২১৬ আহমদ দীদাত রচনাবলি তখন অধ্যাপক ও ফরীশীগণ ব্যভিচারে ধৃতা একটি স্ত্রীলোককে তার নিকট আনল ও মধ্যস্থানে দাড় করিয়ে তাকে বলল, হে গুরু, এই স্ত্রীলোকটি ব্যভিচারী, সেই ক্রিয়াতেই ধরা পড়েছে। ব্যবস্থায় মোশি এ প্রকার লোককে পাথর মারবার আজ্ঞা আমাদেরকে দিয়েছেন; তবে আপনি কি বলুন? তারা তার পরীক্ষাভাবেই এই কথা বলল; যেন তার নামে দোষারোপ করবার সূত্র পেতে পারে। কিন্তু যীশু হেঁট হয়ে অঙ্গুলি দ্বারা ভূমিতে লিখতে লাগলেন । পরে তারা যখন বারবার ভাকে জিজ্ঞাসা করতে লাগল । তিনি মাথা তুলে তাদের বললেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ, সেই প্রথমে একে পাথর মারুক। -_ যোহন ৮ : ৩-৭ ইহুদীরা পুনরায় যিশুকে ফাদে ফেলার চেষ্টা করেছিল । বিশ্বের সকল নিপীড়িত ও দরিদ্রের ভালবাসার কারণে যিশু যদি বলতেন, “তাকে যেতে দাও” । তাহলে ইহুদীরা সমস্বরে ঘোষণা করত, এই ব্যক্তি ঈশ্বর প্রেরিত ব্যক্তি নয় । আমরা যে মসিহের জন্য অপেক্ষা করছি ইনি সেই লোক নন। লেকিও পুস্তকে একথা কি বলা নেই যে, ব্যভিচারী ও ব্যভিচারিণী উভয়ের প্রাণদণ্ড অবশ্যই হইবে? অপরপক্ষে মূসা (আ) যদি আইন অনুযায়ী শাস্তি ঘোষণা করতেন তাহলে তারা নিশ্চয়ই স্্রীলোকটিকে পাথর মেরে হত্যা করত । অথচ রোম সাম্রাজ্যে ব্যভিচারের জন্য শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড প্রদান আইনসন্মত ছিল না। অতএব তিনি যদি ঘোষণা করতেন তাহলে নিজেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হতেন । বর্তমানে অবশ্য বিশ্বে কোথাও ইহুদী খ্রিষ্টান রাষ্ট্রে ব্যভিচার প্রাণদণ্ডের যোগ্য অপরাধ নয়। উভয় সংকট যিশু দেখলেন তিনি উভয় সংকটে পড়েছেন। ইহুদীদের ফাদে ধরা পড়েছেন। দুটোই ইহুদীদের ফাদ ৷ হয়তো মূসা (আ) আইন লঙ্ঘন করতে হয়, নয়তো রোমক আইন ভঙ্গ করতে হয়। তিনি এই সংকটের সমাধান নিজে করলেন না । বুদ্ধি করে এই সমস্যা থেকে বেরিয়ে আসলেন । বললেন, তোমাদের মধ্যে যে নিম্পাপ, সেই প্রথমে একে পাথর মারুক (যোহন ৮ : ৭)। তিনি তার জ্ঞাতিভাইকে ভালই জানতেন -‘এরা এইকালে দুষ্টু ও ব্যভিচারী লোক । (মথি ১২: ৩৯) যেমন পিতা তেমন পুত্র ইহুদীরা যিশুর সঙ্গে যেইরূপ ব্যবহার করেছিল তেমনি তাদের পুত্র তথা বংশধর বর্তমানের ইহুদীরাও আমার সঙ্গে করল । তারা চাইল যে বিতর্কের বিষয়বস্তু হোক- ‘সংঘর্ষ অথবা সমঝোতা’ ৷ আরব ও