আহমদ দীদাত রচনাবলি
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

অধ্যায় পীচ “এর উপরে রয়েছে উনিশ” অবিশ্বাসীদের এই মিথ্যা অভিযোগের জবাবে মহান গ্রন্থকার আল্লাহ্‌ রাব্বুল আলামীন ভয়ংকর শাস্তির উল্লেখ করেছেন, “শীস্বই আমি তাকে নিক্ষেপ করবো ‘সাকারে-জাহান্নামের মহা অগ্নুকুণ্ডে .... ৷”শাস্তির এই বাণী প্রদান করার পরই . আল্লাহ্‌ পাক বাক্যটি সম্পূর্ণ করেছেন এই ভাবে $ এরও উপরে রয়েছে উনিশ । -- কুরআন ৭৪ : ৩০ অন্য কথায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামকে কেউ যদি মিথ্যা অপবাদ দেয় এই বলে যে, তিনিই রচয়িতা আল্লাহ্র এই মহাগ্রন্থের, তবে সেই ব্যক্তি বাধা পড়বে ১৯ এর চক্রে; গুণতেই হবে তাকে উনিশের গুরুত্ব! কিন্তু কী এই উনিশের গুরুত্ব অতীতে বহু ব্যাখ্যাকার এই ১৯ সংখ্যাটির কী অর্থ হতে পারে তার সুন্দর সুন্দর অনেক অনুমিত ব্যাখ্যা প্রদনা করেছেন। কেউ বলেছেন, ১৯জন ফিরিশ্তার কথা বলা হয়েছে, যাদের তত্ত্বাবধানে থাকবে দোজখবাসী; কেউ বলেছেন মানুষের ১৯টি ইন্তরিয়বৃত্তির উল্লেখ এই ১৯ সংখ্যাটি; আবার কেউবা উল্লেখ করেছেন, ইসলামের মুল স্তম্তসমূহ এবং নির্দেশশাবলি নিহিত রয়েছে এই ১৯-এর মাঝেই । (আবদুল্লাহ্‌ ইউসুফ আলী ও মাওলানা দারিয়াবাদীর তাফসীর দ্রষ্টব্য) । কিন্তু প্রত্যেক ব্যাখ্যাকারই ‘ তাদের অনুমানের ইতি টেনেছেন এই বলে যে, সর্বজ্ঞ আল্লাহ্‌ই সবিশেষ অবগত আছেন বিষয়টি সম্পর্কে । আমাদের কোন ব্যাখ্যাকারই তথ্য নির্ভর নয় তার উক্তির নিশ্চয়তা সম্পর্কে । কিন্তু আল্লাহই সবিশেষ অবগত-এই উক্তি কেন? কারণ নবী ' আল কুরআন : এক বিস্ময়কর অলৌকিক মহাগ্রন্থ ৮১ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও দিয়ে যাননি ১৯-এর প্রকৃত সংখ্যা বা ব্যাখ্যা । তিনি যদি এর ব্যাখ্যা দিয়ে যেতেন তাহলে কোন অবকাশই থাকতো না এই সব অনুমানের । প্রকৃতপক্ষে ১৯ একটি সাধারণ সংখ্যা । প্রত্যাদেশের পূর্বে আমাদের আলোচিত এই আয়াতের এই সংখ্যাটির কী অর্থ ছিল আবরদের নিকট? এর আর কোন অর্থই ছিল না দশ যোগ নয় (১০+৯) ছাড়া । ওহী নাযিলের পর থেকে আজ পর্যন্ত এই ১৪০০ বছরেও ১৯ সংখ্যাটির আর কোন অর্থ কি আমরা পেয়েছি? না, কিছুই না। ১৯ (১০+৯) উনিশই রয়ে গেছে। পৃথিবীর বহু সংখ্যক ভাষায় তাদের নিজেদের সংখ্যাতাত্তিক মূল্যায়ন ছাড়াও বিভিন্ন সংখ্যার রয়েছে বিভিন্ন অর্থ বা তাৎপর্য । দৃষ্টান্ত স্বরূপ ধরা যেতে পারে ‘৭৮৬! সংখ্যাটি! দক্ষিণ আফ্রিকার (বা পৃথিবীর) যে কোন মুসলিম বাচ্চাকে জিজ্ঞেস করুন। ‘৭৮৬’-এর অর্থ কী? নির্দ্বিধায় সে জবাব দেবে $ বিসমিল্লাহির রাহমানির রাহীম’ El SG ERE যার অর্থ হলো “দয়াময় পরম দয়ালু আল্লাহ্র নামে!” কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেল, তার একটা বিস্তারিত ব্যাখ্যা দরকার । সংক্ষেপে বলা যায় হিব্রু এবং আরবি বর্ণ মালায় এঁতিহ্যগত একটা বিশেষ সংখ্যাতাত্তিক মূল্য রয়েছে। উল্লিখিত আয়াতের প্রত্যেকটি অক্ষরের সংখ্যাতাত্বিক মূল্য যদি যোগ করা যায়, তাহলে তার যোগফল দাড়াবে “৭৮৬” । সুতরাং উপরোক্ত আয়াত শরীফের “৭৮৬” হচ্ছে একটি সংক্ষিপ্ত রূপ বা সাধারণ সংকেত । এটা কি আশ্চর্যের বিষয় নয়, যে মুসলমানরা ১৪০০ বছর ধরে “এর উপরে রয়েছে উনিশ” আয়াতটি বার বার আবৃত্তি করা সত্তবেও-এর এমন কোন আনুষঙ্গিক অর্থ তাদের বোধগম্য হয়নি? আল্‌ কুরআনের এই উনিশ সংখ্যাটি রয়ে গেছে উনিশ-ই রয়ে গেছে অপরিবর্তিত-বিশুদ্ধ! “হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম এই গ্রন্থের রচয়িতা” এই অভিযোগের জবাবে যেহেতু প্রদত্ত হয়েছে সংখ্যাটি, তাই গ্রন্থটির প্রকৃত গ্রন্থকার সর্বশক্তিমান আল্লাহ্‌-ই জানেন সংখ্যটির প্রকৃত অর্থ কি! কিন্তু যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামই হতেন আল্‌ কুরঅনের রচয়িতা, তাহলে কি বিষয়ের উপর তিনি কথা বলেছেন, তা অবশ্যই তার জানা থাকতো ! b=

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।