২৪ আহমদ দীদাত রচনাবলি বিজ্ঞানের প্রতি পরামর্শ “বিশ্বের ধর্মগ্রন্থগুলোর মধ্যে পবিত্র কুরআন বিশ্বজগতের জ্ঞান অন্বেষণের বিষয়ে অধ্যয়নের প্রতি যে গুরুত্ব আরোপ করেছে তা এক বিস্ময়কর বৈশিষ্ট্য । আমাদের চারদিকে যে অসংখ্য প্রাকৃতিক ঘটনা সংঘটিত হচ্ছে তার প্রতি বারবার দৃষ্টি আকর্ষণ তারা যেন বৈজ্ঞানিক জ্ঞান আহরণ করে এবং এসব বিষয়ে অধ্যয়ন তাদের ধর্মীয় কর্তব্য । বারবার পবিত্র কুরআন গুরুত্ব সহকারে নির্দেশ করেছে, বিশ্বপ্কৃতির যা কিছু | সবই মানুষের সেবার জন্য । তাই তারা যেন এই প্রকৃতিকে তাদের নিজের কাজে লাগায় । এখানে আমাদের প্রতি উপদেশ রয়েছে আমরা যেন মানবদেহের কাঠামো ও কার্যক্ষমতা অধ্যয়ন করি। আমরা যেন প্রাণীজগতের বৈচিত্র্য, কাজ ও শ্ৰেণীবিন্যাস অধ্যয়ন করি, আমরা যেন অধ্যয়ন করি উদ্ভিদের শ্ৰেণীবিন্যাস এগুলোর কার্যপ্রণালী এবং গঠনপ্রকৃতি । এগুলোর অনেক কিছুই জীববিজ্ঞানের সমস্যা । পবিত্র কুরআন আমাদেরকে প্রাকৃতিক নিয়ম এবং বস্তুর সাধারণ গুণ সম্পর্কে অধ্যয়ন করতে উপদেশ দেয়-এগুলো আধুনিক পদার্থবিদ্যার সমস্যা বিশ্বাসকে দৃঢ় করার জন্য সৃষ্টির অন্তর্নিহিত রহস্যের গভীরে প্রবেশ করে তার থেকে জ্ঞান অন্বেষণ করা আমাদের কতব্য। | পবিত্র কুরআান আমাদেরকে উপদেশ দেয় যেন আমরা মৌলিক ও যৌগিক পদার্থের গুণাগুণ এবং তাদের সংযোগের নিয়ম এবং সংযোগের ফলে একের উপর অপরের কি প্রভাব যা আধুনিক রসায়নবিদ্যার বিষয় তা অধ্যয়ন করি। পবিত্র কুরআন অজৈবিক পরিবর্তন ইত্যাদি যাবতীয় বিষয়ে গভীর অধ্যয়নের নির্দেশ দেয়। এ সম্পর্কে অজ্ঞতা আধুনিক ভূবিদ্যার সমস্যা । পবিত্র কুরআন আমাদেরকে উপদেশ দেয় আমরা যেন পৃথিবীর সাধারণ পরিচয়, এর প্রাকৃতিক বিভাজন যেমন সমুদ্র, নদী, পর্বত, সমভুমি ইত্যাদি সম্পর্কে অধ্যয়ন করি। আমরা যেন অধ্যয়ন করি পৃথিবীর রাষ্ট্রীয় বিভাজন সম্পর্কে । এসব বিষয় আধুনিক ভূগোলের অন্তর্গত । পবিত্র কুরআন আমাদেরকে উপদেশ দেয়, যেগুলো আধুনিক জ্যোতিবিজ্ঞানের বিষয় । যেমন £ঃ আমরা করি। পবিত্র কুরআন উপদেশ দেয় আমরা যেন বাতাসের চলাচল, মেঘের সংঘটন ও বিবর্তন বৃষ্টির বর্ষণ ইত্যাদি বিষয় অধ্যয়ন করি। এগুলো আবহাওয়া বিজ্ঞানের বিষয় । বহু শতাব্দী যাবত বিজ্ঞান চর্চার ক্ষেত্রে মুসলমানরা ছিল অগ্রগামী । তারপর ধীরে ধীরে এই নেতৃত্ তাদের হাত থেকে সরে গেছে। মুসলমানরা তাদের নেতৃত্বের ভূমিকায় অকৃতকার্য হতে লাগল । ফলে বস্তুবাদী ইউরোপ মুসলমানদের তৈরি নেতৃত্বের শূন্য স্থান পূরণ করল । মওলানা মুসলমানদের অবদান সম্বন্ধে বলেছেন যে, আল-কুরআন : এক মহাবিস্ময়কর অলৌকিকতা ২৫ “ইসলাম যে বুদ্ধিবৃত্তিক অভ্যুত্থান ঘটিয়েছিল সেটি ছিল এক বিশাল কর্মকাণ্ড । জ্ঞানের এমন কোন শাখা ছিল না, যেখানে মুসলমান পণ্ডিতদের হাত পড়েনি। সেখানে তাদের নিজেদের জন্য উচ্চ আসন সৃষ্টি করে নিয়েছিল । প্রকৃতপক্ষে ইসলাম চায় মুসলমান সমাজ হবে বুদ্ধিভিত্তিক সমাজ গঠন | ইসলামের প্রাথমিক লক্ষ্য হচ্ছে বিজ্ঞান ও অন্য সকল বিষয়ে জ্ঞানচ্চী । মুসলমানরা না হলে ইউরোপ কোনদিন রেনেসা দেখতে পেত না এবং আধুনিক বৈজ্ঞানিক যুগের সূচনাও হত না। যে সকল জাতি ইউরোপের নিকট হতে বৈজ্ঞানিক জ্ঞান লাভ করেছে তারা প্রকৃতপক্ষেই অতীতের ইসলামী সমাজের পরোক্ষ শিষ্য । মানবতা ইসলামের নিকট এমন খণে আবদ্ধ, যা পরিশোধ করা কারো পক্ষেই সম্ভব নয়। বিশ্ব নানাভাবে ইসলামের নিকট কৃতজ্ঞতার পাশে আবদ্ধ । সুবক্তা ও সুভাষী মওলানা সাহেব মুসলমান কর্তৃক বিজ্ঞান চর্চা বিষয়ে সেই অসাধারণ বর্ণনা শেষ করতে গিয়ে বললেন £ “সর্বশেষ একটি কথা অত্যন্ত জোরের সঙ্গে বলছি, মুসলিম সমাজ ইসলাম থেকেই জন্ম নিয়েছে। অন্যদিকে ইসলাম মহান আল্লাহর প্রত্যাদেশে গভীরভাবে প্রোথিত ৷ বিশ্বাস ও অনুশীলনের মাধ্যমেই যা কোন মানুষকে প্রকৃত মুসলমান হতে হয়, অন্যভাবে নয় । ইসলাম বলে, একজন মুসলমান তার চারপাশে যে বাস্তব জগত সে সম্পর্কে প্রশ্ন করবে এটাই তার ধর্মীয় কর্তব্য । এই প্রশ্নের মাধ্যমে তার বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা, তাকে তার সষ্টা সম্পর্কে জ্ঞান লাভের দিকে পরিচালিত করবে। ইসলামে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা লক্ষ্য বা উদ্দেশ্য নয় বরং উচ্চতর লক্ষ্যে পৌছার পথ এবং এটাই প্রকৃতপক্ষে মানবতার প্রকৃত গন্তব্যস্থল ৷” lo CAEN b O32) SILL) BC) আমরা তো আল্লাহ্র এবং নিশ্চিতভাবে তার দিকেই প্রত্যাবর্তনকারী । = কুরআন ২: ১৫৬ আমার স্থগিত বক্তৃতা ১৯৩৪ সালে সেই মহান ব্যক্তিত্ মওলানা আবদুল আলীম সিদ্দিকীর উপরে বর্ণিত ভাষণ তার নিজের মুখে শুনবার সৌভাগ্য হয়েছিল আমার । ৩০ দশকের শেষ দিকে সেই বক্তৃতাটির একটি পুস্তিকা যখন হাতে পেলাম তখনই সেটি সামান্য কিছু পরিবর্তন করে মুখস্থ করে ফেললাম । তখন আমি এডামস মিশন স্টেশনে এক দোকানে কর্মরত আমার এমনই উৎসাহ হলো যে এডামস কলেজের ছাত্র শিক্ষকদের সম্মুখে আমি নিজেই এঁ বিষয়ে বক্তৃতা দেওয়ার ব্যবস্থা করে ফেললাম ।
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।