৮৪ আহমদ দীদাত রচনাবলি করে? আমাদের ছিদ্রান্বেষখী সমালোচকদের সেই একই জবাব “ঘটনাচক্র”। বিস্ময়কর এই বিষয়টি ব্যাখ্যায় তার অভিধানে কি আর কোন শব্দ নেই? সুস্পষ্টই বলতে হয়, “নেই” । মানুষের এটাই একটা ব্যাধি যে, যখনি কোন ঘটনার সন্তোষজনক কৈফিয়ত সে দিতে চায়, তখনি এমনি একটা শব্দ সে আবিষ্কার করে বসে, যা দিয়ে সমস্যাটাকে সমাধান দেবার নামে নিজেকেই সে দিয়ে যায় ধোকা । শব্দটি আড়ালে সে নিতে চায় আশ্রয় । একজন অবিশ্বাসী মিথ্যে অভিযোগ আনতে প্রস্তুত যে হযরত মুহাম্মদ স্নান্লাল্াহু আলাইহি ওয়া সাল্লাম রচনা করেছেন এই গ্রন্থ, কিন্তু এই স্বীকৃতি দিতে সে রাজী নয় যে, ১৪০০ বছর আগে মরুভূমির এই নিরক্ষর মানুষটি কোন কাগজ-কলম ব্যতিরেকেই কী সুন্দর গাণিতিক বিন্যাস অবলম্বন করেছেন এই গ্রন্থখানি প্রণয়নে ৷ ইতিমধ্যেই আমরা ৫টি “ঘটনাচক্রে”র সম্মুখীন হয়েছি । যেহেতু কোন অবিশ্বাসীই স্বীকার করতে রাজী নয় যে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম এই অসাধ্য সাধনে সাফল্য লাভ করতে পেরেছিলেন, সেহেতু তাদের সবাইকে হিসেব থেকে বাদ দেবার যথেষ্ট উদারতা দেখানো আমাদের প্রয়োজন এবং এই উদারতা আমরা প্রদর্শন করতে পারি। হযরত মুহাম্মদ সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতিদ্বন্বীদের সাথে এই বিষয়টি সম্বন্ধে তবু আমরা একমত হতে পারি যে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম-এর পক্ষে কুরআন রচনা অসম্ভব ৷ এই বিষয়টির উপরেই আমরা জোর দিতে চাই এইজন্যে যে, শত্রুপক্ষ অভিযোগ আনয়নে তৎপর কিন্তু সমর্থন করতে প্রস্তুত নয় এতটুকু । সুহৃদ ও শত্ৰু সমভাবে একমত যে, প্রতিশ্রুতি পালনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম ছিলেন অত্যন্ত দৃঢ় । নবুয়ত প্রাপ্তির বহু পূর্বেই তার পৌত্তলিক স্বদেশবাসী তাকে ভূষিত করেছিল অত্যন্ত বাঞ্চনীয় ও উৎকৃষ্ট উপাধি “আস্সাদিক আল্ ওয়াদ আল্ আমিন” সৎ, প্রতিজ্ঞাপরায়ণ ও সত্যবাদী হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম নামের এই মানুষটি যদি বলতেন-এর উপরে রয়েছে উনিশ-উনিশের গণনায় আবদ্ধ করা হবে তোমাকে, তোমার উপরে আরোপ করা হবে উনিশতাহলে অবশ্যই তিনি জানিয়ে যেতেন তার এই ভয় প্রদর্শনের ব্যাপারটি সম্বন্ধে ৷ প্রতিজ্ঞা পূরণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম-এর হৃদয় কতখানি বৃহৎ এবং উদার ছিল তা আমাদের খতিয়ে দেখা দরকার ৷ আল কুরআন : এক বিস্বয়কর অলৌকিক মহাগ্রন্থ ৮৫ আমরা ধরে নিতে পারি, হযরত মুহাম্মদ সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লাম হয়তো বা মনে মনে ভেবেছিলেন (?), আমার গ্রস্থখানি হবে একখানি অনুপম গ্রন্থ! এমন কোন গ্রন্থ কখনো লিখিত হয়নি পূর্বে, এবং হবে না ভবিষ্যতেও, গাণিতিক কাঠামোই হবে এর ভিত্তি! যাবতীয় বিরূপ হস্তক্ষেপ হতে রক্ষা করবার জন্য এই গ্রন্থখানিকে আমি প্রতিষ্ঠিত করবো জটিল গাণিতিক বুননে । একটি শব্দও কেউ সংযোজন করতে পারবে না এতে, বিনষ্ট করতে পারবে না এ গ্রন্থ অথবা নতুন কিছু সন্নিবেশ করতে পারবে না এর মধ্যে; আর ১৯ই হবে এই পদ্ধতির বুনিয়াদ ।” কিন্তু ১৯ কেন?এটা কি এই জন্য যে, কার্যকারিতায় এই সংখ্যাটি অতি সহজ ? না, মোটেই না; -বরং বড় বেশি কঠিন এই সংখ্যাটি! এর কোন বিভাজক নেই । অসম এই সংখ্যাটির সহ সংখ্যা ১৮-কে আপনি ২,৩,৬ ও ৯ দিয়ে ভাগ করতে পারেন; এবং এর আর একটি সহসংখ্যা ২০-কে আপনি ২,৪,৫ ও ১০দিয়ে ভাগ করে করতে পারেন; কিন্তু ১৯ অবিভাজ্য । অংকশাস্ত্রে এটা একটা মৌলিক সংখ্যা এবং এটা একটা অদ্বিতীয় অনুপম সংখ্যাও বটে; কারণ অংকশাস্ত্রের সবচেয়ে ছোট ংখ্যা ১ দিয়ে -এর শুরু । আর বড় সংখ্যা ৯-এ এর শেষ! গাণিতিক পদ্ধতির হয়তো বা এটা “আদি” এবং “অন্ত” সম্ভবত £ ১৯-এর নামতায় পারদর্শী ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্মাহু আলায়হি ওয়া সাল্লাম, অথচ বিশিষ্ট গণিতশাস্তরবিদ আইনস্টাইন নিজেও জানতেন না ১৯-এর নামৃতা । হযরত মুহাম্মদ সাল্লান্পাহু আলায়হি ওয়া সাল্লাম কি পরিমাণ জানতেন এই ১৯-এর নামতা? ধরা যাক, নিশ্চয়ই অনন্ত পরিমাণ । আমরা গো ধরে যদি বলতেই থাকি, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামই আল্ কুরআনের রচয়িতা তা হলে চলার পথে অবশ্যই তা উদঘাটনে সক্ষম হবো আমরা ।
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।