আহমদ দীদাত রচনাবলি
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

অধ্যায় তিন কিছু ভাল ইহুদী জার্মানির একটি সংবাদপত্রের নাম ফ্রাঙ্কফুটার জেইতুং। ১৯৯২ সালের শেষের দিকে এই সংবাদপত্রের প্রতিনিধি লিওপোন্ডওয়াইজ জেরুজালেম পরিদর্শনে আসেন। তিনি ছিলেন অস্ট্রো, জার্মান, ইহুদী বংশভূত। তার এক বন্ধুর বাড়িতে ইহুদীবাদী আন্দোলনের একজন প্রধান ডক্টর শাস ওয়াইজম্যানের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা . হচ্ছিল । তার চারপাশ ছিল তার তরুণ অনুসারী- বেন গুরিয়ন, বেগিন ও ডায়ান দ্বারা পরিবেষ্টিত । তাদের সামনে টেবিলের উপর ফিলিস্তিনের একটা মানচিত্র । তারা আলোচনা করছিলেন কীভাবে ইহুদী রাষ্ট্র এর মাঝ থেকে বের করবেন। আরবদের কী হবে? তরুণ ইহুদী সাংবাদিক দেখলেন ফিলিস্তিনে বসবাসকারী আরবদের সম্পর্কে তারা কোন চিন্তা করছেন না। আইনসঙ্গতভাবে বসবাসকারী আরবদেরকে অন্যায়ভাবে উৎখাত করার পরিকল্পনা চলছে। নব্য ইহুদীবাদী সাংবাদিক নিশ্চুপ থাকতে না পেরে ড. শাম ওয়াইজম্যানকে প্রশ্ন করলো, “আরবদের কি হবে?” এ বিষয়ে তরুণ সাংবাদিক তার প্রতিবেদনে লিখেছেন: “আলোচনার মাঝখানে আমার প্রশ্ন মনে হলো সবাইকে হতচকিত করে দিয়েছে। ড. ওয়াইজম্যান তার হাতের ট্ুপিটা টেবিলের উপর রেখে ধীরে ধীরে আমার দিকে মুখ ফিরিয়ে আমারই প্রশ্নের পুনরাবৃত্তি করলেন, আরবদের কী হবে? হ্যা, যারা এই দেশের অধিকাংশ জনগোষ্ঠী সেই আরবদের চরম বিরোধিতার মাঝ দিয়ে তোমরা তাহলে ফিলিস্তিনকে তোমাদের আবাসভূমি করার আশা পোষণ কর কীভাবে? ইহুদী নেতা কাদে ঝাঁকুনি দিয়ে বললেন, “আমরা আশা করি আরবরা আর কয়েক বছরের মধ্যে সংখ্যাগুরু সশ্পৃদায় থাকবে না ।” “সম্ভবত তাই । আপনারা এই সমস্যা নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করছেন। পরিস্থিতি সম্পর্কে আমার চাইতে আপনারা ভাল জানেন। আরবরা বাধা সৃষ্টি করতে গিয়ে রাজনৈতিকভাবে সমস্যার সৃষ্টি করবে কি করবে না সে বিষয় বাদ দিয়ে আরব ও ইসরাঈল : সংঘাত না সমঝোতা ২১৯ আপনারা কি কখনো এর নৈতিক দিকটা বিবেচনা করেছেন? যারা চিরকাল এখানে পুরুষানুক্রমে বসবাস করছে তাদেরকে উৎখাত করা যে অমানবিক ও অন্যায় সে দিকটা কি ভেবেছেন? ড. ওয়াইজম্যান ভুরু কুচকিয়ে জবাব দিলেন, “কিন্তু এই দেশ আমাদের দেশ । le TSR ETE NE SUS Gt ফিরিয়ে নিচ্ছি।” আমি এটা ভেবে পাচ্ছি না কীভাবে একটি সৃষ্টিশীল বুদ্ধিমান জাতি ইহুদী আরব বিরোধের কেবল একচোখা ইহুদীবাদী দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে পারে? তারা কী একথা বুঝতে পারে? তারা অনুধাবন করতে পারছে না যে শেষ . পৰ্যন্ত ফিলিস্তিনে ইহুদীদের সমস্যা কেবল মাত্র আরবদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে সমাধান সম্ভব? তাদের বর্তমান নীতি ভবিষ্যতে দুঃখজনক ও কষ্টকর হবে সেই বিষয়ে তারা এত নৈরাশ্যজনকভাবে অন্ধ কেন? প্রতিকূল আরব সমুদ্রের মাঝে তারা একটি দ্বীপ মাত্র । সাময়িকভাবে হয়তো তারা সফল হতে পারে। কিন্তু চিরকাল ঘৃণা তিক্ততা ও সংঘর্ষের মধ্যে বসবাস করা কি সম্ভব? সবচাইতে দুঃখজনক ও আশ্চর্যের বিষয়, যে জাতি সুদীৰ্ঘকাল নানাভাবে নির্যাতিত হয়েছে, তারাই এখন একদেশদর্শী হয়ে স্বীয় স্বার্থ উদ্ধারের জন্য অপর এক জাতির উপর চরম অন্যায় করতে যাচ্ছে। অথচ সেই জাতি অতীতে ইহুদীদের বিরুদ্ধে যে সকল নির্যাতন পরিচালিত হয়েছে সেইগুলির ক্ষেত্রে সম্পূর্ণ নির্দোষ । (যখন শেষ অনুচ্ছেদটি পাঠ করা হল তখন অনেকেরই চোখ ভিজে গিয়েছিল) আমি জানি এমন ঘটনা ইতিহাসে অজানা নেই । কিন্তু আমার চোখের সামনে CRT UOT CET মস্তিষ্ক ধোলাই প্রশ্ন উঠতে পারে ‘এটা কি করে সম্ভব হয়েছিল?’ হ্যা সম্ভব । সব কিছুই সম্ভব ৷ মস্তিষ্ক ধোলাই অথবা প্রোগামিং-এর মাধ্যমে অতি সহজ অত্যন্ত সভ্য সংস্কৃতিবান জার্মান জাতি ৬ লক্ষ ইহুদীকে হত্যা করেছিল এই মস্তিষ্ক ধোলাইয়ের মাধ্যমে । কেউ কেউ বলে এই সংখ্যা সত্য নয়। না হোক, জাতি বিদ্বেষের নামে ছয়শ কেন, ছয় জন ইহুদীকেও যদি ধ্বংস করা হয় তাহলে সেটাই যথেষ্ট নাটকীয় । এটা কি করে সম্ভব হয়েছিল? এটি সম্ভব কারণ জার্মানদের মস্তি ্ক ধোলাই করা যেতে পারে, ইহুদীদের মস্তিষ্ক ধোলাই করা যেতে পারে, মুসলমানদের মন্তিফ ধোলাই করা যেতে পারে, খ্রিষ্টানদের মস্তিফ ধোলাই করা যেতে পারে।

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।