২৩৮ আহমদ দীদাত রচনাবলি প্রার্থনা করেন। তাহলে অনেক বেশি ফলপ্রসূ হবে। তিনি একমাসের মধ্যে ৫১ মিলিয়ন ডলার সংগ্রহ করে দেশে ফিরে আসলেন। বর্তমান কালে এঁ অর্থ খুব বিরাট পরিমাণের মনে নাও হতে পারে। কিন্তু তখনকার দিনে মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ তৈল উৎপাদনকারী সৌদি আরবের সমগ্র তেলের আয়ের তিন গুণ ছিল৷ ১৯৪৮ সালে হতভাগা আরব জাতি অস্ত্রে, জনশক্তিতে এবং অর্থশক্তিতে অনেক বেশি পিছিয়েছিল। ১৯৫৬ সাল পরবর্তী পরাজয় “পথি মাসকেটিয়ার্স” আমেরিকার ফিল্ম এতিহ্যের মত সত্য । বিটিশ, ফ্রান্স ও ইসরাইল সম্মিলিতভাবে তাদের অপারেশন খ্রি মাসকেটিয়ার্স পরিচালনা করে ১৯৫৬ সালে আমাদের ইহুদী ভাইয়েরা আরব দেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ মিসরকে পরাভূত করল । সাকতাই তেভিত রচিত মোসে দায়ানের জীবনী গ্রন্থে লিখেছেন যে ১৯৫৬ সালের সিনাই অভিযানের পরিকল্পনা সৈন্যবাহিনীর প্রধান সেনাপতি হিসাবে তিনিই তৈরি করেছিলেন, আর বাস্তবায়নও তিনি করেছিলেন। এ বইয়ের ২৬৭ পৃষ্ঠায় দায়ান ইসরাইল বাহিনীর অভিযানের পরিকল্পিত মানচিত্র প্রকাশ করেছেন। এই অভিযানের সফলতায় তিনি এতখানি গর্বিত যে বলেছেন প্রয়োজন হলে করবেন । সত্য কথা বলতে কি ১৯৬৭ সালে পাঠ্যপুস্তকের ছকমত তিনি মিসরীয় বাহিনীকে একইভাবে পর্যুদস্ত পরাভূত করেছিলেন। দায়ান নিশ্চিত জানতেন কোন আরব তার জীবনী গ্রন্থ পাঠ করবে না । এমন কি ইহুদীর লেখা ইহুদী সম্পর্কিত লেখা কোন বই তারা পড়বে না। অথচ এই বই পড়লে তারা জানতে পারত তাদের চাচাতো ভাইয়েরা তাদের সর্বনাশ করার জন্য কি পরিকল্পনা করেছে। মুসলমানদের শিক্ষা হবে না আল্লাহ্ তা'আলা হযরত মুহম্মদ সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি কুরআনের প্রথম যে ওহী অবতীর্ণ করেছেন তা হচ্ছে: “ইকরা”। অর্থ ‘পাঠ কর’ । তার মাধ্যমে মুসলমানদেরকে আদেশ করেছেন পড়তে ৷ কিন্তু মুসলমানরা অনুশীলন করছে “লা ইকরা” অর্থাৎ আমরা পাঠ করব না । ইহুদীরা তাদের নিজেদের সাহিত্যে যে সকল গোপন তথ্য প্রকাশ করে দিচ্ছে সেগুলের খবর কি আমরা রাখি? তার অর্থ আমরা শিক্ষা গ্রহণ করি না। আরব ও ইসরাঈল : সংঘাত না সমঝোতা ২৩৯ ইহুদী কর্তৃক বারংবার আমরা পরাজিত হচ্ছি তার কারণ কি? এর জবাব অতি সহজ । তাদের উন্নততর পরিকল্পনা ও অন্তর । সংক্ষেপে বলা যায়- প্রকৌশল ৷ প্রকৌশল কোন নিষিদ্ধ বিষয় নয় । ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর রনডেবশ সভায় ইহুদী ছেলেমেয়েদের সামনে উপরের কথাগুলি বলেছিলাম ৷ সাত বছর পর মার্টিন যুকার তেলআবিব থেকে আমার কথারই প্রায় হুবহু পুনারাবৃত্তি করেছিলেন। “ইসরাইলের জানা মতে প্রতিটি আরব সৈন্য সাধারণত কৃষক পরিবার থেকে আগত । তারা স্কুলে বড় জোর ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেছে। অন্যদিকে ইসরাইলী যুবকদের বাধ্যতামূলকভাবে সৈনাবাহিনীতে একটি নির্ধারিত সময় পর্যন্ত কাজ করতে হয়। তারা কমপক্ষে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করে। কিছু সংখ্যক দ্বাদশ শ্রেণী ও প্রকৌশল বিষয় পড়াশুনা সমাপ্ত করেছে। ইসরাইলীরা তাদের শত্রুদের স্বাস্থ্য সম্পর্কে উঁচু ধারণা রাখে । অর্থাৎ গড়পরতা আরব সৈন্যদের স্বাস্থ্য ইসরাইলীদের চেয়ে ভাল । সেদিন আমি ইহুদী ছাত্রদেরকে বোঝাতে চেষ্টা করেছিলাম যে ইহুদী আরব ংঘর্ষের সমাধান অন্ত্র দ্বারা সম্ভব নয় । একদিন হয়তো আরবরা ইহুদীদের অস্ত্রের চাইতে উন্নৃতর অস্ত্র লাভ করবে। একদিন ইসরাইলীদের প্রধান পৃষ্ঠপোষক, আর্থিক সহায়তাদানকারী, রক্ষক ও উৎসাহদাতা মহাপরাক্রমশালী আমেরিকা হয়তো ভিয়েতনামীদের যেমন ছেড়ে এসেছিল তেমনি ইহুদীদেরকেও ছেড়ে আসতে পারে। সকলের অনুধাবন করা উচিত বৃহৎ শক্তিবর্গের বন্ধুত্ব কখনই চিরস্থায়ী নয়। তারা যেমন নিজের নেতৃবৃন্দের প্রতি অস্থিরচিত্ত তেমনি অন্যান্য দেশের প্রতিও অস্থিরিচিত্ত যখন সময় আসবে তখন তারা তাদের গতকালের নেতাকে ফাসিতে লটকাবে অথবা পুড়িয়ে মারবে । এমতাবস্থায় তেমন পরিস্থিতির জন্য অপেক্ষা করা উচিত নয়। এখনই তোমাদের আরব ভাইদের সঙ্গে সমঝোতা করা উচিত । তোমাদের ইতিহাসে ভাইয়ে ভাইয়ে যে প্রতিদ্বন্দিতার বিষয়ে বহু ঘটনা রয়েছে। ইহুদী বাইবেলে এইরূপ সংঘর্ষ অসংখ্য । আদি পুস্তকে হাবিল ও কাবিল, ইসহাক ও ইসমাইল, ইয়াকুব ও যোসাও, সোলায়মান ও আদোনিজা যেমন সংঘর্ষ করেছিল, বর্তমানে আরব ও ইসরাইল সংঘর্ষ তেমনই । লেবেলের পার্থক্য আমি বিশ্ববিদ্যালয়ের ইহুদী ছাত্রদের জিজ্ঞাসা করলাম, ইহুদী ও মুসলমানদের মধ্যে বিভেদ কোথায়? এই বিভেদ জাতিগত বিভেদ নয়, সাংস্কৃতিক বিভেদও নয়, ধৰ্মীয় পাৰ্থক্যও নয়। কারণ বিশ্বাসের ক্ষেত্রে তাদের মধ্যে কোন মৌলিক বিভেদ
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।