প্রকাশকের কথা ভারতীয় বংশোডূত আহমদ দীদাত দক্ষিণ আফ্রিকার অধিবাসী । বাল্যকালে তিনি পিতার সাথে দক্ষিণ আফ্রিকায় যান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। তিনি যে এলাকায় বাস করতেন সেটা ছিল খ্রিস্টান অধ্যুষিত । এই এলাকার খ্রিস্টানরা ইসলাম ও মুসলমানদের সম্পর্কে নানারূপ সমালোচনা ও কটুক্তি করতো । তিনি এতে দারুণভাবে মর্মাহত হতেন । কিন্তু প্রতিবাদ করার মতো জ্ঞান ও যোগ্যতা তখন তীর ছিল না । এ অবস্থায় তিনি ইসলাম ও খিন্ট ধর্মের উপর ব্যাপক পড়াশোনা শুরু করেন এবং অল্প দিনের মধ্যেই এ বিষয়ে প্রভূত জ্ঞান ও ব্যুৎপত্তি লাভ করেন । তীর সাথে পাদ্বীদের বহুবার ধর্ম সম্পর্কিত বিতর্ক হয় এবং প্রতিবারই তিনি তার অসাধারণ জ্ঞান, প্রজ্ঞা এবং বিশ্রেষণক্ষমতা দ্বারা তাদেরকে ইসলামের শ্রেষ্ঠত্ব ও সার্বজনীনতার কথা বোঝাতে সক্ষম হন । জনাব দীদাত ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, অনলবৰ্ষী বক্তা ও ইসলাম প্রচারক । ইসলামের বিভিন্ন দিকের উপর ইংরেজি ভাষায় রচিত তার বহু গ্রন্থ রয়েছে। এর মধ্য থেকে বাংলায় অনুদিত ‘আল-কুরআন ঃ এক মহা বিস্ময়কর অলৌকিকতা’, ‘আল কুরআন ঃ এক চুড়ান্ত অলৌকিক মহাগ্রন্থ’, ‘হযরত মুহাম্মদ (সা) হযরত ঈসা (আ)-এর স্বাভাবিক উত্তরাধিকারী’, ‘বাইবেলে হযরত মুহাম্মদ (সা)’ এবং ‘আরব ও ইসরাইল $$ সংঘাত না সমঝোতা’__এই ক’টি পুস্তক ‘আহমদ দীদাত রচনাবলি’ নামে প্রকাশ করা হলো অনুবাদ করেছেন বিশিষ্ট অনুবাদক ও লেখক ফজলে রাব্বী ও মুহাম্মদ গোলাম মোস্তাফা । আহমদ দীদাত রচনাবলি পাঠে এ দেশের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে এবং ইসলামী জ্ঞানে সমৃদ্ধ হবে এই প্রত্যাশায় পুস্তকটি ২০০১ সালে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রথম প্রকাশ করা হয়। বইটি প্রকাশের সাথে সাথেই এর সকল কপি নিঃশেষ হয়ে যায় । ব্যাপক পাঠকপ্রিয়তার কারণে এবার এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হলো। আমাদের প্রত্যাশা, বইটি এবারও আগের মতোই পাঠকমহলে সমাদৃত হবে। মোহাম্মদ আবদুর রব পরিচালক, প্রকাশনা বিভাগ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
— صفحة ٣ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.