আহমদ দীদাত রচনাবলি
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

২৪৬ আহমদ দীদাত রচনাবলি জন্মকাল থেকেই আজ পঁচিশ বছর যাবত ইহুদী-আরব সংঘর্ষ অব্যাহত রয়েছে। এই পঁচিশ বছরের ইতিহাস প্রমাণ করে রাজনৈতিকভাবে ইসরাইলের সমস্যার সমাধান হবে না। তাদেরকে অবশ্যই বিকল্প হিসাবে আধ্যাত্মিক শক্তির আশ্রয় নিতে হবে। কেবলমাত্র আধ্যাত্মিক বিপ্পব তাদেরকে অফুরন্ত উন্নয়নের সম্ভাবনার দিকে নিয়ে যাবে। আমার মনে হয় আমি ইতোপূর্বে যে আধ্যাত্মিক পরিবর্তন অথবা নামপত্র পরিবর্তনের কথা বলেছিলাম তিনি সেই কথাই বলেছেন। তবে আমার মত স্পষ্ট করে বলতে ভয় পেয়েছেন । আমি বলেছিলাম লেবেল পরিবর্তন করতে ৷ তিনি বলেছেন আধ্যাত্মিক পরিবর্তনের কথা ৷ মনে হয় তিনি আমার শ্রোতাদের একজন । যে বলেছিল আপনার বাণী আমি ইসরাইলে পৌছে দেব। (8) ১৯৮২ সালে সাবরা ও শাতিলায় গণহত্যার প্রতিবাদে তেলআবিবে তিন লক্ষ ইহুদী সমবেত হয়ে প্রতিবাদমুখর শ্লোগান দিচ্ছিল “বেগিন ওসারন পদত্যাগ কর । তোমাদের হাতে রক্ত লেগে আছে৷” মুদ্যায়ানঘা ক:অথাকার করতে সারে কিছু সংখ্যক ইহুদীর কিছুটা মহানুভবতা রয়েছে। (৫) জোহানসবার্গের সানডে স্টার নববর্ষ সংখ্যায় প্রতিবেদন ৷ ইসরাইলি সৈন্য বাহিনীর সংরক্ষিত দলের একজন সদস্য হিসাবে ডানি বেনতাল লিখেছেন গাজা গিয়েছিল । তিনি সিমিটি বিরোধী অথবা আত্মবিরোধী ইহুদী নন। বরং পবিত্র কুরআনের বর্ণনা মত একজন মুমিন । তিনি লিখেছেন। (ক) “ফিলিস্তিন রাষ্ট্র ইতোমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। এই বিষয়ে কোন ভুল নেই ৷ জা বালিয়া ও শাতীতে এই রাষ্ট্র রয়েছে। এই রাষ্ট্র রয়েছে মসজিদে ও মানুষের মনে। পিএলও পতাকা যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে আমাদের ধারণা আমরা এই যুদ্ধে হেরে গিয়েছি। এরেজ ইসরাইলের অর্থাৎ ভূমির এই বর্গমাইলে যে যুদ্ধ সেই যুদ্ধে আমরা পরাজিত ৷ প্রথমত ইনতিফাদা আমাদের চোখ খুলে দিয়েছে। কেউ কেউ আমাদের মধ্যে এ কথা অনুধাবন করতে পেরে রীতিমত শঙ্কিত । কিন্তু অনেক ইসরাইলি বুঝতে চায় না কি ঘটছে। তাতে কি আসে যায়। এক প্রকার স্থিতিস্থাপকতায় পৌছানো গিয়েছে। তাদের হারাবার কিছুই নেই তারা তাদের গর্ব তাদের জাতীয় পরিচিতি ও স্বাধীনতার জন্য যুদ্ধ করছে। স্থানীয় জনসাধারণের মধ্যে আমরা যতই ভীতির সঞ্চার করি না কেন আমরা তাদের জীবনের উপর সম্পূর্ণ আরব ও ইসরাঈল : সংঘাত না সমঝোতা ২৪৭ নিয়ন্ত্রণ রক্ষা করতে পারছি না। সর্বশেষ পরাজয়ের সকল লক্ষণ দেখা যাচ্ছে। বার বছরের এক শিশুকে দেখেছি পাথর