৭8 আহমদ দীদাত রচনাবলি পৌত্তলিকতা (শিরক) পরিহার করে চল, (৬) অধিক পাওয়ার প্রত্যাশায় দান করো না, (৭) এবং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে ধৈর্য ধারণ কর । EECA RY (২৪) এবং ঘোষণা করলো এটা তো লোক পরম্পরায় প্রাপ্ত যাদু ভিন্ন কিছুই নয়, (২৫) এটা তো মানুষেরই কথা, (২৬) আমি তাকে নিক্ষেপ করবো সাকার-এ, (২৭) তুমি কী জান সাকার কী? (২৮) তা ওদেরকে জীবিতাবস্থায় রাখবে না এবং মৃত অবস্থায়ও ছেড়ে দেবে না। (২৯) এটা তো গাত্র চর্ম দগ্ধ করবে । (৩০) এরও উপর রয়েছে উনিশ । -- সূরা মুদ্দাস্সির ৭৪ : ১-৭ ও ২৪-৩০ নক্সা ৪ এখানে একটি বৈঠকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামকে প্রদান করা হলো বেশ বড় কয়েকটি গুরুত্বপূর্ণ আয়াতে করীমা । বলা যেতে পারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামকে সুবিন্যস্ত করা হলো; প্রথম প্রত্যাদেশের ৫টি আয়াত থেকে এখন উন্নীত করা হলো ত্রিশ আয়াত পর্যন্ত । যদি প্রত্যাদেশ এ ত্রিশটি আয়াতের পর আরও ২৬টি আয়াত নাযিল করা হতো তা হলে সম্পন্ন হতে পারতো সূরাটি ৷ কিন্তু জিবরাঈল (আ) থেমে গেলেন ৭৪ নম্বর সূরার ত্রিশ নম্বর আয়াত শরীফ পাঠ করেই । আল-কুরআন : এক বিস্ময়কর অলৌকিক মহাগ্রন্থ ৭৫ অধ্যায় চার সাহিত্য ৰ র সত্যতা প্রতিপাদন এক নজরে ত্রিশ নম্বর আয়াটির প্রসঙ্গ প্রমাণ করবে যে, এই ত্রিশ নম্বর আয়াত শরীফও একটি জবাব। আরও একটি অভিযোগের জবাব এটি । অবিশ্বাসীরা প্রথমে হাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অভিযুক্ত করেছিল উন্মাদ বলে । জনগণকে এখন ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে তার আহবানে সাড়া দিতে দেখে তাদের কিছু কিছু আত্মীয়-পরিজনকে তার দ্বীনের দাওয়াত কবুল করতে দেখে ' এবং তার দীনে দীক্ষিত কিছু সংখ্যক ব্যক্তিকে সন্মানিত সম্পৃদায়ভুক্ত দেখে, তাদের অভিযোগের ধরনটা পাল্টে, উন্মাদের পরিবর্তে আখ্যা প্রদান করলো ‘যাদুকর’ বলে। তারা অভিযোগ উত্থাপন করলো যে কুরআনের আয়াতসমূহ সুন্দর সুললিতভাবে আবৃত্তি করে মুহাম্মদ সাল্লান্পাহ আলাইহি ওয়া সাল্লাম সন্মোহিত করে চলেছেন জনসাধারণকে । এই অভিযোগের সম্মুখীন হবার আগে আমি উদ্ধৃত করতে চাই টমাস কার্লাইলের একটা প্রামাণিক বিবৃতি, পূর্বোল্লিখিত বক্তৃতায় যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সমর্থনে বিধর্মী পৌত্তলিকদের অভিযোগসমূহ খণ্ডন করেছেন খুবই সুন্দরভাবে প্রতারক এবং যাদুকর ? না, না, চিন্তার এক বিরাট অগননিকুণ্ডে ধীরে ধীরে প্রস্ণুটিত এই বিরাট জ্বলন্ত হৃদয় যাদুকর হতে পারে না। চতুষ্পদ জন্তুর ন্যায় জীবন যাপনে অভ্যস্ত ও কুসংস্কারে আচ্ছন্ন মক্কার পৌত্তলিকেরা সেই উর্ফ্যলোকের পথ নির্দেশ হৃদয়ঙ্গম অক্ষম ছিল বলেই,তাদের নর-নারীর উপর এর আশ্চর্য কার্যকরী প্রভাবের ব্যাখ্যা প্রদান করেছিল ‘ইন্্রজাল’ বা ‘জাদু’ বলে কারণ তারা ছিল তাদের যুগ, পারিপার্শ্বিকতা এবং কালের উৎপন্ন ফসল । তাদের প্রসঙ্গে ৪ নম্নর নক্সায় উল্লেখিত আয়াতসমূহ পুংখানুপুংখরূপে বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে, আল কুরআনের সুরা ‘আল মুদ্দাচ্ছিরে' এটা তো যাদু ছাড়া আর কিছুই নয়...উদ্ধৃত করে তাদের এই অবিশ্বাস্য অভিযোগের মীমাংসা
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।