আহমদ দীদাত রচনাবলি
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

অধ্যায় ছয় বিতর্কের অবসান পবিত্র কুরআন একটি অলৌকিক মহাগ্রন্থ । এ পবিত্র গ্রন্থের অলৌকিকতা সম্পর্কে বিভিন্ন দৃষ্টিকোণ হতে অসংখ্য ব্যাখ্যা করা যেতে পারে। আমি কয়েকটি সাধারণ বিষয় নিয়ে চেষ্টা করেছি মাত্র । একজন সাধারণ মানুষ হিসাবে আমি যেভাবে চমকিত ও বিস্মিত হয়েছি সেই বিস্ময় ও চমক সকলের সঙ্গে উপভোগ করতে চেয়েছি মাত্র । এ বিষয়ে গবেষণার কোন শেষ নেই । আমার বিজ্ঞ জ্ঞানী মুসলিম ভাইদেরকে অনুরোধ করছি তারা আরও গবেষণা করুন । তাদের প্রচেষ্টায় আমি যেন দেখে যেতে পারি। সর্বশেষে একটি উদাহরণের মাধ্যমে এই ক্ষুদ্র পুপ্তিকা শেষ করছি । সোয়াজিল্যান্ডের প্রতি আহ্বান কয়েক বছর পূর্বে সোয়াজিল্যান্ডে একটি বিতর্কের সূচনা হয়েছিল। রাজা সবুজা তার রানীকে হারিয়েছিলেন। সে দেশের খ্রিস্টান গির্জা জল্পনা করতে লাগল একজন মানুষ পুনরায় বিবাহ করতে কতদিন অপেক্ষা করতে পারে। এটা আলোচনার জন্য কোন বিরাট সমস্যা ছিল না। কারণ রাজার আরও আট স্ত্রী বর্তমান ছিল। তখন বিবাহ বসার পূর্বে কতদিন অপেক্ষা করবে?” ' ক্ষুদ্ৰ রাজ্যে এই তর্ক তোলপাড় করে তুলল ৷ মহানুভব রাজা দেশের সকল গির্জার কর্মকর্তাদের আদেশ করলেন একটি ধর্মসভা ডেকে সমস্যার সমাধান করতে । সোয়াদি ভাই মিস্টার মুসা বোরম্যান যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি রাজার নিকট অনুমতি প্রার্থনা করলেন যে তার মসজিদেই এই বিতর্কে অংশগ্রহণ করতে দেওয়া হোক। রাজার অনুগ্রহে আমিও সেই সভায় অংশ গ্রহণের সম্মান লাভ করলাম । রোববার দিন সকাল বেলা রাজার ক্রাল বা ঘেরাও করা বাসভবনে খিিস্টানদের নানা পর্যায়ের প্রতিনিধি সমবেত হলো। উদ্দেশ্য বৈধব্যকাল কতদিন হবে সেই বিষয়ে একমত্য প্রতিষ্ঠা করা । বক্তার পর বক্তা বক্তৃতা দিতে লাগল । এই বিষয়ে আল্লাহ্‌ তা'আলা আফ্রিকানদের যথেষ্ট দক্ষতা দিয়েছেন, এরা প্রত্যেকেই একেকজন বিলি আল-কুরআন : এক মহাবিস্ময়কর অলৌকিকতা ৫৩ গ্রাহাম অথবা জিমি সাগর ৷ প্রতিটি বক্তৃতার পর শ্রোতারা প্রচণ্ডভাবে হাততালি দিতে লাগল । পরবর্তী বক্তা এসে পূর্ববর্তী বক্তৃতাকে “পালিশ” (Paali5) বলে উড়িয়ে দিতে লাগল (পালিশ অর্থ মতলববাজী বক্তৃতা) একজন আরেকজনের বক্তব্যকে রাবিশ, গারবেজ ইত্যাদি বলে বাতিল করতে লাগলেন আর সবাই হাততালি দিল। এমনি করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধর্মসভার অনুষ্ঠান চলল । বিকেল পাঁচটার দিকে আমার ডাক পড়ল। আমি পবিত্র কুরআন হাতে নিয়ে বলতে আরম্ভ করলাম, “আজ সকাল থেকে রাত অবধি একটি প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে বারবার হোচট খাচ্ছি। কিন্তু জবাব পাইনি ৷ প্রশ্নটি ছিল স্বামীর মৃত্যুর পর পুনরায় বিবাহিত হওয়ার পূর্বে বিধবা স্ত্রী কতদিন অপেক্ষা করবে। এ সম্পর্কে আমরা এতক্ষণ ওন্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্ট কি বলে তা শুনেছি । এবং নিউ টেস্টামেন্ট ও ওল্ড টৌস্টামেন্ট কি বলে তাও শুনেছি। কিন্তু আমাদের জবাব পাইনি। কারণ জবাবটি রয়েছে লাস্ট টেস্টামেন্ট (সর্বশেষ টেস্টামেন্টে) ৷ লাস্ট টেস্টামেন্ট বলতেই খ্রিষ্টান পাদ্রী ও পুরোহিতদের মধ্যে যেন বোমা বিস্ফোরিত হল । তারা জীবনে কোনদিন লাস্ট টেস্টামেন্টের কথা শুনেনি। “ওল্ড ও নিউ”, নিউ ও ওন্ড” কোথাও জবাব পাওয়া যাবে না ।, কারণ জবাব রয়েছে লাস্ট টেস্টামেন্টে । অর্থাৎ মানুষের নিকট ঈশ্বর যে সর্বশেষ গ্রন্থ পাঠিয়েছেন সেই সর্বশেষ গ্রন্থে ৷” এই বলে আমি পবিত্র কুরআন মাথার উপর উঁচু করে তুলে ধরলাম, তারপর দ্বিতীয় সুরার ২৩৪ আয়াতের ইংরেজি অনুবাদ পাঠ করে শোনালাম ৷ AIG C3309 Ee CHK GSS EE CEI 215 BEL SO HS ENO BRIO TY CGI HG FELIS 0S 0: \/ 23 a তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মৃত্যুমুখে পতিত হয় তাদের স্ত্রীগণ চার মাস দশ দিন প্রতীক্ষায় থাকবে । যখন তারা তাদের ইদ্দত-কাল পূর্ণ করবে তখন যথাবিধি নিজের জন্য যা করবে তাতে তোমাদের কোন অপরাধ নেই । তোমরা যা কর আল্লাহ্‌ সে সম্বন্ধে সবিশেষ অবহিত ৷ -- কুরআন ২: ২৩৪ “তারপর শ্রোতাদের উদ্দেশ্য করে বললাম চার মাস দশ দিন । এর কি কোন ব্যাখ্যা প্রয়োজন?” শ্রোতৃমণ্ডলী বলে উঠল “না” ৷ জ্ঞানী পুরোহিতদের নিকট এই চারমাস দশ দিন নির্ধারণ করার কারণ ব্যাখ্যা করলাম। এই আয়াতের পূর্বে ২২৮ নং

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।