২২০ আহমদ দীদাত রচমাবলি হহুদীদের সঙ্গে আমার সম্পর্ক পঞ্চাম দশকের প্রথমদিকে আমি ইহুদীদের জন্য কাজ করতাম । তারা আমার সঙ্গে ভাল ব্যবহার করত ও পারিশ্রমিকও ভাল দিত । বাণিজ্য জগতে আমার দীর্ঘ পেশাকালে তাদের মধ্যে আমি অনেক ভাল মনিব পেয়েছি । যে কোম্পানিতে আমি চাকুরি করতাম তখন তাদের ৯টি দোকান ছিল। এখন সেই “বিয়ার ব্রাদার্যের' ১২৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। একদিন আমার মনিব মিস্টার বেরিন বিয়ার তার অফিস কক্ষে ডেকে নিলেন এবং বললেন আর্জেন্টিনা হতে এক ইহুদী দম্পতি তার এখানে বেড়াতে এসেছেন । তার ইচ্ছা আমি তাদেরকে নিয়ে ডারবান শহরের ভারতীয় এলাকায় নিয়ে যাই । তাদের নিয়ে শহরটা দেখাই । তারপর কোন ভারতীয় রেস্তোরায় গিয়ে মশলাদার খাবার খাওয়ানো যাবে। তিনি আমার পরামর্শ চাইলেন। আমি বললাম ‘গুডউইল লাউঞ্জ’ নামে একটি ভারতীয় রেস্তোরা আছে। কিন্তু সেটা ভারতীয় হলেও অন্যান্য ইউরোপীয় রেস্তোরার মতোই । তবে কারি-পাউডার দিয়ে কিছু একটা রান্না করে বলে ভারতীয় খাবার । তার চেয়ে আমার বাড়িতেই আসুন না কেন? সেখানে আমরা মুসলমানরা যা খাই তাই খাওয়াব। ভারতীয় গান শোনাব। তারপর দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় মসজিদ ঘুরিয়ে দেখাব । আমার প্রস্তাব তার মনপূত হল । তবে ঠিক হলো তিনি তার স্ত্রীর মতামত জেনে বলবেন । পরের দিন সকালে তিনি আবার ডেকে বললেন, আমার প্রস্তাব নাকি তার স্ত্রীর খুব ভাল লেগেছে। যা হোক নির্ধারিত দিনে আমাকে অবাক করে ছয়জন মেহমান এসে যথাসময়ে উপস্থিত । মিস্টার ও মিসেস বিয়ার, মিস্টার ও মিসেস দানিয়েল আর আর্জেটিনা_হতে আগত . দম্পতি ৷ সবাই ইহুদী । ভাত, তরকারি ও চাপাতি সবাই উপভোগ করলেন । হান্কা গল্প হচ্ছে, এমন সময় আজান শোনা গেল । জুমা মসজিদ আমার বাড়ির নিকটে । আজানের সঙ্গে সঙ্গে আমি তার অর্থ করে তাদেরকে শোনাতে লাগলাম । আজানও শেষ হল আমাদের খাওয়া ততক্ষণে শেষ । আমি বললাম তাদের যদি আপত্তি না থাকে তাহলে মসজিদে গিয়ে মুসলমানরা কিভাবে নামায পড়ে তা তারা দেখতে পারেন। মিস্টার বিয়ার জানতে চাইলেন মসজিদে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে কি না? তিনি সম্ভবত আমার মূল প্রস্তাব ভুলে গিয়েছিলেন। আমি বললাম, “অবশ্যই” ৷ দক্ষিণ আফ্রিকার মুসলমান অধিবাসীরা উদার হৃদয়ের মানুষ ৷ অমুসলিমদের প্রতি তারা কোন প্রকার বিদ্বেষ বা হিংসা পোষণ করে না, এখানকার আলেমরা তাদেরকে মনে করিয়ে দেয় যে স্বয়ং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাজরানের একদল খ্রিসষ্টানকে মসজিদে নববীতে থাকতে দিয়েছিলেন। আরব ও ইসরাঈল : সংঘাত না সমঝোতা ২২১ তিনদিন তিনরাত তারা সেখানে ছিলেন। সেখানেই খাওয়া দাওয়া করেছেন, ঘুমিয়েছেন ও তিনদিন সম্ভবত তিন রাতও আলাপ-আলোচনা করেছিলেন। এমনকি যখন রোববার হল তখন তিনি তাদেরকে সেই মসজিদেই তাদের ধর্মীয় কৃত করতে বলেছিলেন। মসজিদে ইহুদী মসজিদে পৌছানোর পর আমি আমার মনিব ও মেহমানদেরকে জুতা খোলার পরামর্শ দিলাম । বুঝলাম জুতা খোলার কথায় তাদের অসুবিধা হতে পারে। তাই তাদেরকে বললাম, জুতা খোলার কারণ তারা জানেন কি না। তারা বললেন, না। আমি তখন ব্যাখ্যা করে বললাম, “আপনাদের স্মরণ থাকতে পারে হযরত মূসা (আ) সিনাই পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন।” একথা বলে বাইবেলের একটা অংশ তাদেরকে শোনালাম ৪ তখন তিনি বললেন, এ স্থানের নিকটবর্তী হয়ো না, তোমার পদ হতে জুতা খুলে ফেল; কেননা যে স্থানে তুমি দাড়িয়ে আছ, তা পবিত্র ভূমি । = যাত্ৰা পুস্তক ৩:৫ তারা বেঞ্চে বসে অপেক্ষা করতে লাগলেন। আমি ওযু করতে গেলাম ৷ ওষূ করে ফিরে এসে তাদেরকে বললাম, “দেখুন স্যার, মুসলমানরা প্রতিদিন পাঁচবার নামায পড়তে বাধ্য । তারা বছরের প্রতিদিনই পাঁচবার নামায পড়তে বাধ্য । যে ব্যক্তি নিয়মিত বছরের প্রতিদিন পীচবার যথারীতি নামায পড়ে সে প্রতিবার ভালভাবে হাত, পা, মুখ ধোয়। শরীরের যেসব অংশ খোলা থাকে যেমন হাত পা, মুখ নাকের ছিদ্র, ঘাড় এগুলো ধুতে হয়। ভাল করে দাত মাজতে হয়। গড়গড়া করে কুলি করতে হয় । আমার মনে হয় এই আনুষ্ঠানিকতার পেছনে তিনটি ভাল কারণ রয়েছে। জ্ঞানী ব্যক্তি হয়তো আরো কারণ খুঁজে পেতে পারেন। (১) সম্পূৰ্ণ স্বাস্থ্যগত কারণে যে পাচবার এভাবে ওযু করে তাতে কোন দোষ থাকতে পারে না। স্বাস্থ্যগতভাবে এটা একটা ভাল অভ্যাস, তাই নয় কি? তারা আমার সঙ্গে একমত হলেন। (২) ওযুর মাধ্যমে একটি মানসিক কাজও হয়। যে ব্যক্তি ওযু করে সে কেবল ময়লা পরিস্কার করার জন্যই তা করে না বরং সে তার প্রভুর সম্মুখে উপস্থিত হতে যাচ্ছে মনে করেই ওয়ু করে।
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।