আহমদ দীদাত রচনাবলি
/ 126
📝 Text 📖 PDF

৩০ আহমদ দীদাত রচনাবলি বাইবেলের বর্ণনাক্রমিক শব্দসূচির সাহায্যে নয় আমি বাইবেলের দুটি বর্ণনাক্রমিক শব্দসূচি পরীক্ষা করে দেখেছি। একটির প্রকাশক খ্রিষ্টানদের মধ্যে জিহোভার সাক্ষী নামক শাখা (Jehova's Witnesses) অপরটির প্রকাশক ইয়োংস এনালিটিকাল কোনকরডেন্স (Young's Analytical Concordance to the Bible) | দুটিতেই ৩,০০,০০০ শব্দসূচি রয়েছে। সেখানে ২৭ টা ‘এখন’ বা “ম০%' রয়েছে, কিন্তু আমি যে উদ্ধৃতিগুলো দিলাম তার একটিও সেখানে নেই । এর কারণ সহজেই অনুমেয় । আমি আপনাদের ধৈর্যের উপর চাপ সৃষ্টি করতে চাই না । আমি বুঝতে পারছি আপনারা চাচ্ছেন আমি অগ্রসর হই । আপনারা বলবেন, “ঠিক আছে, এখন মেহেরবানী করে আপনি আপনার কুরআন অবতীর্ণ হওয়ার গল্প বলুন ।” আমি বলতে আরম্ভ করি, “সেদিন রমযান মাসের ২৭ তারিখের রাত । ইসলামের পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্পাহু আলায়হি ওয়া সাল্লাম মক্কা শহরের বাইরে হেরা গুহায় অবস্থান নিয়েছেন। প্রায়ই তিনি হেরা গুহা পর্বতের গুহায় শান্তি, নীরবতা ও ধ্যান করার জন্য অবস্থান নিতেন । তার দেশবাসীর মাতলামী, বদমায়েশী, পৌত্তলিকতা, বিবাদ-বিসংবাদ, অবিচার, নিষ্ঠুরতা ইত্যাদি সমস্যা নিয়ে গভীরভাবে চিন্তামগ্ন হয়ে সমাধানের উপায় অনুসন্ধান করতেন । এমন অবস্থা যে প্রসিদ্ধ এতিহাসিক গীবন তার Decline and Fall of the Roman Empire গহ্থে বলেছেন £ঃ আরবরা মানুষরূপী পশু। অন্যান্য প্রাণীজগত হতে তাদের পার্থক্য খুব কম৷ কোন প্রকার বিবেচনাবোধ তাদের নেই ৷” “হেরা পর্বতে নির্জনে সমস্যা সমাধানের গভীর চিন্তায় মগ্ন । প্রায়ই একাকী সেখানে যান । কিন্তু কখনো কখনো প্রিয়তম স্ত্রী উম্মুল মুমেনিন খাদিজাতুল কোবরা সঙ্গে থাকেন। প্রথম আহ্বান এক রাত লায়লাতুল কদরের রাত । যখন আল্লাহ্র অনাবিল শান্তি সমস্ত সৃষ্টি জগতের উপর নেমে আসে এবং সমস্ত প্রকৃতি আল্লাহ্র দিকে উর্ধ্মমুখী হয় সেই রাতের মধ্যপ্রহরে আল্লাহ্র কিতাব তৃষ্ণার্ত আত্মার নিকট উন্ুক্ত হল । আল্লাহ্‌র ফেরেশতা জিবরাঈল (আ) তার নিকট উপস্থিত হলেন এবং তার মাতৃভাষায় তাকে নির্দেশ করলেন $ ‘ইকরা’ অর্থ ‘পাঠ্ঠ কর’ অথবা উচ্চারণ কর অথবা ঘোষণা কর। হযরত মুহাম্মদ সাল্লাল্াহ আলায়হি ওয়া সাল্লাম এতে ভয় পেলেন এবং সম্পূর্ণ অপ্রস্তুত হয়ে পড়লেন । এটা কোন ডিগ্ৰী প্রদান বা কনভোকেশন অনুষ্ঠান নয়। তিনি ভয়ে সচকিতভাবে চিৎকার করে বলে উঠলেন: “মা আনা বেকারিন” যার অর্থ “আমি শিক্ষিত নই ।” ফেরেশতা পুনরায় আহবান করলেন, ‘ইকরা’ ৷ দ্বিতীয় বার একই ভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম