অধ্যায় চার ইহুদী সম্পর্কে আল্ কুরআন তক্ুণ ইহুদীদের আহবান ১৯৬৭ সনে ইসরাইলের তথাকথিত ছয়দিনের যুদ্ধের পরের ঘটনা । তখন আমি দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছি। কেপটাউন বিশ্ববিদ্যালয়ের ইহুদী ছাত্ররা সম্ভবত বক্তৃতা সম্পর্কিত বিজ্ঞাপন দেখেছিল বক্তৃতার বিষয়বস্তু ছিল বাইবেলে হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে কি বলে,’ মুহন্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈসা (আ) স্বাভাবিক উত্তরাধিকারী, যিশু কি ক্রুশবিদ্ধ হয়েছিলেন? ইত্যাদি । তারা উৎসাহিত হয়ে আমার বক্তৃতার সংগঠকদের সঙ্গে যোগাযোগ করে তাদের মাঝে বক্তৃতা দেওয়ার জন্য দাওয়াত করেছিল। রনডেবশ নামে একটা হল তারা খ্রিষ্টানদের কাছ থেকে কিনেছিল। সেই হলে বক্তৃতার ব্যবস্থা হয়েছিল। সম্ভবত মরুভূমির যুদ্ধে পরাজয়ের পর মুসলমানরা কি চিন্তা করছে তা জানাই তাদের উদ্দেশ্য । “ও জেরুজালেম” গন্ধে ল্যারিকলিন্স ও ডোমেনিক লাপিয়ার আরব সেন্য সম্পর্কে প্রকৃত চিত্র তুলে ধরেছেন। “বেনগুরিয়ান নাছোড়বান্দা। সে কখনও শত্রুকে খাটো করে দেখতো না। পাঁচ আরব বাহিনী মিলিত হয়ে তাদেরকে যদি আক্রমণ করে এই ভয় তাদের জন্য সর্বাপেক্ষা ভীতিকর ছিল। কিন্তু বেনগুরিয়ান যদি তার শত্রুকে খাটো করে না দেখতেন তিনি তাদের বাহুল্য গর্ব বিশ্বাস না করতেন কথাকে সত্য বলে গ্রহণ করতে আক্রমণের হুমকি তার জাতির জন্য এক মারাত্মক ভীতি ছিল। কিন্তু এখানে তাদের জন্য এক বিরাট সুযোগও ছিল।” অস্ত্র সজ্জায় সজ্জিত পয়গম্বর নামে বেনগুরিয়ানের জীবনী গ্রন্থের লেখক মাইকেল জোহা প্রধান মন্ত্রীর মুখ দিয়ে বলাচ্ছেন, সত্য কথা বলতে কি আমরা বিজয়ী হয়েছিল সেটি কি অলৌকিক ঘটনা নয় কারণ আরব সৈন্য বাহিনী একেবারেই অপদার্থ । আরব ও ইসরাঈল : সংঘাত না সমঝোতা ২৩৩ ° তরুণ ইহুদী ছেলেমেয়েদের সামনে বক্তৃতা দেওয়ার জন্য আমি নিজেকে উচ্চাসন থকে নামিয়ে আনলাম। বিষয় হিসাবে নির্বাচন করা হয়েছিল ইহুদী সম্পর্কে আল-কুর i SERENE EE বক্তৃতার জন্য দীড়ালাম ৷ প্রথমে কুরআন শরিফ থেকে ২০ : ২৫-২৮ আয়াত তিলাওয়৷'ত করলাম । কোন অর্থ বললাম না। সম্মোহনীয় প্রতিক্রিয়া যখন আমি তিলাওয়াত করছিলাম মনে হল তরুণ চেহারাগুলিতে এক প্রকার বিস্ময় ও দিশেহারা ভাব। তারা আশা করছিল আমি ইংরেজিতে বলতে শুরু করব । কিন্তু এটি একটু ভিন্ন হল । আমি বললাম, “সন্মানিত সভাপতি ও আমার প্রিয় সন্তানগণ । এইমাত্র আমার মুখ থেকে যে কথাগুলি শুনলেন সেইগুলি মূসা (আ)-এর প্রার্থনা । যখন আল্লাহ্ তা'আলা মুসা (আ)-কে নির্দেশ দিলেন ফেরাউনের কাছে গিয়ে বনি ইসরাইলগণকে দাসত্বের বন্ধন থেকে মুক্তি দেওয়ার জন্য বলতে, তখন তিনি এই মোনাজাত করেছিলেন। আমি তোমাদেরকে কোন মন্ত্র পড়ে সম্মোহিত করতে চাইনি । মুসা (আ) বিচারের হাত থেকে শাস্তির ভয় পালিয়ে বেড়াচ্ছিলেন কারণ তিনি একজন মিসরীয়কে হত্যা করে ফেলেছিলেন। তিনি ছিলেন তোতলা। এখন আল্লাহ্ তা'আলা যখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও অত্যাচারী রাজা ফেরাউনের কাছে যেতে বললেন তখন তিনি ভয়ে আল্লাহ্র কাছে সাহায্য চাইলেন। মূসা বলল, “হে আমার প্রতিপালক! আমার বক্ষ প্রশস্ত করে দাও। এবং আমার কর্ম সহজ করে দাও । আমার জিহ্বার জড়তা দূর করে দাও । যাতে তারা আমার কথা বুঝতে পারে। -_ কুরআন- ২০ : ২৫-২৮ “আমার বক্ষ প্রশস্ত করে দাও। আমাকে সাহস দাও। আমাকে শক্তি দাও । - আমরা বলি আমাদের বক্ষদেশ হচ্ছে জ্ঞান ও ভালবাসার পীঠস্থান ৷ তিনি প্রথমে সেই
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।