আহমদ দীদাত রচনাবলি
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

অধ্যায় দুই কুরআনিক প্রত্যাদেশের বৈজ্ঞানিক প্রমাণ আজকের এই পৃথিবীতে কমপক্ষে ন’শ মিলিয়ন মুসলমান আল কুরআনকে আল্লাহরই বাণী বলে দ্বিধাহীন চিত্তে গ্রহণ করেছেন; এবং এটাই একটা “মির্যাকল” মুযিজা বা অলৌকিকত্ব । যেখানে ইসলামের স্বীকৃত শত্রুরা আল্লাহ্‌র বাণী এই আল্‌ কুরআনের অলৌকিকত্বের কাছে শ্রদ্ধাবনত, সেখানে তারা তা করবেই বা না কেন? রেভারেন্ড আর বসওয়ার্থ তার “মুহাম্মেড এ্যান্ড মুহামেডানিজম” গ্রন্থে আল-কুরআনকে অলৌকিকত্বের পবিত্র একটি প্রতীক, একটি মহৎ জ্ঞান এবং একটি মহাসত্য বলে অভিমত ব্যক্ত ফরেছেন। অন্য আর একজন ইংরেজ লেখক মিঃ এ.জি. আরবেরী তীর ইংরেজিতে অনুদিত আল-কুরআনের ভূমিকায় উল্লেখ করেছেন, “যখনি আমি আল্‌ কুরআনের বাণী শ্রবণ করেছি, তখনি আমার মনে হয়েছে, আমার অন্তর প্রদেশ হতে উৎসারিত হৃদয়ের প্রতিটি স্পন্দনের সাথে নি:সৃত হচ্ছে যেন একটি সুমধুর সুর তরঙ্গ!’ তার এই মন্তব্যের মধ্যে এবং তার অনুবাদের অবতরণিকার অবশিষ্টাংশের মধ্যে একজন মুসলমানের উক্তিই ধ্বনিত হয়েছে, কিন্তু দুঃখের বিষয়, তিনি মৃত্যুবরণ করেছেন একজন খৃষ্টান হিসেবে । এবং এ ছাড়া আরও একজন বৃটেনবাসী মারমাডিউক পিকথাল, তার কুরআন উল-করীমের ইংরেজি অনুবাদের মুখবন্ধে বলেছেন, “কুরআনের অনুপম সুর, অত্যুৎকৃষ্ট ধ্বনি মানুষকে অশ্রু এবং আনন্দের জগতে নিয়ে যায়৷” কুরআন অনুবাদের আগেই ইনি ইসলামে দীক্ষা গ্রহণ করেছিলেন; তাই হয়তো নিশ্চিত করে বলা যায় না যে, তার এই অনুভূতি ইসলামে দীক্ষা নেবার আগে না পরে। কিন্তু যাই হোক, বন্ধু এবং শক্র নির্বিশেষে সবাই একই ভাবে আন্তরিক শ্রদ্ধায় অভিসিক্ত করেছেন আল্লাহ্‌র এই সর্বশেষ মহান বাণী আল কুরআনকে । মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম সমসাময়িক ব্যক্তিবর্গ আল্‌ কুরআনের এই সৌন্দর্য ও মহিমা প্রত্যক্ষ করেছিলেন; আর পবিত্র এই বাণীর মহত্ত ও চমৎকারিত্্‌ এবং উদারতা ও মহানুভবতার মাঝে আল্লাহ্র অনন্ত কর্মের অফুরন্ত অলৌকিকত্ প্রত্যক্ষ করে গ্রহণ করেছিলেন সুমহান ইসলাম । আল কুরআন : এক বিস্ময়কর অলৌকিক মহাগ্রন্থ ৬৫ শ্রদ্ধামিশ্রিত এইসব প্রশংসাবাণীর মাঝে একজন সন্দেহবাদী নাস্তিক ও অবিশ্বাসী হয়তো বলবে এগুলি ছিল স্রেফ আত্মিক অনুভূতি; এবং আরো একটু অগ্রসর