্ঞতার প্রতি লক্ষ্য রেখেই রাখা উচিত আমাদের বক্তব্য । আমরা এখন বাস করছি কম্পিউটার যুগে । এই ঈন্দরজালিক জন্তুটি ছাড়া আমাদের সব অগ্রগতিই হয়ে পড়বে অচল । আমাদের বিমানসংস্থা, আমাদের ব্যাংকের কারবার, আমাদের টেলিফোন সংস্থা হয়ে পড়বে সম্পূর্ণ বিকল এই ভূত্যটি ব্যতিরেকে, যে-ভৃত্য রূপান্তরিত হয়েছে প্রভুতে ৷ মাত্র একদিনের জন্য যদি আমেরিকার টেলিফোনগুলো কম্পিউটারহীন করা হতো, তবে ১৮ থেকে ৪৫ বছরের প্রতিটি মহিলাকে নিয়োগ আল কুরআন : এক বিস্ময়কর অলৌকিক মহাগ্রন্থ ১২১ করতে হতো এই একটি মাত্র সেবা-প্রতিষ্ঠানকে চালু রাখতে ৷ এবং হস্তকৃত সরঞ্জামের আর কোন অস্তিত্ই থাকত না। প্রত্যেকেই, সে এই কম্পিউটার দেখুক আর নাই দেখুক, এই যন্ত্রটির বিস্ময়করতা সম্বন্ধে শুধু জ্ঞাত আছে, তার-ই জীবন প্রভাবান্বিত হবে এর দ্বারা । এবং আশ্চর্যজনকভাবে সব সময়ই এটা প্রদান করে সঠিক উত্তর, হোক না তা খ্রিষ্টান কিংবা অন্য ধর্মাবলম্বী অধিকৃত । আপনি যদি কম্পিউটারকে জিজ্ঞেস করেন, এমনকি আপনার নিজের পূর্ব ধারণা নিয়েও জিজ্ঞেস করেন, এক যোগ এক যোগ এক” কত হয়? সব সবই নির্ভুল উত্তর আসবে “তিন” । রোমান ক্যাথলিক স্বত্বাধিকারী কম্পিউটারকে আপনি যদি প্রশ্ন করেন God the father, God the 50n এবং God the Holy Ghost কজন G0 বা ঈশ্বর? একটু লজ্জিত বা দ্বিধাঝিত না হয়ে সঙ্গে সঙ্গে এটা উত্তর দেবে “তিন” । এতটুকুও অনুভূতি বা সহানুভূতি লক্ষিত হবে না এর মালিকের প্রতি যিনি উত্তর প্রত্যাশা করেন “এক” । পৃথিবীর শিক্ষিত জনগোষ্ঠির কাছে বক্তব্য রাখুন এমন ভাষায়, যে ভাষা তারা বুঝতে পারেন: যথার্থ বিজ্ঞানের ভাষা- গাণিতিক ভাষায় তাদেরকে আহবান করুন । আল কুরআন এর অত্যাশ্চর্য অবিচ্ছেদ্য গাণিতিক বন্ধনের বৈশিষ্ট্য ও অলৌকিকত্‌ প্রদর্শন করুন তাদের সামনে দেখিয়ে দিন সব রকম মানবিক অন্যায় হস্তক্ষেপ থেকে সর্বশক্তিমান আল্লাহ্‌ কিভাবে রক্ষা করেছেন তার মহা গ্রন্থ আল- কুরআনকে এবং চ্যালেঞ্জ করুন মহান গরন্থকার আল্লাহ রাববুল আলামীনের চ্যালেঞ্জকে সামনে রেখেঃ RUN 5 S$ ge htt বল, যদি এই কুরআনের অনুরূপ আনয়নের জন্য মানুষের ও ড্বিন সমবেত হয়, এবং তারা পরস্পরকে সাহায্য করে, তবুও তারা এর অনুরূপ আনয়ন করতে পারবে না । = কুরআন- ১৭ : ৮৮ কুরআনুল করীমের আধুনিক তথ্যানুসন্ধানের মাধ্যমে আমরা পেতে পারি নিন্নলিখিত ৫টি ফলাফল ৪

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।