জবাব দিলেন । জিবরাঈল আল-কুরআন : এক মহাবিস্বয়কর অলৌকিকতা ৩১ (আ) তাকে দৃঢ়ভাবে আলিঙ্গন করে তৃতীয়বার আহবান করলেন 8 ইকরা বিসমে রাব্বিকাল্লাজী খালাক্‌ ৷ মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম এখন অনুধাবন করলেন তাকে কি করতে হবে, যা বলা হয়েছে তাই পুনরায় উচ্চারণ করতে হবে। যেহেতু আরবি শব্দ ‘ইকরা’ অর্থাৎ ‘পড়’ উচ্চারণ কর আবৃত্তি কর। সুরা আলাক-এর উপরোক্ত প্রথম আয়াতের পর আরও চারটি আয়াত পুনরায় বলা হয় এবং পাঠ করা হল যেগুলো এভাবেই এলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম-এর উপর প্রথম প্রত্যাদেশ । অবশেষে "পবিত্র কুরআন লিখিত হল। “জনাব দীদাত, থামুন” আমি যেন আপনার চিৎকার শুনতে পাচ্ছি। আপনার কুরআন নাযিল সম্পর্কিত যে বর্ণনা সেগুলো আপনি বলছেন, যে অসংখ্য উদাহরণ দিয়েছেন তা থেকে এটিও ভিন্ন নয়। সেগুলো মানুষের হাতে তৈরি। সেগুলো কি এশ্বরিক নয়? ভ্রম প্রবণ? ঠিক! আমি আনন্দিত যে আপনি স্পষ্ট বুঝতে পারছেন কিভাবে মানুষের আত্মগত মন চিন্তা করে কথা বলে এবং লিপিবদ্ধ করে। যখন হতে আপনি আমাকে বললে, কুরআন প্রত্যাদেশ সম্পর্কিত কাহিনী বলুন এবং আমি বলতে শুরু করলাম- “ সেদিন রমযান মাসের ২৭ তারিখের রাত ৷ ...... অত:পর পবিত্র কুরআন লিখিত হল ।” এগুলো ছিল আমার কথা, পবিত্র কুরআন থেকে, হাদীস "থেকে, ইতিহাস থেকে এবং জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে ধার করা কথা; এগুলো আমি দীর্ঘদিন ধরে শুনে আসছি। পবিত্র কুরআনের ধর্মগ্রন্থে মানুষের হাত আছে তেমন কোন ছায়া সেখানে নেই । এটিই যেভাবে এসেছে সেইভাবেই সংরক্ষিত হয়েছে। নিমে আমি আপনাদের পরীক্ষার জন্য নাযিলকৃত প্রথম পীচ আয়াত দিলাম । Add LA 2 2) 0 os CUI GSE 6 GE GINS ALS) bd AUCH 6 SEL GH SAINTS পাঠ কর তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন __ সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক’ হতে । পাঠ কর, আর তোমার প্রতিপালক মহা মহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন --- শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না । --- কুরআন ৯৬ : ১-৫ অদ্বিতীয় লিপিবন্ধকরণ পবিত্র কুরআনের বাণী নিবন্ধন, সে আরবি অথবা অন্য কোন ভাষায় অনুদিত Sa একই ধারাক্রমে লিপিবদ্ধ করা হয়েছে। সেখানে কোন ‘যদি’ এবং ‘কিন্তু’ || এই বাণী নিবন্ধনে অথবা তার অনুবাদে কোথাও পাওয়া যাবে না যে হযরত মুহাম্মদ সাল্লাল্পাহু আলায়হি ওয়া সাল্লাম “চল্লিশ বছর বয়সে তার প্রথম আহবান লাভ

— Page 15 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.