হয়ে সে হয়তো আশ্রয় গ্রহণ করবে এই বিষয়টির উপর যে, সে তো আরবি জানে না। তোমরা যা দেখো, আমি তা দেখি না, তোমরা যা অনুভব করো,আমি তা করি না। তাহলে কেমন করে আমি জানবো যে, আল্লাহ্‌ আছেন, এবং সেই তিনিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের কাছে প্রত্যাদেশ হিসেবে পাঠিয়েছেন তার এই অনিন্দ্য সুন্দর বাণী! সে হয়তো বলে যাবে, এর দার্শনিক সৌন্দর্যর সাথে আমি বিরুদ্ধভাবাপন্ন নই, বৰ নৰ নীতি তৰে এবং উনুত দেছিকৃতাম = ঈদ নই! আমি স্বীকার করতে রাজী আছি যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম ছিলেন সত্যিকারভাবেই এরুজন সৎ এবং মানুষের মঙ্গললের জন্য তিনি দিয়ে গেছেন অনেক সুন্দর সুন্দর নৈতিক শিক্ষা! কিন্তু আমি সম্মতি জ্ঞাপন করতে পারি না যে, তার “সারগর্ভ বাণীর” জন্যে তিনি ছিলেন অলৌকিক প্রাধিকার প্রাপ্ত “একজন রাসূল” তোমরা মুসলমানেরা যেমনটি দাবী করো! এইসব সহানুভূতিসূচক অথচ সন্দেহাকুল মনোবৃত্তির ধারকদের সন্দেহ নিরসনের জন্যে এই মহাগ্রন্থের (আল্‌ কুরআনের) গ্রন্থকার (আল্লাহ্‌ রাব্বুল আলামীন) অনেক যুক্তিরই অবতারণা করেছেন। এইসব নাস্তিক ও অজ্ঞেয়বাদী, এইসব অবিশ্বাসী ও সন্দেহবাদী, যাদের বৈজ্ঞানিক ধ্যান-ধারণা অত্যন্ত প্রখর এবং নিজেদেরকে যারা মনে করেন অসাধারণ বুদ্ধিজীবী, এই বিশেষ বিষয়টি তাদেরকে তাড়িয়ে নিয়ে যায় মূল বস্তুটির দিকে, যেখানে সত্যিকারভাবেই তারা যথার্থ বামনের মতো সেই সব সৃষ্টিকর্তা তাদেরকে প্রশ্ন করেছেন। নিতে চাই আমার কৌতূহল ৪ আপনারা যারা বিজ্ঞানী, যারা জ্যোতির £ শান্তর গড়েছেন, কোন বস্তুকে আপন হাতের তালুতে পরীক্ষা করার মত- আপনারা যারা শক্তিশালী দূরবীন দিয়ে আমাদের এই মহা বিশ্বকে মনোযোগের সাথে পরীক্ষা করে চলেছেন, - তারা কি বলতে পারেন, কেমন করে সৃষ্টি হলো এই মহাবিশ্ব? আত্মিক জ্ঞানের অভাক সত্বেও বিজ্ঞানের এই মানুষটি তার জ্ঞানের হিস্সায় বড় উদার! সঙ্গে সঙ্গে সে জবাব দেয়, সহস্ব কোটি বছর আগে আমাদের এই বিশ্বজগত ছিল একখণ্ড জড় পদার্থ; এবং সেই বিরাটজড় পিণ্ডের কেন্দ্হ্থলে একদা সংঘটিত হলো এক মহা বিস্ফোরণ আর চতুর্দিকে উড়তে আরম্ভ করলো বৃহদাকার সেই ভগ্ন জড়পিণ্ডের বিরাট টুকরো! সেই মহা বিস্ফোরণ থেকেই জন্ম লাভ করেছে আমাদের সৌরজগৎ, জন্ু —

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।