অধ্যায় নয় ভবিষ্যদ্বাণী ও সিদ্ধিলাভ হৃদয়স্পর্শী এই সব অলৌকিক ঘটনাসমূহের নিরিখে আমরা উপনীত হতে বাধ্য যে, কোন--মানুষই ৷ এমনকী গোটা মানবজাতি তাদের সমস্ত কম্পিউটার ও ক্যালকুলেটর সহ প্রচেষ্টা চালিয়েও চরম ও পরম অলৌকিকত্ব সৃষ্টির সর্বশেষ মোযেজা এই পবিত্ৰ গুন্থ আল্ কুরআন রচনা করতে সমর্থ নয়। এরপরও যদি এর পবিত্র গ্রন্থস্বত্্ নিয়ে আপনাদের এতটুকু সন্দেহের উদ্রেক হয়, তবে জিজ্ঞাসা করুন না কেন আপনাদের কম্পিউটারকে? হ্যা, ইতিমধ্যেই কুরআনকে বিন্যস্ত করা হয়েছে কম্পিউটারে ৷ ডক্টর রাশাদ খলিফা বিরচিত “দি পারপিচুয়্যাল মির্যাক্ল অব মুহাম্মদ (সা)”* পুস্তকখানির উল্লেখ করা যেতে পারে এখানে পূর্বলিখিত সমকালীন ঘটনা বা “ঘটনাচক্র”কম্পিউটারে বিন্যস্ত করার এই বৈদ্যুতিক ইন্দ্রজালকে প্রশ্ন করা হয়েছিল, পরস্পর বন্ধনযুক্ত ১৯ সংখ্যার বুননে আল্ কুরআনে মত একটি মহান গ্রন্থ আকস্মিকভাবে কোন মানুষের পক্ষে রচনা করা কি আদৌ সম্ভব? কম্পিউটারের জবাব ৪ ৬২৬ সেপ্টিলিয়ন বার প্রচেষ্টা চালানোর পর হয়তো বা মাত্র একটিবারই সংঘটিত হতে পারে অনুরূপ একটি ঘটনা ৷ বিস্ময়কর এই বিরাট অংককে সহজবোধ্য করবার জন্য এমনিভাবে সাজিয়ে নিলে অর্থাৎ ৬২৬,০০০,০০০,০০০,০০০,০০০,০০০, ০০০,০০০ বার প্রচেষ্টা চালানোর পর আকস্মিভাবে সফলতা আসতে পারে মাত্র ১ বারই । এই একই গাণিতিক ভিত্তিতে অবিরামভাবে আবিষ্কৃত হয়ে চলেছে নিত্য নতুন তথ্য; আর এমনিভাবেই “কো-ইনসিডেন্স” বা ‘ঘটনাচক্রের বিরুদ্ধে অনবরত বেড়েই চলেছে বিতর্ক ৷ ঘটনাচক্রের ধারাবাহিকতা বা আকস্মিকভাবে এই পৃথিবীতে জীবন সৃষ্টির অনুক্ৰম, অজ্ঞেয়বাদীরা যেমনটি আমাদেরকে বিশ্বাস করাতে তৎপর, এর চেয়ে * বইটি সংগ্রহের জন্য রশীদ খলিফার ঠিকানা হচ্ছে 8 Islamic Production 5937 Pima Street Tucson. AZ 85712 U.S.A. আল কুরআন : এক বিস্ময়কর অলৌকিক মহাগ্রন্থ ১১৭ অনেক বেশি গুরুত্বপূর্ণ উল্লিখিত সংখ্যাটি । বিস্তৃত এই পৃথিবীতে জীবনের উদ্ভব, আর টিকে থাকার জন্য এখানে পূর্বাহ্নেই প্রয়োজন এমনিই কিছু দৈব ঘটনা $ ১. পৃথিবীকে অবশ্যই সাড়ে ২৩ ডিগ্রী ঝুঁকে থাকতে হবে তার অক্ষরেখার উপর । ২. পৃথিবীর চক্রাকারে আবর্তন অবশ্যই হতে হবে যথার্থ গতিবেগ সম্পন্ন । ৩. সূর্য থেকে অবশ্যই অধিক নিকটবর্তী বা অধিক দূরবর্তী হবে না পৃথিবীর দুরত্ব । 8. চাদকেও অবশ্যই অবস্থান করতে হবে বর্তমান দূরত্ব । ৫. আমাদের চতুর্দিকে পরিবেষ্টিত গ্যাসের ব্যাপ্তি অবশ্যই থাকতে হবে বর্তমান অনুপাতেই ইত্যাদি ইত্যাদি । জীবন ধারণের জন্য সম্ভাব্য উপাদানের প্রতিটি উপাদান ঠিক যেমনিভাবে পরিবেষ্টিত করে রেখেছেন আমাদেরকে তা দৈবক্ৰমে সংঘটিত হতে পারে লক্ষ কোটির মধ্যে মাত্র ১টি বারই । কিন্তু কুরআনিক মোজেযার একটি মাত্র দৃষ্টিকোণ এই আকস্মিকতাকে উপস্থাপিত করেছে সেপ্টিলয়নে। আল্লাহ্র মহান এই বিস্ময়কর গন্থের অন্যান্য দিকের আবিষ্কার এখনো করে যেতে হবে আমাদেরকে । এই সর্বশেষ কুরআনিক আবিষ্কারের উদ্দেশ্যবা তাৎপর্য কী হতে পারে আমাদের নিকট---মুসলমানদের নিকট? আজকের পৃথিবীতে আমরা রয়েছি নব্বই কোটি মুসলমান কিন্তু প্রকৃতপক্ষে কোন কাজেই লাগতে পারিনি আমরা । আসলে আমরা গণ্য হয়ে আছি একটি তৃতীয় শ্রেণীর জাতিরূপে । ইসলামী উম্মাহর পুনর্গঠনে যদি গঠনমূলকভাবে আমাদের সমস্ত পেট্রো ডলারও কাজে লাগাই তবুও রাশিয়া, চায়না বা আমেরিকার নাগাল পাওয়া সম্ভব হবে না আমাদের পক্ষে, এই মুসলমানদের পক্ষে ৷ বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে, পারমাণবিক পদার্থ বিজ্ঞানে এবং মহাশূন্য গবেষণায় যদি আমরা এক ধাপ এগুই তো উপরোল্লিখিত জাতিসমূহ এগিয়ে থাকবে ১০ ধাপ। তাদের নাগাল পাওয়া কখনোই সম্ভব হবে না আমাদের পক্ষে । তাই বলে হতাশাগস্ত হওয়া উচিত হবে না আমাদের, এটা সত্য; কিন্তু আমাদেরকে হতে হবে বাস্তববাদী ৷ তথাপি আল্লাহ রাববুল আলামীন তীর অলভ্রান্ত, নিখুঁত ও স্বচ্ছ -সাবলীল মহাগ্রন্থ আল্ কুরআনে ঘোষণা করেছেন যে, তীর দীনকেই (দীন অর্থ £ জীবন বিধান সাধারণত : ধর্ম হিসেবেই যা অনূদিত) শ্রেষ্ঠত্ দান করবেন অন্যান্য দীনের উপর । মহান আল্লাহ্ তা'আলার ঘোষণা ৪
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।