সূচি অধ্যায় এক : প্রারম্ভিক পটভূমি ৫৯ অধ্যায় দুই : কুরআনিক প্রত্যাদেশের বৈজ্ঞানিক প্রমাণ ৬৪ অধ্যায় তিন : পবিত্র গ্রন্থ আল-কুরআনের বিশুদ্ধতা ৬৯ অধ্যায় চার : সাহিত্য বিশারদবৃন্দের সত্যতা প্রতিপাদন ৭৫ অধ্যায় পাচ : “এর উপরে রয়েছে উনিশ” ৮০ অধ্যায় ছয় : গাণিতিক হিসাব এবং অনন্য শতাব্দী ৮৬ অধ্যায় সাত : গ্রন্থকার কোন মানুষ নয় ৯১ অধ্যায় আট : গাণিতিক অলৌকিকত্ ১০৩ অধ্যায় নয় : ভবিষ্যদ্বাণী ও সিদ্ধিলাভ ১১৬ অধ্যায় এক ₹ প্রারম্ভিক পটভূমি স্মরণাতীত কাল থেকেই মানুষের সাধারণ একটা বৈশিষ্ট্য এই যে, মানুষকে সঠিক পথে পরিচালনার জন্যে সৃষ্টিকর্তার তরফ থেকে তার ইচ্ছা ও পরিকল্পনা মাফিক যখনি কোন পথ প্রদর্শক আবির্ভূত হন, তখন তাঁদের সেই মূল্যবান বাণীসমূহ গ্রহণ না করে, মানুষ সেই সব প্রেরিত পুরুষদের কাছ থেকে অলৌকিক কিছু প্রমাণ চেয়ে বসে । দৃষ্টান্তস্বরূপ বলা যায়, ধর্মোপদেশ প্রদানের জন্যে হযরত ঈসা আলায়হিস সালাম যখন বনী ইসরাইলদেরকে শুধুমাত্র প্রচলিত ধর্মাচরণ থেকে বিরত থেকে আল্লাহ্র প্রদত্ত আইন ও নির্দেশ বিমণ্ডিত সত্যিকার নৈতিক দৃষ্টিভঙ্গি গ্রহণের আহবান জানালেন, তখন তার সেই প্রচারিত সত্যের প্রমাণ স্বরূপ তারা তার কাছে অলৌকিকত্্ দাবি করে বসলো । যেমন মথি লিখিত সুসমাচারের ১২ অধ্যায়ে ৩৮ ও ৩৯ নম্বর শ্লোকে লিপিবদ্ধ রয়েছে। তখন কয়েকজন অধ্যাপক ও ফরীশী তাকে বলল, আমরা আপনার কাছে কোন চিহ্ন দেখতে ইচ্ছে করি।” তিনি উত্তর করে তাদের বললেন, এই কালের ব্যভিচারী লোকে চিহ্নের অন্বেষণ করে, কিন্তু যোনা ভাববাদীর চিহ্ন ছাড়া আর কোন চিহ্ন তাদের দেওয়া যাবে না।” আপাতদৃষ্টিতে যদিও তিনি দেখতে পাই, প্রচুর অলৌকিকত্ব প্রদর্শন করেছেন তিনি! প্রত্যাদিষ্ট মহাপুরুষের নিকট তাদের প্রভুর কাছ থেকে যা অবতীর্ণ হয়েছিল, বাইবেল সেই অলৌকিক কাহিনীতে ভরপুর । বস্তুত এই সব লক্ষণ এই সব বিস্ময়কর ঘটনা, এই সব মুযিজা বা অলৌকিকত্ব সেই মহান আল্লাহ্র; কিন্তু তার মনুষ্য প্রতিনিধি মারফত এগুলো কার্যকর হয়েছে বলে আমরা সেসব বিস্ময়কর ঘটনাকে আখ্যায়িত করে থাকি মূসা আলাইহিস সালাম বা ঈসা আলাই হিসসালাম-এর অলৌকিকত্ব বা মুজিজা বলে।
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।