ইসরাঈল : সংঘাত না সমঝোতা ২১৭ বলা হল “আপনি যেমন চান তেমনি হবে” । আমি সম্মত হলাম । চোখ কান খুলেই সন্মত হলাম । সাধারণত মুসলমানরা চোখ বন্ধ করেই যুদ্ধে ঝীপিয়ে পড়ে। এর প্রমাণ জাতিসংঘের অসংখ্য প্রস্তাব, ডেভিড চুক্তি ও অসংখ্য যুদ্ধবিরতির চুক্তি । ইহুদীরা বলল, বক্তা হিসাবে আমাকেই প্রথম বলতে হবে। যদিও জানতাম প্রথমে বলার সুবিধাও আছে, অসুবিধাও আছে; তবুও আমি সম্মত হয়েছিলাম । উনিশশ’ বিরাশি সালে নাতাল বিশ্ববিদ্যালয়ে এই বিতর্ক সভা অনুষ্ঠিত হয়েছিল। ঠিক তখনই পশ্চিম বৈরুতের মুসলিম অধ্যুষিত এলাকায় ইসরাইলিরা বোমা বর্ষণ করে। এই বিতর্ক সভা দারুণভাবে সফল হয়েছিল । বিতর্কের পরে প্রশ্ন উত্তর পব অত্যন্ত প্রাণবস্ত হয়েছিল। শ্রোতাদের পক্ষ থেকে প্রচুর প্রশ্নবাণ নিক্ষিপ্ত হয়েছিল । সমগ্র অনুষ্ঠানটি ভিডিও টেপে ধারণ করা হয় । গর্বের বিষয় বর্তমানে আমাদের নিকট প্রায় খাটটি উচ্চমান সম্পন্ন ভিডিও কর্মসূচি রয়েছে। তার মধ্যে ‘আরব ও ইসরাইল-সংঘর্ষ না সমঝোতা’ এটিও আছে। এটি কেপটাউনে প্রদত্ত আমার একটি ভাষণ ডক্টর ই. লোটেম এর সঙ্গে বিতর্কে প্রধান গুরুত্ব দিয়েছিলাম যে ফিলিস্তিন ভূমিতে ইহুদীদের কোন নৈতিক দাবি থাকতে পারে না। ১৯৮২ সালে অনুষ্ঠিত এই স্মরণীয় বিতর্কের পরে ডক্টর লোটেম আমার নিকট স্বীকার করেছিলেন যে, ফিলিস্তিনের সংঘর্ষের পিছনে খ্রিস্টানদের ষড়যন্ত্রই প্রধান । খ্রিষ্টান বিশ্ব সম্ভবত চরমভাবে ধ্বংস হওয়ার জন্য একটি বিভীষিকাময় যুদ্ধ আরম্ভ হোক তাই চায়। এটাকে তারা বলে ফিলিস্তিনে ‘আরমা গেদন’ ৷ যতক্ষণ ‘আরমা গেদন' না হচ্ছে ততক্ষণ যিশু দ্বিতীয়বার আসবেন না । তাদের কাছে মানুষের মৃত্যু ও ধ্বংস যেন পিকনিক পার্টি । খ্রিস্টানদের কাহিনী যে যিশু মেঘের মধ্যে এসে সমস্ত ডেকে নিয়ে যাবেন কিন্তু এই গল্প ইহুদীরা বিশ্বাস করে না । যিশুকে সত্বর ফিরিয়ে আনার জন্য খ্রিষ্টানদের পাগলামি ইহুদীদের খাপ খায়। এর ফলে তারা খ্রিষ্টানদের অন্ধ সমর্থন লাভ করতে পারে। ফিলিস্তিন সমস্যার সমাধান নামে আরেকটি বিতর্কের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু খ্রিষ্টানদের ষড়যন্ত্রে বানচাল হয়ে যায় । 2 22 OBES OLE 0s তাদের মধ্যে কিছু সংখ্যক মুমিন আছে; কিন্তু তাদের অধিকাংশ সত্যত্যাগী । -- কুরআন ৩ : ১১০
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।