ছুড়ে মারছে। সে জানে তার কি হতে পারে। সেই ভীতির পিছনে আমি লক্ষ্য করেছি এক প্রকার গর্ব । সৈন্যরা চিৎকার বলে ওকে গুলি করে মাথা গুড়িয়ে দাও । তার হাত ভেঙ্গে দাও ৷ এমন শিক্ষা দাও আর যেন পাথর ছুড়ে না মারে। এ কথাগুলো একজন সৈনিকের, যে একদিন আগে আইন মান্যকারী খোদাভীরু সেই রাষ্ট্রের নাগরিক যে রাষ্ট্র ইহুদীদেরকে আশ্রয় দেওয়ার জন্য ঠিক * একই আবেগ হতে সৃষ্টি হয়েছিল পৃথিবীর অন্য কোন জাতি না বুঝতে পারলেও আমাদের বোঝা উচিত । যখনই কোন তরুণ আমার দিকে প্রস্তর নিক্ষেপ করে আমি নিজেকে অপরাধী না ভেবে পারি না। কারণ আমি যদি অনুরূপ পরিস্থিতি, থাকতাম আমিও প্রস্তর নিক্ষেপ না করে পারতাম না । কিন্তু একজন সৈন্য হিসাবে তার দিকে ফিরে বলতে পারি অন্যদের হাতে ইহুদী জাতি যে নির্যাতন সহ্য করেছে সেই হিসাবে আমি তোমাদের প্রতি সহানুভূতিশীল । এই শিশুগুলি কি সুন্দর ময়লা, ডাস্টবিন ও ংরা থেকে উঠে আসছে। তরুণ স্বচ্ছ মুক্তর মত ধূসর বর্ণের মুখমণ্ডল প্রস্তুত উজ্জ্বল ও নির্দোষ তাদের চোখ। তিন বছরের শিশু আমাদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানায়। পীচ বছরের শিশু ইতোমধ্যেই জেনেছে আমরা তাদের শক্ৰ । হাসতে হাসতে তারা আমাদেরকে দুই আঙ্গুল দিয়ে “V" চিহ্ন দেখায়। এর প্রকৃত অর্থ কি জানে না। আমরা জানি কি করতে হবে। কঠোরভাবে অথচ ভদ্রতা সহকারে যেমন পরিস্থিতি চায় কিন্তু পরিস্থিতি এমনই হয় যে আমরা একটা শুকরের বাচ্চায় পরিণত হই । একুশ বছর গত হয়েছে যখন থেকে এই এলাকা ইসরাইলীদের নিয়ন্ত্রণে এসেছে। একটি পূর্ণ বংশ এখানেই বড় হয়েছে। তথাপি আজও তারা আমাদের বিদেশী শক্তি ব্যতীত আর কিছুই ভাবে না । ইহুদী বসতি স্থাপনকারীরা সরকারি ভর্তুকি প্রদত্ত আবাসন গৃহে মিথ্যার মধ্যে বসবাস করছে। অদূরেই রয়েছে মারমুখী প্রতিবেশী ৷ তারা অনুধাবন করে যে সৈন্যবাহিনীর উপর তাদের নিরাপত্তা নির্ভরশীল ৷ প্রতিদিন সন্ধ্যায় তারা মিনিবাস করে বেড়াতে বের হয়। আর প্রহরারত ক্লান্ত সৈনিকদের মাঝে গরম সুপ ও খাবার পরিবেশন করে অধিকাংশ সৈন্য কৃতজ্ঞচিত্তে আবার গ্রহণ করে। অনেকে নিজেদেরকে এই বলে ধোকা দেয়: যে যুক্তিসঙ্গত অনুরোধের মাধ্যমে একদিন তারা বসতি স্থাপনকারীদেরকে বোঝাতে পারবে যে যাবে। আর সরকারি ভর্তুকির কারণে তাদের ব্যাংক একাউন্ট ক্রমাগত ভারী হয়ে উঠছে। আমাদের মধ্যে কিছু সংখ্যক আদর্শবাদী শান্তিরক্ষক তাদের কোন দান বা উপহার গ্রহণ করে না। আর সামান্যতম যদি মনে হয় জোর করে অধিকার করা৷

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।